শিরোনাম
◈ ৭ লাখ ৫৫ হাজার ব্যালটের মধ্যে এখনও ভোট দেননি ২ লাখ ৫৩ হাজার প্রবাসী ◈ দুরন্ত একাদশ‌কে হা‌রি‌য়ে অদম‌্য টি-‌টো‌য়ে‌ন্টি কা‌পের ফাইনালে দুর্বার একাদশ ◈ নির্বাচন ঘিরে কিছু রাজনৈতিক দল অস্ত্র মজুত করছে: আসিফ মাহমুদ (ভিডিও) ◈ বাড্ডায় বাসা থেকে ১১ আগ্নেয়াস্ত্রসহ সুব্রত বাইনের সহযোগী দীপু গ্রেপ্তার ◈ সেনাবাহিনীকে রাজনৈতিক স্বার্থে ব্যবহার করতে দেবে না বিএনপি: তারেক রহমান (ভিডিও) ◈ প্রচারণায় প্রার্থীদের সহিষ্ণুতার প্রশংসা প্রধান উপদেষ্টার, রোববার থেকে আইনশৃঙ্খলা বাহিনী মোতায়েন ◈ কারাগার থেকে পোস্টাল ভোট দিলেন আনিসুল, পলকসহ প্রায় অর্ধশত ‘ভিআইপি’ বন্দিরা ◈ ব্যাংক সংস্কারের উদ্যোগে ধাক্কা, আটকে গেল বাংলাদেশ ব্যাংক আদেশ সংশোধন ◈ সংসদ সদস্যদের শপথ কে পড়াবেন—সংবিধানে কী আছে ◈ দাঁড়িপাল্লার এক পাল্লায় আমেরিকা, অপর পাল্লায় ভারত: চরমোনাই পীর (ভিডিও)

প্রকাশিত : ১৫ মে, ২০২৪, ০২:৪০ দুপুর
আপডেট : ১৬ মে, ২০২৪, ০২:২৮ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

২৬ বছর পর নিখোঁজ ব্যক্তিকে প্রতিবেশীর বাড়ি থেকে উদ্ধার 

প্রতীকী ছবি

ইকবাল খান: [২] ১৯৯৮ সালে ১৯ বছর বয়সে নিখোঁজ হয়ে গিয়েছিলেন ওসমান নামে ওই তরুণ। বহু খোঁজ করার পরেও আর বাড়ি ফেরেননি তিনি। পরিবারের সদস্যেরা ভেবেছিলেন তিনি মারা গিয়েছেন অথবা তাঁকে অপহরণ করা হয়েছে। সূত্র: আনন্দবাজার

[৩] কিন্তু ২৬ বছর পর সন্ধান পাওয়া গেল তাঁর। প্রতিবেশীর বাড়ি থেকে বন্দি অবস্থায় উদ্ধার করা হল তাঁকে। সেই অপরাধে গ্রেফতার করা হয়েছে প্রতিবেশীকে। ঘটনাটি মঙ্গলবার আলজেরিয়ায় ঘটেছে।

[৪] স্থানীয় পুলিশ সূত্রে খবর, ১৯৯৮ সালে আলজেরিয়ায় নিখোঁজ হয়ে গিয়েছিলেন ওসমান বি। ওসমানের কোনও খোঁজ না মেলায় তাঁর বাড়ি ফেরার আশা ছেড়েই দিয়েছিল পরিবার। ওসমানের ভাই সম্প্রতি সমাজমাধ্যমে দুঃখপ্রকাশ করে একটি পোস্ট করেছিলেন। তার কয়েক দিনের মধ্যেই খোঁজ পাওয়া যায় ওসমানের। এখন তাঁর বয়স ৪৫ বছর।

[৫] পুলিশ সূত্রে খবর, ওসমানকে তাঁর প্রতিবেশী ২৬ বছর ধরে নিজের বাড়িতে বন্দি করে রেখেছিলেন। কেউ তা ঘুণাক্ষরেও টের পাননি। তাঁর বাড়ি থেকেই বন্দি অবস্থায় ওসমানকে উদ্ধার করে পুলিশ।

[৬] পুলিশ সূত্রে খবর, ওসমানের প্রতিবেশী এল গুয়েদিদ শহরে পাহারাদারের কাজ করতেন। ৬১ বছর বয়স তাঁর। পুলিশের হাতে ধরা পড়লে তিনি পালিয়ে যাওয়ার চেষ্টা করছিলেন। পরে তাঁকে গ্রেফতার করা হয়। 

[৭] উদ্ধার হওয়ার পর ওসমান পুলিশকে জানিয়েছেন যে, তিনি কারও কাছে সাহায্য চাইতে পারেননি। অভিযুক্ত প্রতিবেশী নাকি তাঁকে বন্দি অবস্থায় বশ করে রেখেছিলেন। এখনও এই ঘটনার তদন্ত চালিয়ে যাচ্ছে আলজেরিয়া পুলিশ।

আইএস/এইচএ

  • সর্বশেষ
  • জনপ্রিয়