শিরোনাম
◈ যুক্তরাষ্ট্রে নিঝুম মজুমদারকে হেনস্তা করে যুক্তরাষ্ট্র যুবদল, ছাত্রলীগের নেতৃবৃন্দের সামনে (ভিডিও) ◈ প্রধানমন্ত্রীর দেখা না পেয়ে পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদের ওপর ক্ষু'ব্ধ নেতাকর্মীরা, হেনস্তার চেষ্টা (ভিডিও) ◈ উপজেলা পরিষদের প্রশাসক হলেন ৮ ইউএনও ◈ কুমিল্লায় সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান আটক ◈ বাংলাদেশের মাটিতে আওয়ামী লীগকে আর রাজনীতি করতে দেওয়া হবে না: স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ ◈ স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের বিশেষ নির্দেশনা সারাদেশের বিদ্যুৎকেন্দ্র নিয়ে ◈ মোহাম্মদপুরে কয়েকশ’ লোকের হামলা-ভাঙচুর, ১৫ লাখ টাকা ও জমির দলিল লুটের অভিযোগ ◈ টিকটক পরিচয়ে কুমিল্লায় দেখা করতে গিয়ে কিশোরী ধর্ষণের শিকার, অভিযুক্ত পলাতক ◈ গাইবান্ধায় যেভাবে কণ্ঠ নকল করে মোবাইল ব্যাংকিং প্রতারণার ফাঁদ পাতেন প্রতারক (ভিডিও) ◈ যুক্তরাজ্যে ঘুরে দাঁড়াল বাংলাদেশের পোশাক রপ্তানি, আগস্টে প্রবৃদ্ধি ১০.৫৩%

প্রকাশিত : ১২ জুলাই, ২০২৪, ০৫:০৩ বিকাল
আপডেট : ০৫ মার্চ, ২০২৫, ০৮:০০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

পাকিস্তানে আইএসআইকে আড়িপাতার অনুমতি দেওয়ার বিরুদ্ধে হাইকোর্টে রিট

ইকবাল খান: [২] বৃহস্পতিবার পাকিস্তানের সামরিক গোয়েন্দা সংস্থাকে ফোনে আড়ি পাতার অনুমতি দেওয়ার সিদ্ধান্ত ইসলামাবাদ হাইকোর্টে চ্যালেঞ্জ করেছেন পাকিস্তান বার কাউন্সিলের ৬ জন সিনিয়র আইনজীবী। 

[৩] ডন জানায়, তারা এই সিদ্ধান্তকে বাতিল করতে হাইকোর্টকে তাগিদ দিয়েছেন।

[৪] এই ৬ আইনজীবী হলেন শাফকাত মেহমুদ চৌহান, আবিদ শহীদ জুবেরি, চৌধুরী ইশতিয়্ক আহমেদ খান, মুনির আহমেদ কাকর, তাহির ফরজ আব্বাসি ও আবিদ সাকি।

[৫] এর আগে বুধবার পাকিস্তান সরকারের এই সিদ্ধান্তের বিরুদ্ধে লাহোর হাইকোর্টে রিট আবেদন করেছেন মাশকুর হুসেইন নামে এক নাগরিক। 

[৬] তিনি রিট আবেদনে উল্লেখ করেন, সরকার ইন্টার-সার্ভিসেস ইন্টেলিজেন্সকে (আইএসআই) ফোনকলে আড়িপাতার অনুমতি দিয়ে একটি প্রজ্ঞাপন প্রকাশ করেছে, যা ব্যক্তিগত গোপনীয়তার গুরুতর লঙ্ঘন।

[৭] মাশকুর হুসেইন নামে ওই ব্যক্তি তার আইনজীবী নাদিম সারোয়ারের মাধ্যমে আদালতে একটি রিট আবেদন জমা দিয়েছেন। 

[৮] তিনি আরও জানান, একজন ব্যক্তি তার বাসায় বা অফিসের বসে কোনো ধরনের বিঘ্ন ছাড়া ব্যক্তিগত ফোন কল করার অধিকার রাখেন।

[৯] বাদি আরও যুক্তি দেন, পাকিস্তানের সংবিধানের চার নম্বর ধারা অনুযায়ী, সব নাগরিকের আইনের সুরক্ষা পাওয়ার অধিকার রয়েছে এবং আইনের দৃষ্টিতে সবাই সমান।
তিনি জানান, এখনো পাকিস্তানের টেলিকম আইনের ৫৪ নং ধারাটি আনুষ্ঠানিক অনুমোদন পায়নি। এই আইন চূড়ান্ত না হওয়া পর্যন্ত সরকারের হাতে থাকা ক্ষমতা অন্য কোনো ব্যক্তির কাছে স্থানান্তর করা সম্ভব নয়।

এসবি২

  • সর্বশেষ