শিরোনাম
◈ নিউইয়র্কের জেএফকে বিমানবন্দরে ড. ইউনূসকে হেনস্তা ◈ সচিবালয়ে প্রবেশে কড়াকড়ি, দুপুর ১২টার আগে ঢুকতে পারবেন না দর্শনার্থীরা ◈ ছয় ব্যাংকে চট্টগ্রাম বন্দরের ১২০০ কোটি টাকা আটকা, ফেরত পাওয়া নিয়ে শঙ্কা ◈ ঢাকা-রিয়াদ রুটে ১৭ অক্টোবর পর্যন্ত বিমানের সব ফ্লাইট স্থগিত ◈ সৌদি আরবে বাংলাদেশিদের জন্য দূতাবাসের জরুরি সতর্কতা, ছবি-ভিডিও প্রকাশে নিষেধাজ্ঞা ◈ পুরান ঢাকার চকবাজারে ৮ ঘণ্টা পরও নিয়ন্ত্রণে আসেনি আগুন, কাজ করছে ১০ ইউনিট ◈ মোংলা ইপিজেডে ২১০০০ কোটি টাকা বিনিয়োগ করবে চীনা প্রতিষ্ঠান ◈ ব্যাংককে চলছে বাংলাদেশের বড় পরীক্ষা, জ্বালানি ও বাড়তি ব্যয়ের বোঝা সামলাতে বিশ্বব্যাংকের সহায়তা চায় বাংলাদেশ ◈ সাবেক ২ সেনা কর্মকর্তার যে ৫ কারণে রিমান্ড চাওয়া হয় ◈ বিএনপি সরকার ক্ষমতায় আসার পর শান্তিতে আছি, প্রধানমন্ত্রীকে বললেন হিন্দু নেতারা

প্রকাশিত : ১৪ এপ্রিল, ২০২৫, ০৮:২২ রাত
আপডেট : ২৩ অক্টোবর, ২০২৫, ০৪:০০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ভারতীয়দের হজযাত্রা গুরুতর অনিশ্চয়তার মধ্যে পড়েছে,  ৮০ শতাংশ কোটা কমাল সৌদি আরব

ভারতীয়দের বেসরকারি হজ কোটা ৮০ শতাংশ হ্রাস করেছে সৌদি আরব। গত ১২ এপ্রিল এ পদক্ষেপ নিয়েছে দেশটি।

জম্মু ও কাশ্মিরের বর্তমান মুখ্যমন্ত্রী ওমর আব্দুল্লাহ এবং সাবেক মুখ্যমন্ত্রী মেহবুবা মুফতি উভয়েই এতে উদ্বেদ প্রকাশ করেছেন। পাশাপাশি ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়কে শিগগিরই এ ব্যাপারে সৌদির সঙ্গে যোগাযোগ করতে আহ্বানও জানিয়েছেন তারা।

রোববার সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে পোস্ট করা এক বার্তায় ওমর আবদুল্লাহ বলেন, সৌদির এই সিদ্ধান্তের ফলে চলতি বছর হাজার হাজার ভারতীয় মুসলিমের হজযাত্রা গুরুতর অনিশ্চয়তার মধ্যে পড়েছে।

ওমর বলেন, “সৌদি সরকারের এ আদেশের ফলে ৫২ হাজারের বেশি ভারতীয় হজযাত্রীর এবারের হজযাত্রা পুরোপুরি অনিশ্চিয়তার মধ্যে পড়েছে। এরা সবাই হজের জন্য প্রয়োজনীয় সব ধরনের পেমেন্ট পরিশোধ করে ফেলেছেন।”

কী কারণে সৌদি এ সিদ্ধান্ত নিল— তা জানা যায়নি। ভারতের কেন্দ্রীয় সরকারের পক্ষ থেকে এখন পর্যন্ত এ ইস্যুতে কোনো প্রতিক্রিয়া জানানো হয়নি এবং এর বিপরীতে নয়াদিল্লি কোনো পদক্ষেপ নিয়েছে কি না— তা ও এখনও অজানা।

ইসলামের চতুর্থ গুরুত্বপূর্ণ স্তম্ভ হজ। প্রত্যেক স্বচ্ছল মুসলিমের জন্য জীবনে অন্তত একবার হজ করা ফরজ বা আবশ্যিক।

প্রতি বছর হজ করার জন্য বিশ্বের অন্যান্য দেশের মতো ভারত থেকেও সৌদি আরবে যান লাখ লাখ মুসলিম। দেশটির হজযাত্রীদের জন্য সরকারি-বেসরকারি উভয় ধরনের কোটার ব্যবস্থা রেখেছে সৌদি।

ভারতীয় হজযাত্রীদের জন্য বেসরকারি কোটা হ্রাস করা হলেও সরকারি কোটায় কোনো পরিবর্তন আনা হয়নি বলে জানা গেছে। সূত্র : মিন্ট, হিন্দুস্তান টাইমস

 

  • সর্বশেষ