শিরোনাম
◈ হাসিনা কলকাঠি নাড়ছেন, গুপ্তরা বাতাস দিচ্ছে: রিজভী ◈ নারী ত্রিদেশীয় সিরিজের বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল ঘোষণা ◈ ইরান যুদ্ধ ও জ্বালানি সংকটের মধ্যেও ২০২৬ সালে বিশ্ব অর্থনীতির প্রবৃদ্ধি ২.৯%: OECD ◈ পণ্য খালাসের সময় ও ব্যয় কমাতে সমন্বিত কর্মপরিকল্পনার তাগিদ বাণিজ্যমন্ত্রীর ◈ আগামী শুক্র ও শনিবার ব্যাংক খোলা ◈ রোহিঙ্গা সংকট সমাধানে ৫ দফা প্রস্তাব: জাতিসংঘের সাইডলাইন বৈঠকে প্রধানমন্ত্রীর জোরালো আহ্বান ◈ হুতিদের হামলা ঠেকাতে সৌদির অনুরোধে সাড়া নেই, ট্রাম্প-সালমান সম্পর্কে নতুন টানাপোড়েন ◈ গেটস ফাউন্ডেশনের সিইওর সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠক, স্বাস্থ্যখাতে এআই ব্যবহারের পরিকল্পনা ◈ ১০ বছরে জ্বালানি তেল থেকে সরকারকে ১ লাখ ১৯ হাজার কোটি টাকা দিয়েছে বিপিসি ◈ লিভারপুলের অ্যানফিল্ড গুগল রেটিংয়ে এগিয়ে

প্রকাশিত : ১৯ সেপ্টেম্বর, ২০২৫, ০১:৪৪ দুপুর
আপডেট : ২০ আগস্ট, ২০২৬, ০৬:০০ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

মন্ত্রিত্বের প্রস্তাব ফিরিয়ে নেপালের চিকিৎসক বললেন ‘রোগীদের ছেড়ে যাব না’!

নেপালের অন্তর্বর্তী সরকারের প্রধানমন্ত্রী সুশীলা কার্কি গেল মঙ্গলবার সকালে তিলগঙ্গা চক্ষু বিজ্ঞান ইনস্টিটিউট পরিদর্শনের পাশাপাশি সন্দুক রুইত নামে একজন চিকিৎসকের সঙ্গেও দেখা করেন বলে জানা গেছে। এ নিয়ে চলছে নানা আলোচনা।

নেপাল-ভিত্তিক সংবাদমাধ্যম সেতোপতি এক প্রতিবেদনে জানিয়েছে, তিলগঙ্গার বাইরে জড়ো হওয়া সাংবাদিকরা প্রধানমন্ত্রী সুশীলা কার্কির কাছে জানতে চেয়েছিলেন যে তিনি ডা. রুইতের সাথে কী নিয়ে আলোচনা করেছেন। 
 
তবে সেই আলোচনার বিস্তারিত প্রকাশ করেননি নেপালের প্রধানমন্ত্রী। অনেকে অবশ্য ধারণা করছেন, মন্ত্রিত্বের প্রস্তাব নিয়েই তিনি ডা. সন্দুক রুইতের কাছে গিয়েছিলেন।
 
কারণ, দায়িত্ব নেয়ার পর প্রধানমন্ত্রী কার্কি মন্ত্রী পদে বিশেষজ্ঞদের নিয়োগ করে আসছেন। 
  
এদিকে সুশীলা কার্কির কাছ থেকে এ প্রশ্নের উত্তর না পেয়ে সাংবাদিকরা ডা. রুইতের কাছে বিষয়টি জানতে চান। 
 
মন্ত্রী হতে যাচ্ছেন  কি না জানতে চাইলে তখন ডা. রুইত সাংবাদিকদের বলেন,  আমি এখানে (চক্ষু হাসপাতালে) এত কাজ ফেলে কীভাবে যেতে পারি? আমি আমার রোগীদের ছেড়ে যাব না।

সংবাদমাধ্যম সেতোপতি বলছে, প্রধানমন্ত্রী সুশীলা কার্কি তার মন্ত্রিসভা সম্প্রসারণের প্রস্তুতির সময়ই ডা. রুইতের সঙ্গে দেখা করেন।

ইতোমধ্যেই চার সদস্যের মন্ত্রিসভা গঠন করা হয়েছে। কার্কির নেতৃত্বাধীন সরকার ১১ সদস্যের মন্ত্রিসভা গঠনের প্রস্তুতি নিচ্ছে। সূত্র: সেতোপতি

  • সর্বশেষ