শিরোনাম
◈ সৌদি আরবে বাংলাদেশিদের জন্য দূতাবাসের জরুরি সতর্কতা, ছবি-ভিডিও প্রকাশে নিষেধাজ্ঞা ◈ পুরান ঢাকার চকবাজারে ৮ ঘণ্টা পরও নিয়ন্ত্রণে আসেনি আগুন, কাজ করছে ১০ ইউনিট ◈ মোংলা ইপিজেডে ২১০০০ কোটি টাকা বিনিয়োগ করবে চীনা প্রতিষ্ঠান ◈ ব্যাংককে চলছে বাংলাদেশের বড় পরীক্ষা, জ্বালানি ও বাড়তি ব্যয়ের বোঝা সামলাতে বিশ্বব্যাংকের সহায়তা চায় বাংলাদেশ ◈ সাবেক ২ সেনা কর্মকর্তার যে ৫ কারণে রিমান্ড চাওয়া হয় ◈ বিএনপি সরকার ক্ষমতায় আসার পর শান্তিতে আছি, প্রধানমন্ত্রীকে বললেন হিন্দু নেতারা ◈ ডি মারিয়ার জোড়া গোল, রোসারিওর সহজ জয় ◈ আফগা‌নিস্তা‌নের বিরু‌দ্ধে বাংলা‌দে‌শের ইনিংস ঘোষণা, লিটনের সেঞ্চুরি, জয় দেখ‌ছে টাইগাররা ◈ ২৫ বছরের ক্ষমতার পর মোদির সামনে কঠিন চ্যালেঞ্জ ◈ মিষ্টির পদত্যাগে শূন্য হওয়া সংরক্ষিত নারী আসনে বিএনপির মনোনয়ন দৌড়ে আলোচনায় ১০ নেত্রী

প্রকাশিত : ০৫ ফেব্রুয়ারি, ২০২৫, ০৬:১৯ বিকাল
আপডেট : ০৮ মে, ২০২৫, ১২:০০ দুপুর

প্রতিবেদক : এল আর বাদল

বাসিন্দাদের সরিয়ে গাজার মালিকানা নিতে চান ডোনাল্ড ট্রাম্প

এল আর বাদল : গাজা অ্যামেরিকার মালিকানায় নেওয়ার কথা বলেছেন ট্রাম্প। নেতানিয়াহুর সঙ্গে বৈঠকের পর একথা বলেছেন তিনি। মঙ্গলবার (৪ ফেব্রুয়ারি) ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর সঙ্গে বৈঠকের পর মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন, অ্যামেরিকার গাজা স্ট্রিপের মালিকানা নিতে পারে। বস্তুত, ট্রাম্প দ্বিতীয়বার ক্ষমতায় আসার পর এই প্রথম কোনো বিদেশি রাষ্ট্রনেতা ট্রাম্পের সঙ্গে দেখা করতে এলেন। - ডয়েচেভেলে

মার্কিন প্রেসিডেন্টের ওভাল অফিসে মঙ্গলবার বৈঠক হয় ট্রাম্প ও নেতানিয়াহুর। বৈঠকের পর দুই নেতা একসঙ্গে সাংবাদিকদের মুখোমুখি হন। গাজায় না ফাটা বোমা অ্যামেরিকা দায়িত্ব নিয়ে পরিষ্কার করবে বলে জানিয়েছেন ট্রাম্প। গাজাকে নতুন করে সাজিয়ে তোলার কথাও বলেছেন তিনি। কারণ, গাজার মালিকানা চায় অ্যামেরিকা। ট্রাম্পের বক্তব্য, ওই অঞ্চলে দীর্ঘদিন ধরেই অ্যামেরিকার আধিপত্য আছে। এবার সরাসরি গাজার মালিকানা চাইছেন তিনি।

ট্রাম্প জানিয়েছেন, ওয়েস্ট ব্যাংক বা পশ্চিম তীরে ইসরায়েলের আধিপত্য নিয়ে ওয়াশিংটন এখনো পর্যন্ত তাদের অবস্থান স্পষ্ট করেনি। আগামী মাসের মধ্যেই অ্যামেরিকা এবিষয়ে তাদের মতামত জানাবে। মার্কিন প্রেসিডেন্টের বক্তব্য, ইরানের সঙ্গেও চুক্তি করতে চান তিনি। কিন্তু ইরানকে কোনোভাবেই পরমাণু চুক্তি করতে দেয়া যাবে না।

নেতানিয়াহুকে পাশে নিয়েট্রাম্প বলেছেন, তিনি বিশ্বাস করেন, ইসরায়েল এবং সৌদি আরবের মধ্যে শান্তিচুক্তি হওয়া সম্ভব। খুব দ্রুত এই চুক্তি হবে বলে আশাবাদী ট্রাম্প। অন্যদিকে, নেতানিয়াহু বলেছেন, তার সবচেয়ে বড় বন্ধু ডনাল্ড ট্রাম্প।

গাজা থেকে ফিলিস্তিনিদের সরানোর প্রস্তাব
গাজা স্ট্রিপ থেকে ফিলিস্তিনি নাগরিকদের সরিয়ে দেওয়ার বিতর্কিত মন্তব্য করেছেন ট্রাম্প। প্রেসিডেন্টের কথায়, আমরা ফিলিস্তিনিদের জন্য শান্তিপূর্ণ, সুন্দর কোনো ব্যবস্থা করতে পারি। যেখান থেকে তারা আর ফিরতে চাইবেন না। গাজা থেকে ফিলিস্তিনিদের সরিয়ে পাকাপাকিভাবে কোনো জায়গায় থাকতে দেওয়ার প্রস্তাব দিয়েছেন ট্রাম্প। গাজাকে একটি ধ্বংসস্তূপের সঙ্গে তুলনা করেছেন তিনি। বলেছেন, তিনি বুঝতে পারছেন না, কেন ফিলিস্তিনিরা সেখানে ফিরতে চাইবেন।

এর আগে জর্ডান এবং মিশরকে ট্রাম্প প্রস্তাব দিয়েছিলেন, গাজার অধিবাসী ফিলিস্তিনিদের ওই দুই দেশে জায়গা দিতে। কিন্তু দুই দেশই এই প্রস্তাব নাকচ করে দিয়েছে। এদিন ট্রাম্প বলেছেন, মধ্যপ্রাচ্যের কোনো দেশে তাদের পাঠানোর কথা ভাবছেন তিনি।

ট্রাম্প এবং নেতানিয়াহুর মধ্যে সংঘর্ষ-বিরতি নিয়েও আলোচনা হয়েছে। বস্তুত, অ্যামেরিকা সফরের আগেই নেতানিয়াহু জানিয়েছিলেন, চলতি সপ্তাহের শেষের দিকে দোহায় একটি দল পাঠাতে চান তিনি। সংঘর্ষ-বিরতি নিয়ে যারা নতুন করে আলোচনায় বসবে।

  • সর্বশেষ