শিরোনাম
◈ জেরুজালেমে সরাসরি আঘাত হানল ইরানের ব্যালিস্টিক মিসাইল (ভিডিও) ◈ আয়াতুল্লাহ আলি খামেনির মৃত্যুর পর ইরান কোন পথে? ◈ বিশ্ব তেল বাজার অস্থির: দাম বেড়ে ১০ শতাংশ, সরবরাহ হুমকির মুখে ◈ দীর্ঘ বন্ধের পর খুলছে বাংলাদেশ-ভারতের বাণিজ্য আলোচনার দ্বার ◈ ইরানের সরকারি রেডিও-টেলিভিশন ভবনে হামলা ◈ ভারতে পলাতক আ,লীগের সাবেক এমপি জোয়াহেরুলের মরদেহ বেনাপোল সীমান্তে হস্তান্তর ◈ ফোনে জোরে জোরে কথা বলা ও অনৈতিক প্রস্তাবে অতিষ্ঠ হয়ে রুমমেটকে ৭ টুকরা: পুলিশের লোমহর্ষক বর্ণনা ◈ ইরানের নতুন নেতৃত্বের সঙ্গে আলোচনায় বসতে চান ট্রাম্প ◈ ইরানের সাবেক প্রেসিডেন্ট মাহমুদ আহমাদিনেজাদ নিহত ◈ ইরানের হামলায় আমিরাতে বাংলাদেশিসহ তিনজন নিহত

প্রকাশিত : ১৩ এপ্রিল, ২০২৪, ০২:৫৩ রাত
আপডেট : ১৪ এপ্রিল, ২০২৪, ১০:৪২ দুপুর

প্রতিবেদক : আরমান হোসেন

ইসরায়েলে আক্রমণ নয়, ইরানকে সাফ কথা বাইডেনের

জো বাইডেন

সালেহ্ বিপ্লব: [২] মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন বলেছেন, ইরান আজ না হোক কাল ইসরায়েল আক্রমণ করবেই। সিরিয়ায় ইরানি কনস্যুলেটে বিমান হামলায় ইরানের তিন সিনিয়র সামরিক কমান্ডার নিহত হওয়ার প্রতিশোধ নেবে তেহরান, বিভিন্ন মহলের এমন আশংকা থেকেই এ কথা বললেন বাইডেন। তেল আবিব যদিও ওই হামলার দায় স্বীকার করেনি, সারাবিশ্ব তাকেই অভিযুক্ত করছে। বিবিসি

[৩] মার্কিন কর্মকর্তারা সিবিএস নিউজকে বলেছেন, খুব শিগগিরই ইসরায়েলের ওপর বড়ো ধরনের হামলা হতে পারে। 

[৪] ইসরায়েল বলছে, তারা নিজেদের রক্ষা করতে প্রস্তুত। কিন্তু বাইডেন ইরানকে বলছেন, হামলা করো না। আমরা ইসরায়েলের প্রতিরক্ষা অক্ষুণ্ন রাখতে অঙ্গীকারাবদ্ধ। আমরা ইসরায়েলকে সমর্থন করবো। সুতরাং ইরান সফল হবে না। 
 

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়