শিরোনাম
◈ দুপুরে এনসিপির জরুরি সংবাদ সম্মেলন ◈ ক্ষমতায় এলে ভারতের সঙ্গে সুসম্পর্ককে ‘অগ্রাধিকার’ দেবে জামায়াত: এনডিটিভিকে শফিকুর রহমান ◈ এবার সারা বাংলাদেশের ভোটের চিত্র একরকম, কিন্তু গোপালগঞ্জের পরিস্থিতি অন্যরকম ◈ ভোট দেওয়া শেষে সবাইকে 'ঈদ মোবারক' জানান প্রধান উপদেষ্টা ◈ রুমিন ফারহানার অ‌ভি‌যোগ, বিভিন্ন জায়গায় সিল মারার পায়তারা করছে ◈ তারেক রহমান প্রধানমন্ত্রী পুত্র থেকে যেভাবে বিএনপির একক নেতায় পরিণত হলেন  ◈ বিএনপির অস্তিত্বের লড়াই, জামায়াতের নতুন স্বপ্ন: সারাদেশে চলছে ভোট গ্রহণ ◈ ভোটের দিনে স্বাভাবিক রয়েছে মেট্রোরেল ও ট্রেন চলাচল ◈ রাজধানীতে ডিএমপির অশ্বারোহী দলের টহল, কেন্দ্রে কেন্দ্রে উৎসবের আমেজ ◈ গণতন্ত্রের ট্রেন গন্তব্যে পৌঁছাবে: সিইসি নাসির উদ্দিন

প্রকাশিত : ০৫ জুলাই, ২০২৪, ১০:১৮ দুপুর
আপডেট : ০৫ মে, ২০২৫, ০১:০০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

যুক্তরাজ্যের নির্বাচন

চতুর্থবারের মতো নির্বাচিত বঙ্গবন্ধুর নাতনি টিউলিপ সিদ্দিক

টিউলিপ সিদ্দিক

শামীম হাসান: চতুর্থবারের মতো এমপি নির্বাচিত হয়েছেন জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নাতনি টিউলিপ সিদ্দিক। যুক্তরাজ্যের হ্যাম্পস্টেড এবং হাইগেট থেকে নির্বাচনে লেবার পার্টির প্রার্থী ছিলেন তিনি। সূত্র: দ্য বিজনেস স্ট্যান্ডার্ড

বিবিসির তথ্য অনুযায়ী, তিনি ২৩,৪৩২ ভোট (৪৮ দশমিক ৩ শতাংশ) পেয়ে বিজয়ী হয়েছেন, তার নিকটতম প্রতিদ্বন্দ্বী কনজারভেটিভ প্রার্থী ডন উইলিয়ামস ৮,৪৬২ ভোট পেয়েছেন।

টিউলিপ সিদ্দিক যুক্তরাজ্য সরকারের বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব পালন করেছেন। এর মধ্যে শিশু ও প্রাথমিক শিক্ষাবিষয়ক শ্যাডো মন্ত্রী এবং শ্যাডো অর্থনৈতিক সচিব হিসেবে দায়িত্ব পালন উল্লেখযোগ্য।

২০১৯ সালে টিউলিপ সিদ্দিক হ্যাম্পস্টেড এবং কিলবার্নের এমপি ছিলেন। একই বছরে তিনি ইভনিং স্ট্যান্ডার্ডের প্রগ্রেস ১০০০ তালিকায় লন্ডনের সবচেয়ে প্রভাবশালী রাজনীতিবিদদের মধ্যে স্থান পেয়েছিলেন।

২০১৫ সালের মে মাসে তিনি প্রথমবার লন্ডনের হ্যাম্পস্টেড এবং কিলবার্ন থেকে ব্রিটেনের হাউস অফ কমন্সে নির্বাচিত হন।

আইএফ

  • সর্বশেষ
  • জনপ্রিয়