শিরোনাম
◈ পাহাড়ি আম-আনারসসহ কৃষিপণ্য রপ্তানিতে বড় সম্ভাবনা, চাঁদাবাজি বন্ধে গুরুত্ব সরকারের ◈ পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত ঢাকা-রিয়াদ-ঢাকা রুটের ফ্লাইট স্থগিত করল বিমান বাংলাদেশ এয়ারলাইন্স ◈ ২০২৭ সালের পবিত্র রমজান রমজান ও ঈদুল ফিতরের সম্ভাব্য তারিখ জানাল আরব আমিরাত ◈ দিল্লি পুলিশের হেফাজত থেকে মুক্ত কেজরিওয়াল-মমতা, আটককে ‘অপহরণ’ বললেন তৃণমূল নেত্রী ◈ সৌদি আরবের রিয়াদ বিমানবন্দরে ক্ষেপণাস্ত্র হামলা, আহত বহু যাত্রী; বাতিল বহু ফ্লাইট ◈ আবুধাবি টেস্ট, বাংলা‌দে‌শের বিরু‌দ্ধে লড়‌ছে আফগা‌নিস্তান, এখ‌নো ১৩৫ রানে পিছিয়ে ◈ যুক্তরাষ্ট্রে পেনসিলভানিয়ায় বন্দুকধারীর এলোপাতাড়ি গুলি, শিশুসহ নিহত ৯ ◈ ফেসবুকে পরিচয় কে এই রাজু, ১৭ দিনের সম্পর্কের পর কক্সবাজার থেকে ফেরার পথে কী ঘটেছিল স্কুলছাত্রীর সঙ্গে ◈ চট্টগ্রাম বন্দরের এনসিটি চুক্তি: বাংলাদেশের লাভ কতটা, ঝুঁকি কোথায়? ◈ কোনো দেশের মুখাপেক্ষী নয়, সমমর্যাদার অংশীদার হতে চায় বাংলাদেশ : পররাষ্ট্র প্রতিমন্ত্রী

প্রকাশিত : ১২ জুলাই, ২০২৪, ০৬:৩১ বিকাল
আপডেট : ১৯ এপ্রিল, ২০২৫, ০৬:০০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

একত্রবাসের সঙ্গীকে স্বামীর মতো শাস্তি নয়, পর্যবেক্ষণ কেরালা হাই কোর্টের

ইমরুল শাহেদ: [২] একজন নারী অভিযোগ করেছিলেন, ২০২৩ সালের মার্চ থেকে আগস্ট পর্যন্ত তাকে শারীরিক এবং মানসিক নির্যাতন করেছিলেন তার সঙ্গী। সে সময়ে তারা একত্রবাস (লিভিং টুগেদার) করতেন। সূত্র: আনন্দবাজার

[৩] কোনও নারীর সঙ্গে আইনি বিয়ে না হলে তার একত্রবাসের সঙ্গীকে ভারতীয় ন্যায় সংহিতার ৪৯৮এ ধারায় দোষী সাব্যস্ত করা যাবে না। এই মামলার প্রেক্ষিতে এমনই পর্যবেক্ষণ কেরালা হাই কোর্টের। অভিযোগকারী নারীর মামলা খারিজ করে দিয়েছেন বিচারপতি।

[৪] আদালত পর্যবেক্ষণে বলেন, ‘কোনও নারী তার স্বামী বা স্বামীর পরিবারের দ্বারা নির্যাতিত হলে তবেই অভিযুক্তকে ভারতীয় ন্যায় সংহিতার ৪৯৮এ ধারায় দোষী সাব্যস্ত করা যাবে। স্বামী মানে বিবাহিত এক পুরুষ। বিবাহে নারীর সঙ্গী। অর্থাৎ বিবাহের মাধ্যমেই নারীর সঙ্গী তার স্বামী হতে পারেন। বিবাহ মানে যা আইনের চোখে বিবাহ। আইনি বিবাহ ছাড়া কোনও পুরুষ কোনও নারীর সঙ্গী হলে তাকে ভারতীয় ন্যায় সংহিতার ৪৯৮এ ধারায় ‘স্বামী’ বলা যাবে না।’

[৫] মহিলা অভিযোগ করেছিলেন, ২০২৩ সালের মার্চ থেকে আগস্ট পর্যন্ত তাকে শারীরিক এবং মানসিক নির্যাতন করেছিলেন তার সঙ্গী। সে সময়ে তারা একত্রবাস করতেন। 

[৬] এর পরেই কেরালা হাই কোর্টের পর্যবেক্ষণ, ভারতীয় ন্যায় সংহিতার ৪৯৮এ ধারায় দোষ প্রমাণ করতে চাইলে, সেই দোষ অবশ্যই নারীর স্বামী বা তার পরিবারকে করতে হবে। যার সঙ্গে নারীর আইনি বিবাহ হয়নি, সেই সঙ্গীর বিরুদ্ধে এই ধারায় মামলা করা যাবে না। সম্পাদনা: এম খান

আইএস/আইকে/এনএইচ

  • সর্বশেষ