শিরোনাম
◈ টানা ১৬ দিনের ছুটি শেষে আজ খুলেছে শিক্ষাপ্রতিষ্ঠান ◈ গ্রাহকের আস্থা ফিরিয়ে আনতে প্রিপেইড মিটারের ত্রুটি দূর করতে হবে ◈ ফারাক্কায় আপত্তি নেই, তবে পদ্মা ব্যারেজে কেন ভারতের অস্বস্তি? ◈ সীমান্তে একের পর এক পুশইন চেষ্টা, কী বার্তা দিতে চাইছে ভারত? ◈ বাংলাদেশকে ২৩ খাতে সহযোগিতার প্রস্তাব চীনের, প্রধানমন্ত্রীর সফরে হতে পারে চুক্তি ◈ যে কারণে হোটেলের বুকিং বাতিল করে কক্সবাজার ছাড়ছেন পর্যটকরা! ◈ আসিফ আকবর আটক হননি, গুজব উড়িয়ে দিলেন নিজেই! ◈ অর্থনৈতিক পুনরুজ্জীবন ও বৃহৎ শক্তির ভারসাম্যের চ্যালেঞ্জে বাংলাদেশ ◈ বিশ্বকা‌পের প্রস্তু‌তি ম‌্যা‌চে ‌রোববার সকা‌লে মিশরের মুখোমুখি ব্রাজিল ◈ অপরাধী শনাক্তে ঢাকায় এআই প্রযুক্তি: ২ লাখ অপরাধীর তথ্য যুক্ত হচ্ছে, মুখমণ্ডল শনাক্ত করে পাঠাবে তাৎক্ষণিক সতর্কবার্তা

প্রকাশিত : ২৭ সেপ্টেম্বর, ২০২৫, ১২:৪৭ রাত
আপডেট : ২৭ মে, ২০২৬, ০১:০০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

দুবাইয়ের স্বর্ণখচিত পোশাক গিনেসে বিশ্ব রেকর্ড গড়লো

সংযুক্ত আরব আমিরাতের শারজাহতে স্বর্ণ ও অলংকার প্রদর্শনীতে নজর কাড়লো এক অনন্য স্বর্ণের পোশাক। ‘দুবাই ড্রেস’ নামের এ পোশাকটি তৈরি হয়েছে খাঁটি ২১ ক্যারেট স্বর্ণ দিয়ে, যার ওজন ১০ দশমিক ০৮ কেজি। এর বাজারমূল্য ধরা হয়েছে প্রায় ১১ কোটি রুপি (৪৬ লাখ দিরহাম)। গিনেস ওয়ার্ল্ড রেকর্ডস ইতোমধ্যে এটিকে বিশ্বের সবচেয়ে ভারী স্বর্ণের পোশাক হিসেবে স্বীকৃতি দিয়েছে।

সৌদি আরবভিত্তিক আল রোমাইজান গোল্ড অ্যান্ড জুয়েলারি কোম্পানির উদ্যোগে তৈরি এই পোশাকটি এখন শারজাহ ওয়াচ অ্যান্ড জুয়েলারি এক্সপোর প্যাভিলিয়নে প্রদর্শিত হচ্ছে। প্রতিষ্ঠানটির তথ্য অনুযায়ী, পোশাকটিতে চারটি মূল অলংকার রয়েছে। এগুলো হলো, একটি সোনার মুকুট (৩৯৮ গ্রাম), নেকলেস (৮,৮১০ গ্রাম), কানের দুল (১৩৪ গ্রাম) এবং বিশেষ ‘হিয়ার’ অলংকার (৭৩৮ গ্রাম)।

স্বর্ণের খাঁটি শিল্পকর্মের মতো সাজানো এই পোশাকটি রঙিন রত্নখচিত সূক্ষ্ম নকশা ও খোদাই দিয়ে তৈরি। এতে প্রতিফলিত হয়েছে আমিরাতি ঐতিহ্য ও কারুশিল্পের সমৃদ্ধি। প্রতিষ্ঠানটির ডিজাইনাররা বলেন, দুবাই ড্রেসের অনুপ্রেরণা এসেছে আরব আমিরাতের ইতিহাস ও সংস্কৃতি থেকে, যা আধুনিক ছোঁয়ায় উপস্থাপন করা হয়েছে।

আল রোমাইজান গোল্ডের আঞ্চলিক উপ-ব্যবস্থাপক মোহসেন আল ধাইবানি বলেছেন, এটি শুধু সৃজনশীলতার প্রতীক নয়, বরং বিশ্ব নেতৃত্বে পৌঁছানোর আমিরাতের উচ্চাকাঙ্ক্ষার প্রতিফলন। একই সঙ্গে এটি দুবাইকে স্বর্ণ ও অলংকারপ্রেমীদের শীর্ষ গন্তব্য হিসেবে তুলে ধরেছে।

প্রদর্শনীর অন্য আকর্ষণের মধ্যে রয়েছে স্বর্ণে মোড়ানো এক বিশেষ সাইকেল, যার মূল্য দেড় কোটি দিরহাম। পাঁচ দিনের এই আয়োজনে অংশ নিচ্ছে পাঁচ শতাধিক দেশি-বিদেশি প্রতিষ্ঠান ও প্রায় ১ হাজার ৮০০ ডিজাইনার ও শিল্পপেশাজীবী। প্রদর্শনী দেখতে আসছেন ইতালি, ভারত, তুরস্ক, যুক্তরাষ্ট্র, রাশিয়া, যুক্তরাজ্য, জাপান, চীন, সিঙ্গাপুর, হংকং ও মালয়েশিয়ার স্বর্ণালঙ্কারপ্রেমীরা। সূত্র: গালফ নিউজ

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়