শিরোনাম
◈ বিশ্বকা‌পের আ‌গে আফ্রিকার মৌরিতানিয়া ও জাম্বিয়ার বিরু‌দ্ধে প্রস্তু‌তি ম‌্যাচ খেল‌বে আ‌র্জেন্টিনা ◈ কুমিল্লায় বাস-ট্রেন সংঘর্ষে নিহত অন্তত ১২, রেল যোগাযোগ বন্ধ ◈ মহাকাশেও ধাক্কা, নতুন সংকটে যুক্তরাষ্ট্র ◈ রাস্তায় পুলিশ সার্জেন্টের সঙ্গে কোলাকুলি, প্রশংসায় ভাসছেন প্রধানমন্ত্রী ◈ ঈদের পর বড় তিন চ্যালেঞ্জের সামনে নতুন সরকার ◈ ঐক্যবদ্ধভাবে প্রিয় দেশকে এগিয়ে নিতে চাই : স্বরাষ্ট্রমন্ত্রী ◈ নতুন করে ইসরায়েলে মিসাইল ছুড়েছে ইরান ◈ যুদ্ধ, ভিসা জটিলতা ও ফ্লাইট বাতিল—তিন দিকের চাপে শ্রমবাজার ◈ বিশ্ব পানি দিবস আজ: নিরাপদ পানি পাচ্ছে না দেশের প্রায় ১০ কোটি মানুষ ◈ বিশাল সিঙ্কহোলের দাপটে আতঙ্কে তুরস্কের কৃষকরা, বিপর্যস্ত কৃষিজমি, ঘরবাড়ি তলিয়ে যাওয়ার ভয়

প্রকাশিত : ১৬ জুলাই, ২০২৪, ১০:৫৭ দুপুর
আপডেট : ০২ এপ্রিল, ২০২৫, ০১:০০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

আফগানিস্তানে প্রবল ঝড়-বৃষ্টিতে ৩৫ জনের মৃত্যু

সাজ্জাদুল ইসলাম: [২] আফগানিস্তানের নানগরহর প্রদেশে এই ঝড়-বৃষ্টিপাতে আরও অনেকে আহত হয়েছেন। এতে অনেক বাড়িঘর বিধ্বস্ত ও উঠতি ফসলের ব্যাপক ক্ষতি হয়েছে। একজন তালেবান কর্মকর্তা সোমবার একথা জানান। সূত্র : টিআরটি ওয়ার্ল্ড 

[৩] নানগরহর প্রদেশের প্রাদেশিক তথ্য ও সংস্কৃতি বিভাগের পরিচালক সাদিকুল্লাহ কুরায়েশি জানান, সুরখ রদ জেলায় একটি বাড়ির ছাদ ধসে একই পরিবারের ৫ সদস্য নিহত এবং অপর চারজন আহত হয়েছেন।

[৪] এপি জানায়, নানগরহর আঞ্চলিক হাসপাতালের প্রধান আমিনুল্লাহ শরিফ বলেছেন, প্রদেশের রাজধানী জালালাবাদ ও কাছাকাছি অবস্থিত জেলাগুলো থেকে আহত ২০৭ জনকে হাসপাতালে আনা হয়েছে। আহতদের রক্ত দিতে বহু স্থানীয় লোকও হাসপাতালে জড়ো হন।

[৫] এরআগে বিশ্ব খাদ্য কর্মসূচি জানায়, আফগানিস্তানের উত্তরের বাগলান প্রদেশে গত ১০ ও ১১ মে বিরল প্রবল বর্ষণে তিন শতাধিক নিহত হন। এ সময় হাজার হাজার বাড়িঘর ধ্বংস হয়। এতে ক্ষতিগ্রস্ত ব্যক্তিরা নিরাশ্রয় হয়ে পড়েন এবং তাদের কাছে জীবনধারণের মতো কোন কিছু ছিল না। সম্পাদনা: রাশিদ 

এসআই/আর/আইএফ

  • সর্বশেষ
  • জনপ্রিয়