শিরোনাম
◈ ৭ লাখ ৫৫ হাজার ব্যালটের মধ্যে এখনও ভোট দেননি ২ লাখ ৫৩ হাজার প্রবাসী ◈ দুরন্ত একাদশ‌কে হা‌রি‌য়ে অদম‌্য টি-‌টো‌য়ে‌ন্টি কা‌পের ফাইনালে দুর্বার একাদশ ◈ নির্বাচন ঘিরে কিছু রাজনৈতিক দল অস্ত্র মজুত করছে: আসিফ মাহমুদ (ভিডিও) ◈ বাড্ডায় বাসা থেকে ১১ আগ্নেয়াস্ত্রসহ সুব্রত বাইনের সহযোগী দীপু গ্রেপ্তার ◈ সেনাবাহিনীকে রাজনৈতিক স্বার্থে ব্যবহার করতে দেবে না বিএনপি: তারেক রহমান (ভিডিও) ◈ প্রচারণায় প্রার্থীদের সহিষ্ণুতার প্রশংসা প্রধান উপদেষ্টার, রোববার থেকে আইনশৃঙ্খলা বাহিনী মোতায়েন ◈ কারাগার থেকে পোস্টাল ভোট দিলেন আনিসুল, পলকসহ প্রায় অর্ধশত ‘ভিআইপি’ বন্দিরা ◈ ব্যাংক সংস্কারের উদ্যোগে ধাক্কা, আটকে গেল বাংলাদেশ ব্যাংক আদেশ সংশোধন ◈ সংসদ সদস্যদের শপথ কে পড়াবেন—সংবিধানে কী আছে ◈ দাঁড়িপাল্লার এক পাল্লায় আমেরিকা, অপর পাল্লায় ভারত: চরমোনাই পীর (ভিডিও)

প্রকাশিত : ২৯ অক্টোবর, ২০২৪, ০১:১৫ দুপুর
আপডেট : ০৯ মে, ২০২৫, ০৮:০০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

হাতে আইফোন ১৬ দেখলেই ধরিয়ে দেওয়ার অনুরোধ

বিনিয়োগের প্রতিশ্রুতি পূরণ না করায় আইফোন ১৬ ও অ্যাপলের নতুন সকল পণ্য আনুষ্ঠানিকভাবে নিষিদ্ধ ঘোষণা করেছে ইন্দোনেশিয়া সরকার।

সোমবার (২৮ অক্টোবর) এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে ইকোনোমিক টাইমস।

প্রতিবেদনে বলা হয়েছে, ইন্দোনেশিয়ার আইনে দেশটিতে যেকোনো ব্যবসায়ী প্রতিষ্ঠানের মোট ক্রয় বাজেটের ৪০ শতাংশ স্থানীয় পণ্য বা সেবায় ব্যয় করতে হবে। সেই হিসেবে দেশটিতে মোট ১০৯ মিলিয়ন ডলার বিনিয়োগের প্রতিশ্রুতি দিয়েছিল অ্যাপল। একই সঙ্গে ইন্দোনেশিয়ায় অ্যাপল একাডেমি নামে একটি গবেষণা প্রতিষ্ঠান করারও প্রতিশ্রুতি দিয়েছিল বহুজাতিক কোম্পানিটি। তবে সেই শর্ত পূরণে ব্যর্থ হয়েছে অ্যাপল।

ইন্দোনেশিয়া সরকার বলছে, অ্যাপল মাত্র ৯৫ মিলিয়ন ডলার বিনিয়োগ করেছে। ফলে কোম্পানিটির পণ্যের ওপর নিষেধাজ্ঞা জারি করেছে সরকার।
আইফোন ১৬, অ্যাপল ওয়াচ সিরিজ ১০-এর মতো এই কোম্পানির সকল নতুন পণ্যকে নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে।

ইকোনোমিক টাইমস জানিয়েছে, ইন্দোনেশিয়ার শিল্প মন্ত্রণালয় থেকে আইফোনের ইএমইআই সার্টিফিকেট আটকে দেওয়া হয়েছে। ফলে কেউ নতুন আইফোন ব্যবহার করতে পারবে না। কারো হাতে আইফোন ১৬ দেখা গেলে সেটা কর্তৃপক্ষকে জানানোর অনুরোধ করা হয়েছে। যদিও এরই মধ্যে প্রায় ৯ হাজার আইফোন ১৬ ইন্দোনেশিয়ায় প্রবেশ করেছে।

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়