শিরোনাম
◈ নির্বাচন সামনে রেখে বাড়ছে জোটের পরিধি, নানা আলোচনা ◈ পেনা‌ল্টি গো‌লে ইন্টার মিলানকে হারা‌লো  লিভারপুল ◈ মস্কোতে সামরিক বিমান বিধ্বস্ত, নিহত ৭ ◈ এনসিপির প্রার্থী ঘোষণা: নির্বাচনে যে আসন থেকে লড়ছেন নাহিদ, সারজিস ও হাসনাত ◈ খালেদা জিয়ার জন্য ‌শেখ হাসিনার প্রার্থনা, স্বাস্থ্য সংকট নিয়ে গভীর উদ্বেগ: আইএএনএসের রিপোর্ট ◈ হাসিনা-পরবর্তী বাংলাদেশের প্রতি ভারত কি অবস্থান বদলাচ্ছে? ◈ এনসিপি ১২৫ আসনে প্রার্থীর নাম ঘোষণা করল, কোন আসনে কাকে মনোনয়ন দিলো দেখুন তালিকা ◈ অজ্ঞাতনামা লাশ, কারা ও নিরাপত্তা হেফাজতে মৃত্যু আর মব এখন মানবাধিকারের তিন সংকট ◈ নির্বাচনের আগে উদারনৈতিক ধারায় বিএনপি ◈ চ‌্যা‌ম্পিয়ন্স লিগ: কুন্দের জোড়া গো‌লে  বা‌র্সেলোনার জয়

প্রকাশিত : ২১ জুন, ২০২৫, ১২:১৮ রাত
আপডেট : ২২ সেপ্টেম্বর, ২০২৫, ০১:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ইরান-ইসরায়েল সংঘাত ‘নিয়ন্ত্রণের বাইরে’

এই ইসরায়েল হাসপাতালে ক্ষতির অভিযোগ করেছে, অথচ তারা গাজায় ৭০০ হাসপাতালে হামলা করেছে: এরদোয়ান

আন্তর্জাতিক ডেস্ক: তুরস্কের প্রেসিডেন্ট রজব তাইয়েপ এরদোয়ান হুঁশিয়ারি দিয়েছেন, ইরান ও ইসরায়েলের চলমান সংঘাত দ্রুত নিয়ন্ত্রণের বাইরে চলে যাচ্ছে। তিনি এই সংঘাতকে "উন্মত্ততা" হিসেবে অভিহিত করে অবিলম্বে তা বন্ধ করার আহ্বান জানান।

শুক্রবার (২০ জুন) ইসলামি সহযোগিতা সংস্থার (ওআইসি) যুব ফোরামে দেওয়া এক বক্তব্যে তিনি বলেন, “দুঃখজনকভাবে গাজায় চলমান গণহত্যা এবং ইরানের সঙ্গে ইসরায়েলের সংঘাত এমন এক পর্যায়ে পৌঁছেছে, যেখান থেকে আর ফিরে আসার পথ নেই।”

এরদোয়ান বলেন, “এই উন্মাদনা যত দ্রুত সম্ভব বন্ধ হওয়া উচিত। না হলে এর পরিণতি শুধু মধ্যপ্রাচ্যেই সীমাবদ্ধ থাকবে না, বরং ইউরোপ ও এশিয়াকেও বহু বছর ধরে এর মূল্য দিতে হবে।”

তিনি ইসরায়েলের বিরুদ্ধে মানবাধিকার লঙ্ঘনের অভিযোগ পুনর্ব্যক্ত করে বলেন, “আজ তারা বলছে ইরানের হামলায় তাদের একটি হাসপাতাল ক্ষতিগ্রস্ত হয়েছে। অথচ এই ইসরায়েলই গাজায় ইতিমধ্যে ৭০০টির বেশি হাসপাতাল ও চিকিৎসা স্থাপনায় হামলা চালিয়েছে।”

তিনি বিশ্ব সম্প্রদায়কে গাজায় যুদ্ধবিরতির জন্য আরও জোরালোভাবে পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান এবং বলেন, “এই সংঘাত রোধ না করা গেলে এটি আগামী প্রজন্মের জন্য বড় বিপর্যয় ডেকে আনবে।”

তুরস্কের সংবাদমাধ্যম ও বার্তা সংস্থা এএফপি সূত্রে জানা যায়, এরদোয়ান তার বক্তব্যে শুধু সংঘাতের তাৎক্ষণিক বন্ধ নয়, বরং দীর্ঘমেয়াদি শান্তিপূর্ণ সমাধানের ওপরও গুরুত্ব দিয়েছেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়