শিরোনাম
◈ কৃষি ও অর্থনৈতিক উন্নয়নে বাংলাদেশকে ৩৯০ কোটি টাকা দেবে কানাডা ◈ মাঝ আকাশে দরজা খুলে ঢাকায় এয়ার অ্যাম্বুলেন্সের জরুরি অবতরণ, রোগীর মৃত্যু ◈ দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকর, সৌদি রাষ্ট্রদূতকে ডেকে বিস্তারিত যে তথ্য চাইলো ঢাকা ◈ মেসির জোড়া গোলে ইন্টার মিয়ামির দাপু‌টে জয় ◈ চিকিৎসা নিতে এসে স্বাস্থ্যঝুঁকিতে ঢামেকের রোগীরা ◈ ফিফা সভাপতি ইনফান্তিনো ভুটান যাওয়ার পথে ঢাকায় সংক্ষিপ্ত যাত্রাবিরতি, স্বাগত জানালেন বাফুফে সভাপতি ◈ গোল্ডেন জিপিএ-৫ পাওয়া ৪০ হাজার শিক্ষার্থীকে ল্যাপটপ দিচ্ছে সরকার, যেভাবে মিলবে ◈ বাংলাদেশের মতো সাম্প্রদায়িক সম্প্রীতি বিশ্বের কোথাও নেই: রাষ্ট্রপতি ◈ মাতারবাড়ী বন্দরকে শিল্পকেন্দ্র হিসেবে গড়ে তুলে আঞ্চলিক যোগাযোগ বাড়াতে চায় জাপান, যুক্ত হবে ভারতের ‘সেভেন সিস্টার্স’ ও বঙ্গোপসাগরীয় অঞ্চল ◈ নুডলস খেয়ে নয় যে কারণে একই পরিবারের ৫ জনের মৃত্যু, বেরিয়ে এলো চাঞ্চল্যকর তথ্য

প্রকাশিত : ১২ জুন, ২০২৪, ০১:০৬ দুপুর
আপডেট : ১২ জুন, ২০২৪, ০১:০৬ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

হামাসের হাতে আটক রুশ জিম্মিদের মুক্তি চাইল রাশিয়া

সাজ্জাদুল ইসলাম: [২] রাশিয়ার মানবাধিকার কমিশনার নতুন করে তাদের মুক্তির জন্য হামাসের জন্য আবেদন জানিয়েছেন। সূত্র: আল-জাজিরা

[৩] রাশিয়ার মানবাধিকার কমিশনার তাতিয়ানা মোসকালকোভা বলেছেন, গাজায় এখনো আটক রুশ নাগরিকদের মুক্তির জন্য তিনি জাতিসংঘের সিনিয়র কর্মকর্তাদের কাছে নতুন করে আবেদন জানিয়েছেন।

[৪] তিনি বলেন, ‘আটক এক জিম্মির মা তাকে তার সন্তানের অবস্থা সম্পর্কে বিস্তারিত জানিয়েছেন। মাসকালকোভা টেলিগ্রাম চ্যানেলে লিখেছেন, আটক রুশ জিম্মিদের স্বজনদের সঙ্গে তিনি মস্কোয় বৈঠক করেছেন।

[৫] ৭ অক্টোবর মোট ৮ রুশ নাগরিককে আটক করে হামাস যোদ্ধারা। এরমধ্যে তিনজনকে ছেড়ে দেওয়া হয়েছে। মাসকালকোভা বলেছেন, আটক রুশদের দ্রুত মুক্তির চেষ্টা হিসেবে তিনি মানবাধিকার বিষয়ক জাতিসংঘ হাইকমিশনার ভলকার তুর্ক এবং আন্তর্জাতিক রেডক্রস কমিটির প্রধান মিরজানা স্পোলজারকের সঙ্গে কথা বলেছেন। সম্পাদনা: রাশিদ 

  • সর্বশেষ