শিরোনাম
◈ হাসিনা কলকাঠি নাড়ছেন, গুপ্তরা বাতাস দিচ্ছে: রিজভী ◈ নারী ত্রিদেশীয় সিরিজের বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল ঘোষণা ◈ ইরান যুদ্ধ ও জ্বালানি সংকটের মধ্যেও ২০২৬ সালে বিশ্ব অর্থনীতির প্রবৃদ্ধি ২.৯%: OECD ◈ পণ্য খালাসের সময় ও ব্যয় কমাতে সমন্বিত কর্মপরিকল্পনার তাগিদ বাণিজ্যমন্ত্রীর ◈ আগামী শুক্র ও শনিবার ব্যাংক খোলা ◈ রোহিঙ্গা সংকট সমাধানে ৫ দফা প্রস্তাব: জাতিসংঘের সাইডলাইন বৈঠকে প্রধানমন্ত্রীর জোরালো আহ্বান ◈ হুতিদের হামলা ঠেকাতে সৌদির অনুরোধে সাড়া নেই, ট্রাম্প-সালমান সম্পর্কে নতুন টানাপোড়েন ◈ গেটস ফাউন্ডেশনের সিইওর সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠক, স্বাস্থ্যখাতে এআই ব্যবহারের পরিকল্পনা ◈ ১০ বছরে জ্বালানি তেল থেকে সরকারকে ১ লাখ ১৯ হাজার কোটি টাকা দিয়েছে বিপিসি ◈ লিভারপুলের অ্যানফিল্ড গুগল রেটিংয়ে এগিয়ে

প্রকাশিত : ১১ সেপ্টেম্বর, ২০২৫, ০৮:১৪ রাত
আপডেট : ১৮ আগস্ট, ২০২৬, ০৫:০০ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

যুদ্ধের প্রস্তুতি, নেতানিয়াহুর বিরুদ্ধে প্রতিশোধের হুঙ্কার দিল কাতার! (ভিডিও)

উপসাগরীয় অঞ্চল কাতারে ইসরাইলের হামলার পর প্রতিশোধের আগুনে জ্বলছে দোহা। মধ্যপ্রাচ্যের এই ধনী দেশটি স্পষ্ট জানিয়ে দিয়েছে—ইসরাইলের ওপর চরম প্রতিশোধ নেবে কাতার। এরপর থেকেই দেশটির সামরিক শক্তি নিয়ে শুরু হয়েছে নানা জল্পনা-কল্পনা। ইসরাইলের বিরুদ্ধে পাল্টা হামলা চালালে দোহা কতটা কার্যকর আঘাত হানতে পারবে, তা নিয়ে চলছে বিচার-বিশ্লেষণ।

গ্লোবাল ফায়ার পাওয়ার (GFP) র‍্যাংকিং অনুযায়ী, সামরিক শক্তিতে কাতারের বর্তমান অবস্থান ৭২তম। দেশটির সক্রিয় সেনাবাহিনীর সংখ্যা ৬৬ হাজারের বেশি, রিজার্ভ সৈন্য আছে প্রায় ১৫ হাজার। এছাড়া আধাসামরিক বাহিনীর সদস্য রয়েছে সাড়ে পাঁচ হাজার।

advertisement

কাতারের সামরিক শক্তির অন্যতম ভরসা তাদের আধুনিক অস্ত্রভাণ্ডার। বহরে রয়েছে বিশ্বখ্যাত লেপার্ড-২ ট্যাংক, যার সংখ্যা ৬০টির বেশি। বিমান বাহিনীতে রয়েছে মিরাজ-২০০০ ও স্টেলথ প্রযুক্তির রাফাল যুদ্ধবিমান—যা একাধিক অভিযানে একইসঙ্গে ব্যবহারের ক্ষমতা রাখে। এছাড়া রয়েছে AH-64 অ্যাপাচি অ্যাটাক হেলিকপ্টার, অত্যাধুনিক FQA যুদ্ধবিমান (কাতারে যার নাম ‘আবাবিল’), এবং যুক্তরাজ্য থেকে কেনা ইউরোফাইটার টাইফুন।

স্থলবাহিনীর শক্তি বাড়াতে কাতার বহরে যুক্ত করেছে ৬২টি লেপার্ড-২ A7 ট্যাংক, যা বর্তমান সময়ের অন্যতম কার্যকর যুদ্ধাস্ত্র।

advertisement

এছাড়া কাতারে রয়েছে বিশাল মার্কিন সেনাঘাঁটি, যেখানে অবস্থান করছে ১০ হাজারের বেশি মার্কিন সেনা ও উন্নত সামরিক সরঞ্জাম। তবে ইসরাইলের বিরুদ্ধে সেই ঘাঁটি ব্যবহার করতে পারবে কিনা, তা নিয়ে প্রশ্ন রয়েছে।

অন্যদিকে, কাতারের একনিষ্ঠ সমর্থক তুরস্কও দেশটিকে সামরিক সহায়তা দিচ্ছে। তুরস্কের একটি সামরিক ঘাঁটি রয়েছে কাতারে, যা দুই দেশের বন্ধুত্বের নিদর্শন। তবে এই ঘনিষ্ঠ সামরিক সহযোগিতাকে ভালো চোখে দেখছে না প্রতিবেশী সৌদি আরবসহ অন্যান্য উপসাগরীয় দেশগুলো।

advertisement

  • সর্বশেষ