শিরোনাম
◈ মঙ্গলবার ৫ ঘণ্টা গ্যাস থাকবে না যেসব এলাকায় ◈ ‘আমি ভারতীয় হলে আমার ছোট ভাই বাংলাদেশি কীভাবে?’ ছত্তিশগড়ে বাঙালি আটক ◈ মোবাইল না দেওয়ায় বাবা-মায়ের বিরুদ্ধে অভিযোগ নিয়ে থানায় ষষ্ঠ শ্রেণির ছাত্র, ভিডিও ভাইরাল ◈ ভারতীয় রুপির বিপরীতে কেন শক্তিশালী হচ্ছে বাংলাদেশি টাকা? ◈ গুয়াংজো, ফ্রাঙ্কফুর্ট ও সাও পাওলোতে নতুন কনস্যুলেট খুলছে বাংলাদেশ ◈ শাহবাজ শরিফের সঙ্গে প্রথম আনুষ্ঠানিক বৈঠকে বসছেন তারেক রহমান ◈ এলডিসি উত্তরণের পরও যুক্তরাজ্যে ৯৯.৮% বাংলাদেশি পণ্য থাকবে শুল্কমুক্ত ◈ দুবলারচরে শতকোটি টাকার শুঁটকি বাণিজ্য, ন্যায্য দাম নিয়ে জেলেদের যত অভিযোগ ◈ সাড়ে পাঁচ বছরে ডলারের বিপরীতে সবচেয়ে শক্তিশালী অবস্থানে টাকা ◈ অনূর্ধ্ব-১৮ মেয়েদের রাগবিতে নতুন দিগন্ত, মহিলা ক্রীড়া সংস্থা-রাগবি ফেডারেশনের চুক্তি

প্রকাশিত : ০২ অক্টোবর, ২০২৪, ০১:১০ রাত
আপডেট : ১৫ মে, ২০২৫, ০৪:০০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ইরানের ক্ষেপণাস্ত্র হামলা : ইসরায়েলি নিরাপত্তা মন্ত্রিসভা আশ্রয় নিয়েছে জরুরি বাংকারে

সিএনএন: ইরানি ক্ষেপণাস্ত্র হামলার মুখে ইসরায়েলি নিরাপত্তা মন্ত্রিসভা জরুরি বাংকারে আশ্রয় নিয়েছে। ইসরায়েলি একটি সূত্র এ তথ্য জানিয়েছে।

সিএনএন জানিয়েছে, এক ঘণ্টায় তেল আবিব, জেরুজালেম ও হাইফা লক্ষ্য করে ১২টির বেশি ক্ষেপণাস্ত্র  হামলা হয়েছে।

ইসরায়েলি সেনাবাহিনী জানিয়েছে, ইসরায়েলকে লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইরান। এ হামলার পর ইসরায়েলি নাগরিকদের সতর্ক থাকতে বলা হয়েছে।

হামলায় ক্ষয়ক্ষতির কোনো খবর এখনো পাওয়া যায়নি।

সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশিত বিভিন্ন পোস্ট বলা হয়েছে, মঙ্গলবার ইরানের আকাশ আলোকিত হয়ে ওঠে। তাবরিজ, খাসান ও তেহরানের উপকণ্ঠ থেকে ক্ষেপণাস্ত্র ছোড়া হয়।

এর আগে যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে ইসরায়েলকে ইরানের হামলার বিষয়ে সতর্ক করা হয়।

এদিকে জাতিসংঘে ইরানের স্থায়ী মিশনের পক্ষ থেকে বলা হয়, ইসরায়েলকে তেহরানের সমুচিত জবাব দেওয়া হয়ে গেছে।

এক্সে দেওয়া বার্তায় বলা হয়, সন্ত্রাসী কর্মকাণ্ডের প্রতি ইরানের আইনি, যুক্তিসংগত ও বৈধ প্রতিক্রিয়া জানানো হয়েছে।

জাতিসংঘে ইরানের স্থায়ী মিশন আরও বলেছে, ইসরায়েল যদি এর জবাব দেওয়া সাহস দেখায় বা নৃশংসতার আরও কাজ করে তবে পরবর্তী সময়ে আরও কঠিন প্রতিক্রিয়া দেখানো হবে।

এ হামলা থেকে আঞ্চলিক রাষ্ট্রগুলো ও ইসরায়েল–সমর্থকদের দূরে থাকতে বলেছে ইরান। উৎস: প্রথম আলো।

 

  • সর্বশেষ