শিরোনাম
◈ হাসিনা কলকাঠি নাড়ছেন, গুপ্তরা বাতাস দিচ্ছে: রিজভী ◈ নারী ত্রিদেশীয় সিরিজের বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল ঘোষণা ◈ ইরান যুদ্ধ ও জ্বালানি সংকটের মধ্যেও ২০২৬ সালে বিশ্ব অর্থনীতির প্রবৃদ্ধি ২.৯%: OECD ◈ পণ্য খালাসের সময় ও ব্যয় কমাতে সমন্বিত কর্মপরিকল্পনার তাগিদ বাণিজ্যমন্ত্রীর ◈ আগামী শুক্র ও শনিবার ব্যাংক খোলা ◈ রোহিঙ্গা সংকট সমাধানে ৫ দফা প্রস্তাব: জাতিসংঘের সাইডলাইন বৈঠকে প্রধানমন্ত্রীর জোরালো আহ্বান ◈ হুতিদের হামলা ঠেকাতে সৌদির অনুরোধে সাড়া নেই, ট্রাম্প-সালমান সম্পর্কে নতুন টানাপোড়েন ◈ গেটস ফাউন্ডেশনের সিইওর সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠক, স্বাস্থ্যখাতে এআই ব্যবহারের পরিকল্পনা ◈ ১০ বছরে জ্বালানি তেল থেকে সরকারকে ১ লাখ ১৯ হাজার কোটি টাকা দিয়েছে বিপিসি ◈ লিভারপুলের অ্যানফিল্ড গুগল রেটিংয়ে এগিয়ে

প্রকাশিত : ১৪ সেপ্টেম্বর, ২০২৫, ০৬:৪৩ বিকাল
আপডেট : ২০ আগস্ট, ২০২৬, ০৯:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

গাজায় কবে যুদ্ধ থামবে, জানালেন নেতানিয়াহু

অবরুদ্ধ গাজা উপত্যকায় দেড় বছরের বেশি সময় ধরে চলছে যুদ্ধ।বিশ্বজুড়ে যুদ্ধ বন্ধের আহ্বান জানানো হলেও নিরস্ত্র ফিলিস্তিনিদের ওপর বর্বরতা চালিয়ে যাচ্ছে ইসরায়েল। অবশেষে দেশটির প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু জানিয়েছেন, কবে তিনি যুদ্ধ বন্ধ করবেন। তিনি বলেছেন, হামাস নেতাদের নির্মূল করলেই শুধুমাত্র গাজায় যুদ্ধের অবসান ঘটবে। 

নেতানিয়াহু সামাজিক যোগাযোগ মাধ্যম এক্স-এ বলেন, ‘কাতারে বসবাসকারী হামাসের সন্ত্রাসী নেতারা গাজার জনগণের কথা ভাবেন না। যুদ্ধকে অবিরামভাবে টেনে নেওয়ার জন্য তারা সমস্ত যুদ্ধবিরতি প্রচেষ্টা অবরুদ্ধ করেন।’ তিনি বলেন, ‘তাদের নির্মূল করলে আমাদের সমস্ত জিম্মিদের মুক্তি এবং যুদ্ধ শেষ করার প্রধান বাধা দূর হবে।’

যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও ইসরায়েল সফরের কয়েক ঘণ্টা আগে বলেন, কাতারে হামাসের বিরুদ্ধে ইসরায়েলের হামলা তাদের জোটকে ব্যাহত করবে না। তিনি বলেন, কাতারের হামলায় প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ‘খুশি নন’, তবে এতে করে তাদের জোটের ওপর কোনও প্রভাব পড়বে না।  

তার কিছুক্ষণ পরেই নেতানিয়াহু যুদ্ধ নিয়ে মন্তব্য করেন।

 

  • সর্বশেষ