শিরোনাম
◈ দুই-তৃতীয়াংশ সংখ্যাগরিষ্ঠতা নিয়ে ক্ষমতায় বিএনপি: নতুন সরকারের অগ্রাধিকার হতে পারে যেসব বিষয় ◈ ফাঁসির দণ্ডাদেশ থেকে খালাস পেয়ে সংসদের পথে বাবর, পিন্টু ও আজহারুল ইসলাম ◈ ‌‌টি-‌টো‌য়ে‌ন্টি বিশ্বকা‌পে ভারত-পাকিস্তান ম্যাচ হওয়া নিয়ে শঙ্কা! ◈ গণভোটে ‘হ্যাঁ’ জিতে যাওয়ায় যেসব পরিবর্তন আসতে পারে ◈ কতটা ক্ষমতাধর একজন এমপি, তিনি কী কী কাজ করেন? ◈ অনেকেই ধারণা করছেন নির্বাচন শেষ হলে আমি যুক্তরাজ্যে ফিরে যাব: তাসনিম জারা ◈ অর্থনীতি সচল করাই আগামী সরকারের প্রধান চ্যালেঞ্জ: ফখরুল ইসলাম ◈ গণতান্ত্রিক অধিকারের জন্য বিএনপি সব সময় লড়াই করেছে তারই বহিঃপ্রকাশ এই বিজয়: মির্জা ফখরুল ◈ মন্ত্রিসভা নিয়ে যা বললেন সালাহউদ্দিন ◈ ভোটে জিতেই আওয়ামী লীগের অফিস খুলে দিলেন বিএনপি নেতা (ভিডিও)

প্রকাশিত : ০২ অক্টোবর, ২০২৪, ১২:১২ রাত
আপডেট : ১৭ মে, ২০২৫, ০৫:০০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

যুক্তরাষ্ট্র প্রস্তুত ইসরায়েলকে ইরানের ক্ষেপণাস্ত্র হামলা থেকে সুরক্ষা দিতে : বাইডেন

মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন জানিয়েছেন, ইরানের ক্ষেপণাস্ত্র হামলা থেকে ইসরায়েলকে সুরক্ষিত রাখার উদ্যোগে সহায়তা করতে যুক্তরাষ্ট্র প্রস্তুত। পাশাপাশি, এ অঞ্চলে অবস্থানরত মার্কিন সেনাদেরও সুরক্ষা দেওয়া হবে।

আজ মঙ্গলবার এই তথ্য জানিয়েছে কাতার ভিত্তিক গণমাধ্যম আল জাজিরা।

সামাজিক মাধ্যম এক্সে পোস্ট করে বাইডেন বলেন, 'এসব হামলার বিরুদ্ধে ইসরায়েলকে সুরক্ষা দিতে এবং এ অঞ্চলে অবস্থানরত মার্কিন সেনাদের নিরাপদ রাখতে কী ভাবে যুক্তরাষ্ট্র সহায়তা করতে পারে, সে বিষয়টি নিয়ে আমরা আলোচনা করেছি।'

বাইডেন জানান, ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিস ও হোয়াইট হাউসের জাতীয় নিরাপত্তা দলের সঙ্গে আজ দিনের শুরুতে এক বৈঠকে এ বিষয়টি নিয়ে বিস্তারিত আলোচনা হয়েছে।

ইরান থেকে ইসরায়েলে ক্ষেপণাস্ত্র হামলা শুরু হয়েছে বলে দাবি করেছে ইসরায়েলি সামরিক বাহিনী।

আজ মঙ্গলবার রাতে ইসরায়েলের এক সামরিক মুখপাত্রের বরাত দিয়ে রয়টার্স এ তথ্য জানায়।

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়