শিরোনাম
◈ রাষ্ট্রপতি নির্বাচনে ভোটের প্রচার নিয়ে নির্দেশনা জারি ◈ দ্বিপক্ষীয় সহযোগিতা বাড়াবে বাংলাদেশ-ভুটান ◈ ‘ওস্তাদ চাপ দিয়েন না, মহিলা’ এ কথা শুনতে হয় নারী চালককে, প্রথম দিনেই অনাকাঙ্ক্ষিত দুর্ঘটনা ◈ তারেক রহমানের সফরের জন্য এখনও অধীর আগ্রহে অপেক্ষায় ভারত: ভারতীয় হাইকমিশনার ◈ মদ পান ক‌রে গাড়ি চালিয়ে শাস্তি পেলেন অ‌স্ট্রেলিয়ান ক্রিকেটার ডে‌ভিড ওয়ার্নার ◈ প্রধানমন্ত্রীর ভারত সফর নিয়ে কোনো তথ্য নেই: শামা ওবায়েদ ◈ হাসিনার প্রত্যর্পণ অনুরোধ প্রতিষ্ঠিত প্রক্রিয়ায় পর্যালোচনা হচ্ছে: জয়সওয়াল ◈ তারেক রহমানের সম্ভাব্য সফর ভারত-বাংলাদেশ সম্পর্কে নতুন সম্ভাবনার দ্বার খুলতে পারে: সাবেক কূটনীতিক ◈ সড়ক আইন ভাঙলে যাত্রী-পথচারীকেও জরিমানা, আসছে নতুন আইন ◈ শুক্রবার থেকে এমপিও শিক্ষকদের বদলির আবেদন, চলবে ২৭ আগস্ট পর্যন্ত

প্রকাশিত : ১৮ এপ্রিল, ২০২৫, ১১:১৪ দুপুর
আপডেট : ২৩ অক্টোবর, ২০২৫, ০৪:০০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

চীনা আন্ডারওয়ার্ল্ডের শীর্ষ নেতাকে ফিল্মি স্টাইলে খুন

চীনা অপরাধ জগতের এক শীর্ষ নেতাকে ইতালির রোমে তার এক সঙ্গীসহ ফিল্মি স্টাইলে গুলি করে হত্যা করা হয়েছে।

ইতালির পুলিশের ধারণা, ইউরোপের দেশটিতে চীনা অপরাধ চক্রগুলোর মধ্যে দীর্ঘদিন ধরে চলা আধিপত্যের দ্বন্দ্বের ধারাবাহিকতায় এই হত্যাকাণ্ড ঘটেছে।

গত সোমবার চীনা আন্ডারওয়ার্ল্ডের অন্যতম শীর্ষ নেতা ৫৩ বছর বয়সী ঝ্যাং দায়োং (আশেং নামেও পরিচিত ছিলেন) তার সঙ্গী ৩৮ বছর বয়সী গং শিয়াওকিংয়ের সঙ্গে রোমের পূর্বাঞ্চলীয় পিগনেতো এলাকায় তাদের বাসার সামনে মৃত অবস্থায় পড়ে ছিলেন।

তদন্তকারীরা জানিয়েছেন, ফ্লোরেন্সে একটি মামলার আসামি নাইঝোং ঝ্যাং-এর অধীনে কাজ করতেন ঝ্যাং দায়োং।

নাইঝেং-এর বিরুদ্ধে ইতালি, ফ্রান্স, জার্মানি ও স্পেনে অপরাধমূলক কার্যক্রম পরিচালনার অভিযোগ রয়েছে।
অপরাধবিরোধী প্রসিকিউটররা জানিয়েছেন, ঝ্যাং ইউরোপের বিশাল একটি অংশে পণ্য বিতরণে একচেটিয়া নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করেছিলেন। তিনি হুমকি ও সহিংসতার মাধ্যমে চীনা ব্যবসা মালিকদের ওপর চাপ সৃষ্টি করতেন।

প্রসিকিউটরদের মতে, দায়োং ইতালির রাজধানী রোমে অবৈধ জুয়া, উচ্চসুদের ঋণ কার্যক্রম এবং চাঁদাবাজি বা জোরপূর্বক আদায় সংক্রান্ত অপারেশন পরিচালনার সঙ্গে যুক্ত ছিলেন।

এক পুলিশ কর্মকর্তা জানিয়েছেন, এই হত্যাকাণ্ডের সঙ্গে ‘কোট হ্যাঙ্গার ওয়্যারস’ নামক সহিংস দ্বন্দ্বের যোগসূত্র থাকতে পারে— যা মূলত ফ্লোরেন্সের কাছে প্রাতো শহরকেন্দ্রিক চীনা অপরাধচক্রগুলোর মধ্যে লাভজনক ফ্যাশন লজিস্টিকস বাজার দখলের লড়াই।

সূত্র : রয়টার্স

  • সর্বশেষ
  • জনপ্রিয়