শিরোনাম
◈ যুক্তরাষ্ট্রের ৩০১ ধারার নতুন শুল্ক: বাংলাদেশের জন্য এর অর্থ কী? ◈ টানা তিন মাসের ধস কাটিয়ে ঘুরে দাঁড়াল সঞ্চয়পত্রের বাজার ◈ ক্ষুদ্র ব্যবসায়ীদের সুখবর: এক মিনিটেই মিলবে ৫ লাখ টাকা, চার দিনে ২ কোটি ◈ মুভি থেকে শপিং, ঘণ্টা হিসেবে মিলছে ‘বয়ফ্রেন্ড’ ভাড়া! একাকীত্ব ঘিরে গড়ে উঠছে নতুন ব্যবসা ◈ মন্ত্রিসভায় অনুমোদনের প্রস্তুতি নতুন পে-স্কেল, কার বেতন কত বাড়ছে ◈ কাউন্সিলর একরামুল হত্যা: সেনা হেফাজতে ব্রিগেডিয়ার জেনারেল মিফতাহ ◈ ৩২ যুগ্ম সচিবকে বাধ্যতামূলক অবসরে পাঠাল সরকার ◈ আমরা এতটাই কমফোর্টেবল যে ওর সঙ্গে মাঝেমাঝে রোমান্টিক সিন করতে প্রবলেম হয়ে যায়: অভিনেত্রী জয়া ◈ তিন পাবলিক বিশ্ববিদ্যালয়ে নতুন উপাচার্য দিল সরকার, প্রজ্ঞাপন জারি ◈ রাজশাহী বিশ্ববিদ্যালয়ে তিন শিক্ষার্থীকে দফায় দফায় পেটালেন সালাহউদ্দিন আম্মারসহ শিবির নেতারা (ভিডিও)

প্রকাশিত : ২৬ এপ্রিল, ২০২৫, ১০:০৩ দুপুর
আপডেট : ২৩ অক্টোবর, ২০২৫, ০১:০০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ভারতের কাছে কাশ্মীরে হামলায় জড়িত থাকার অভিযোগের প্রমাণ চেয়েছে পাকিস্তান

ভারতের কাছে কাশ্মীরে হামলায় জড়িত থাকার অভিযোগের প্রমাণ চেয়েছে পাকিস্তান

ভারত–নিয়ন্ত্রিত জম্মু ও কাশ্মীরের পেহেলগামে বন্দুকধারীদের হামলায় পাকিস্তানের জড়িত থাকার অভিযোগ নিয়ে যদি ভারতের হাতে কোনো প্রমাণ থাকে, তবে তা দেখাতে বলেছে পাকিস্তান।

দেশটির উপপ্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দার বৃহস্পতিবার পাকিস্তানের ন্যাশনাল সিকিউরিটি কমিটির সঙ্গে একটি উচ্চপর্যায়ের বৈঠক শেষে এক সংবাদ সম্মেলনে এ আহ্বান জানান।

ইসহাক বলেন, ‘যদি পেহেলগামের ঘটনায় পাকিস্তানের জড়িত থাকার কোনো প্রমাণ থাকে, তবে দয়া করে তা আমাদের এবং পুরো বিশ্বকে দেখান।’

গতকালের সংবাদ সম্মেলনে ইসহাক দারের সঙ্গে ছিলেন পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রী খাজা আসিফ। তিনি বলেন, পেহেলগামের ঘটনার জন্য ভারত সরাসরি পাকিস্তানের নাম নেয়নি। কিন্তু ভারতের গণমাধ্যম ও সংশ্লিষ্ট অনেকেই এ ঘটনায় পাকিস্তানকে দুষছে।

গত মঙ্গলবার ভারত–নিয়ন্ত্রিত জম্মু ও কাশ্মীরের জনপ্রিয় পর্যটনকেন্দ্র পেহেলগামে বন্দুকধারীদের এক হামলায় অন্তত ২৬ পর্যটক নিহত হয়েছেন। পেহেলগামে ওই হামলার ঘটনায় প্রতিবেশী দেশ দুটির মধ্যে উত্তেজনা ব্যাপকভাবে বেড়ে গেছে। হামলায় আরও ১৭ জন আহত হয়েছেন।

পেহেলগামে মঙ্গলবারের সন্ত্রাসী হামলায় পাকিস্তানের মদদ আছে অভিযোগ তুলে পরদিন বুধবার প্রতিবেশী দেশটির নাগরিকদের ভিসা বাতিলসহ পাঁচটি পদক্ষেপ নেয় ভারত। এর জবাবে গতকাল বৃহস্পতিবার ভারতের নাগরিকদের ভিসা বাতিল, দেশটির সঙ্গে বাণিজ্য স্থগিত, ভারতের উড়োজাহাজের জন্য আকাশসীমা বন্ধসহ বেশ কয়েকটি পাল্টা পদক্ষেপ নিয়েছে পাকিস্তান।

  • সর্বশেষ
  • জনপ্রিয়