শিরোনাম
◈ দুপুর ১২টা পর্যন্ত দেশের ৩২ হাজার ৭৮৯ কেন্দ্রে ভোট পড়েছে ৩২.৮৮ শতাংশ: ইসি সচিব ◈ দুপুরে এনসিপির জরুরি সংবাদ সম্মেলন ◈ ক্ষমতায় এলে ভারতের সঙ্গে সুসম্পর্ককে ‘অগ্রাধিকার’ দেবে জামায়াত: এনডিটিভিকে শফিকুর রহমান ◈ এবার সারা বাংলাদেশের ভোটের চিত্র একরকম, কিন্তু গোপালগঞ্জের পরিস্থিতি অন্যরকম ◈ ভোট দেওয়া শেষে সবাইকে 'ঈদ মোবারক' জানান প্রধান উপদেষ্টা ◈ রুমিন ফারহানার অ‌ভি‌যোগ, বিভিন্ন জায়গায় সিল মারার পায়তারা করছে ◈ তারেক রহমান প্রধানমন্ত্রী পুত্র থেকে যেভাবে বিএনপির একক নেতায় পরিণত হলেন  ◈ বিএনপির অস্তিত্বের লড়াই, জামায়াতের নতুন স্বপ্ন: সারাদেশে চলছে ভোট গ্রহণ ◈ ভোটের দিনে স্বাভাবিক রয়েছে মেট্রোরেল ও ট্রেন চলাচল ◈ রাজধানীতে ডিএমপির অশ্বারোহী দলের টহল, কেন্দ্রে কেন্দ্রে উৎসবের আমেজ

প্রকাশিত : ১৮ মে, ২০২৪, ০২:১৮ দুপুর
আপডেট : ১৮ মে, ২০২৪, ১০:৩০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

হিজবুল্লাহ’র হামলায় ইসরায়েলের ব্যাপক ক্ষতি হয়েছে: গ্যালান্ট

ইয়োয়াভ গ্যালান্ট

সাজ্জাদুল ইসলাম: [২] লেবাননের ইসলামি আন্দোলন হিজবুল্লাহর হামলায় গত ৭ মাসে ইসরায়েলে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। দখলদার দেশটির প্রতিরক্ষামন্ত্রী ইয়োয়াভ গ্যালান্ট। একথা স্বীকার করেছেন। এই ক্ষয়ক্ষতি পুরোপুরি ‘বৃথা যায়নি’ বলেও দাবি করেছেন তিনি।

[৩] শুক্রবার রাজধানী জেরুজালেমে এক অনুষ্ঠানে দেয়া বক্তব্যে গ্যালা বলেন, ‘হিজবুল্লাহর সঙ্গে সংঘাতে আমাদের যে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে তা অস্বীকারের কোনো উপায় নেই। তবে আমরা গত কয়েক মাসে অনেক ‘সন্ত্রাসীকে’ আমরা হত্যা করতে পেরেছি, এ সাফল্যও তুচ্ছ করার মতো নয়।’

[৪] গত ৭ অক্টোবর ইসরায়েল গাজায় হামলা চালিয়ে যাচ্ছে। হামাসের প্রতি সংহতি জানিয়ে  সেই সময় ইসরায়েল-লেবানন সীমান্ত থেকে উত্তর ইসরায়েলের বিভিন্ন সামরিক স্থাপনাকে লক্ষ্য করে রকেট হামলা শুরু করে হিজবুল্লাহ। 

[৫] হিজবুল্লাহর এসব হামলার জবাবে ইসরায়েল-লেবানন সীমান্তে ও লেবাননের অভ্যন্তরে বিমান ও গোলা হামলা চালিয়েছে ইসরায়েলি বাহিনী। এসব হামলায় এ পর্যন্ত নিহত হয়েছেন ২ শতাধিক হিজবুল্লাহ যোদ্ধা। গ্যালান্ট বলেন, ‘আমরা কখনও পিছু হটব না। ‘সন্ত্রাসীদের’ প্রতিটি হামলার জবাব আমরা দেবো।’ সম্পাদনা: রাশিদ 

এসই/এমটি

  • সর্বশেষ
  • জনপ্রিয়