শিরোনাম
◈ ৪ কিমি গতির ঢাকা শহর! যানজট কমাতে এআই ও জিরো সিগন্যাল ট্রাফিক ব্যবস্থাপনার পথে বাংলাদেশ ◈ ত্রয়োদশ সংসদ নির্বাচনের জোট সমীকরণ: কে কার সঙ্গে, কে কোথায় প্রতিদ্বন্দ্বিতা করছে? ◈ ভোটের দিন প্রার্থী, পোলিং এজেন্ট ও ভোটারদের যেসব বিধিনিষেধ মানতে হবে ◈ আমরা এককভাবে সরকার গঠনে সক্ষম হবো: ডয়চে ভেলেকে তারেক রহমান (ভিডিও) ◈ টি-‌টো‌য়ে‌ন্টি বিশ্বকা‌পে আরব আমিরাতের বিরু‌দ্ধে দাপু‌টে জয় নিউ জিল্যান্ডের ◈ নির্বাচনে টানা ছুটি: সরকারি চাকরি থেকে শিক্ষাপ্রতিষ্ঠান—কার কত দিন? ◈ বাংলাদেশের নতুন রাজনৈতিক সমীকরণে আওয়ামী লীগ নিয়ে ভারতের দোটানা! ◈ বিদায় নিয়ে কোথায় যাবেন, জাতিকে জানালেন প্রধান উপদেষ্টা ◈ ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে ১০ কিলোমিটার যানজট ◈ দলীয় শৃঙ্খলা ভঙ্গের দায়ে মঞ্জুরুল আহসান মুন্সীকে বহিষ্কার করল বিএনপি

প্রকাশিত : ৩১ জুলাই, ২০২৪, ০৬:০৬ বিকাল
আপডেট : ১৩ এপ্রিল, ২০২৫, ১২:০০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

হানিয়ার হত্যাকাণ্ডে উত্তপ্ত মধ্যপ্রাচ্য 

সাজ্জাদুল ইসলাম: [২] ইরানের নতুন প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ানের শপথ অনুষ্ঠানে যোগ দিতে হামাস প্রধান ইসমাইল হানিয়া মঙ্গলবার তেহরান যান। জানা গেছে, সকালে তেহরানের যে বাসভবনে হানিয়া অবস্থান করছিলেন সেখানে বুধবার একটি রকেট হামলা চালানো হয়। এতে তিনি ও তার একজন দেহরক্ষী নিহত হন। সূত্র : আল-জাজিরা

[৩] এই প্রভাবশালী ফিলিস্তিনি নেতার হত্যাকান্ডের ঘটনা মধ্যপ্রাচ্য পরিস্থিতিকে খুবই জটিল করে তুলেছে। তেহরানের মাটিতে হানিয়ার হত্যাকাণ্ডের ঘটনা গোটা অঞ্চলের পরিস্থিতিকে সংঘাতসংকুল করে তুলেছে। 

[৪] বৈরুতে হিজবুল্লাহর শীর্ষ কমান্ডার ফুয়াদ শুকরকে হত্যার জন্য ইসরায়েল হামলা চালানোর কয়েক ঘন্টা পর তেহরানের হানিয়া নিহত হন। ফুয়াদ শুকরের অবস্থা কি তা জানা যায়নি এবং হিজবুল্লাহও তার সম্পর্কে কিছু জানায়নি। তবে ইসরায়েল দাবি করেছে তিনি নিহত হয়েছেন।

[৫] তাই এখন সবচেয়ে বড় প্রশ্ন হল, এসবের পর কি ঘটতে যাচ্ছে? এসব হত্যাকান্ডের প্রতিক্রিয়া কেমন হতে পারে?  কোন দিকে ধাবিত হচ্ছে এই অঞ্চল? ইরান হয়ত প্রতিশোধ নিতে বাধ্য হবে। কেননা তার ভূখণ্ডেই ইসমাইল হানিয়াকে হত্যা করা হয়েছে। মধ্যপ্রাচ্য এখন এক জটিল সংকটময় পরিস্থিতির মুখোমুখী এসে দাঁড়িয়েছে। 

এসবি২

  • সর্বশেষ
  • জনপ্রিয়