শিরোনাম
◈ গত ৮ বছর দেশে হামের কোনো টিকা দেওয়াই হয়নি: স্বাস্থ্যমন্ত্রী ◈ বক্ষব্যাধি ইনস্টিটিউটে ৪০ শয্যার আইসিইউ দ্রুত চালুর নির্দেশ ◈ রাতেই ১৩৩ অধ্যাদেশে চূড়ান্ত সিদ্ধান্তের সম্ভাবনা: স্বরাষ্ট্রমন্ত্রী ◈ সংসদের মুলতবি অধিবেশন শুরু ◈ ১৫৩টি স্বর্ণের বার লুকানো ছিল বিমানের টয়লেটে ◈ এক-এগারো রহস্যে নতুন মোড়: গ্রেপ্তার দুই জেনারেলের মুখে চাঞ্চল্যকর তথ্য ◈ ১১ জেলায় নতুন ডিসি নিয়োগ ◈ প্রিপেইড মিটারের মাসিক ভাড়া বা মিটার চার্জ বাতিল করার সিদ্ধান্ত নিয়েছে সরকার ◈ আসন্ন সিটি নির্বাচনে প্রার্থী ঘোষণা করবে এনসিপি, রাতে জরুরি সংবাদ সম্মেলন ◈ ৫০০ টাকার ভাড়া নিয়ে টানাপোড়েন: চিকিৎসা না পেয়ে নবজাতকের মর্মান্তিক মৃত্যু

প্রকাশিত : ১১ জুন, ২০২৪, ১১:২১ দুপুর
আপডেট : ১১ জুন, ২০২৪, ০৬:০৭ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

চীনে পাবলিক পার্কে ৪ মার্কিন শিক্ষক ছুরিকাহত

সাজ্জাদুল ইসলাম: [২] চীনের উত্তরাঞ্চলের হিলিন প্রদেশের পার্কে দিনের বেলায় বিশ্ববিদ্যালয়ের এ চার শিক্ষককে একজন অজ্ঞাতনামা হামলাকারী ছুরিকাঘাত করে। সূত্র: বিবিসি 

[৩] আইওয়া করনেল কলেজের এসব ইনস্ট্রাক্টরের ওপর এ হামলার মারাত্মক ঘটনা ঘটে। আইওয়ার প্রতিনিধি অ্যাডাম জাবনের বলেন, ছুরিকাঘাতের শিকার ব্যক্তিদের একজন হলেন তার ভাই ডেভিড। 

[৪] তিনি বলেন, ইনস্ট্রাক্টরদের দল সোমবার স্থানীয় একটি মন্দির পরিদর্শন করতে গেলে এক লোক এসে ছুরিকাঘাত করে। তবে তার ভাই বেইশান পার্কে ছুরিকাঘাতের শিকার হন। তার হাতে আঘাত লেগেছে। তাকে হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়েছে।

[৫] মার্কিন পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র বিবিসিকে বলেন, তারা জিলিনের ছুরিকাঘাতের ঘটনার কথা জানেন। তবে এ ব্যাপারে বিস্তারিত জানাতে পারেনি। 

[৬] করনেল কলেজ জানায়, চীনের একটি বিশ্ববিদ্যালয়ের সঙ্গে অংশিদারিত্বের অংশ হিসেবে সেখানে শিক্ষকতা করছিলেন। পার্কটিতে বেড়ানোর সময় বেইহুয়া বিশ্ববিদ্যালয়ের এক সদস্য তাদের সঙ্গে ছিলেন। সম্পাদনা: রাশিদ  

  • সর্বশেষ
  • জনপ্রিয়