শিরোনাম
◈ ঈদের আগে ২৩ দিনে প্রায় ৩ বিলিয়ন ডলারের রেমিট্যান্স পাঠিয়েছেন প্রবাসীরা ◈ তরুণদের মধ্যে কোলন ক্যানসার বাড়ছে, দায়ী হতে পারে অন্ত্রের টক্সিন ‘কলিব্যাকটিন’ : কীভাবে রক্ষা পাওয়া যাবে জানালেন গবেষকেরা ◈ হামের উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু ◈ সেনানিবাসে ঈদ শুভেচ্ছা বিনিময়ে তারেক রহমান: সেনাবাহিনীর পেশাদারিত্ব ও দেশপ্রেমে গর্বিত জাতি ◈ নেইমার হেলিকপ্টারে রাজকীয় কায়দায় অনুশীলন ক্যাম্পে হা‌জির, বিশ্বকা‌পে খেলা নি‌য়ে  শঙ্কা ◈ আদ্‌-দ্বীন হাসপাতালে ৬ শিশু মৃত্যু: তদন্ত শেষে কঠোর আইনি ব্যবস্থার হুঁশিয়ারি স্বাস্থ্যমন্ত্রীর ◈ বাংলাদেশে কোরবানির চামড়া যাচ্ছে পানির দরে, হাজার কোটি টাকা কামাচ্ছে অন্য যে দেশ! ◈ ইরানকে সহযোগিতা করলে ওমানকে ‘উড়িয়ে দেওয়ার’ হুমকি ট্রাম্পের! ◈ ঈদুল আজহায় বাংলাদেশকে মোদির শুভেচ্ছা: তারেক রহমানের নেতৃত্বে নতুন সরকারের সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করতে আগ্রহী ভারত ◈ মাঝনদীতে ভয়াবহ ঝড়ে ৫০০ যাত্রী, তীরে উঠেই দিলেন সিজদা

প্রকাশিত : ১৩ মার্চ, ২০২৫, ১১:০৯ দুপুর
আপডেট : ১৭ এপ্রিল, ২০২৫, ০৩:০০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ভারতে স্টারলিংক সেবা দিতে মাস্ক-আম্বানির চুক্তি

বুধবার এই তথ্য জানিয়েছে এএফপি। 

এই ঘোষণার একদিন আগেই জিওর প্রতিদ্বন্দ্বী টেলিকম প্রতিষ্ঠান এয়ারটেলের সঙ্গেও একই ধরনের একটি চুক্তিতে সই করেছে স্পেসএক্স।  

কয়েক মাস ধরে মাস্ক ও আম্বানির প্রতিষ্ঠানের মধ্যে স্যাটেলাইট তরঙ্গ নিয়ে বিতর্কের পর অবশেষে এলো এই চুক্তির খবর। 

ভারতে স্টারলিংক সেবা চালুর বিষয়টি বিতর্কিত। স্যাটেলাইটের মাধ্যমে দুর্গম অঞ্চলেও ইন্টারনেট সেবা দিতে সক্ষম স্টারলিংকের সম্ভাব্য উচ্চ মূল্য ও তরঙ্গ বরাদ্দসহ অন্যান্য বিষয় নিয়ে দেশটিতে বিতর্ক চলছে বেশ কিছুদিন ধরেই।

 

বিবৃতিতে উল্লেখ করা হয়, 'ডাটা ট্রাফিকের দিক দিয়ে বিশ্বের সবচেয়ে বড় মোবাইল অপারেটর জিওর অবস্থানকে কাজে লাগিয়ে উভয় পক্ষ দেশজুড়ে নির্ভরযোগ্য ব্রডব্যান্ড সেবা দেবে, যার মধ্যে ভারতের সবচেয়ে দুর্গম ও পল্লী অঞ্চল অন্তর্ভুক্ত।'

জিও জানিয়েছে, স্পেস এক্স ভারতে স্টারলিংক সেবা দেওয়ার অনুমোদন পেলে এই চুক্তি কার্যকর হবে।

ভারতের গণমাধ্যমগুলো গত মাসে জানিয়েছে, স্টারলিংকের অনুমোদন ও লাইসেন্সের প্রাথমিক অনুমোদন দেওয়ার বিষয়টি প্রায় চূড়ান্ত করেছে নিয়ন্ত্রক সংস্থা।

পাশাপাশি, আম্বানির টেলিকম ইউনিট পৃথকভাবে স্যাটেলাইট ব্রডব্যান্ড সেবা দেওয়ার জন্যেও কাজ করছে।

২০২২ সালে লুক্সেমবার্গের এসইএস নামের প্রতিষ্ঠানের সঙ্গে একটি যৌথ উদ্যোগের কথা জানায় জিও। এই উদ্যোগে স্যাটেলাইট ও জিওস্টেশনারির সমন্বয়ে ব্রডব্যান্ড সেবা পাবেন ভারতীয়রা। তবে কবে নাগাদ এই সেবা চালু হবে, তা জানা যায়নি।

এর আগে গত মাসে ওয়াশিংটনে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে দেখা করেন ধনকুবের ইলন মাস্ক।

এ মুহূর্তে ভারতে সামাজিক মাধ্যম এক্স ছাড়া অন্য কোনো ব্যবসার সঙ্গে মাস্কের সংযোগ নেই। তবে শিগগির বিশ্বের সবচেয়ে বড় বৈদ্যুতিক গাড়ি নির্মাতা টেসলা ভারতে তাদের কার্যক্রম শুরু করতে যাচ্ছে।

ভারতে গত মাসে টেসলা কর্মী নিয়োগ দেওয়া শুরু করেছে। প্রতিষ্ঠানটি নয়াদিল্লি ও মুম্বাইয়ে স্টোর ম্যানেজার ও সার্ভিস টেকনিশিয়ানের পদের জন্য বিজ্ঞাপন দিয়েছিল।

  • সর্বশেষ
  • জনপ্রিয়