শিরোনাম
◈ ভারতের পশ্চিমবঙ্গ সরকারের মন্ত্রী সমমর্যাদার উপদেষ্টা নিযুক্ত হলেন মিঠুন চক্রবর্তী ◈ এআই ও স্বয়ংক্রিয় বট ব্যবহার করে গান বানিয়ে ৮০ লাখ ডলারের স্ট্রিমিং জালিয়াতি! ◈ বাংলাদেশের সঙ্গে ইতিবাচক ও ভবিষ্যৎমুখী সম্পর্ক বজায় রাখতে চায় ভারত: রণধীর জয়সওয়াল ◈ ধর্ম-বর্ণ নির্বিশেষে সবার সমান অধিকার নিশ্চিত করতে সরকারের অঙ্গীকার: প্রধানমন্ত্রী ◈ ১০ উড়োজাহাজ কিনতে এয়ারবাসের সঙ্গে বিমান বাংলাদেশের চুক্তি সই ◈ ফ্রান্সের শিক্ষার্থী বিক্ষোভে স্পষ্ট ঋণ ও বাজেট সংকট, যা ছড়িয়ে পড়তে পারে পুরো ইউরোপে ◈ ব্যাংকক সম্মেলনে বাংলাদেশের নিজস্ব অর্থনৈতিক সংস্কার কর্মসূচি তুলে ধরবে সরকার ◈ চীন-ভারতের তুলনায় যুক্তরাষ্ট্রে বাংলাদেশের পোশাক রপ্তানি বেশি স্থিতিশীল, সামনে বড় সুযোগ ◈ শ্রমিকদের বিরোধিতার মধ্যেই ডিপি ওয়ার্ল্ডকে ১৫ বছরের এনসিটি ইজারা দিচ্ছে বাংলাদেশ ◈ ইউরোপীয় পার্লামেন্টে নগ্ন সোনালি ট্রাম্পের ভাস্কর্য, নাম ‘অরেঞ্জ প্লেগ’

প্রকাশিত : ০৫ মার্চ, ২০২৪, ০২:৪১ দুপুর
আপডেট : ০৫ মার্চ, ২০২৪, ০৫:৩৫ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] মিয়ানমারের রাখাইনে আরেকট সেনাঘাঁটি  দখল করেছে আরাকান আর্মি 

আরাকান আর্মি 

ইমরুল শাহেদ: [২] রাজধানী সিত্তয়ের কাছাকাছি পোন্নাঘাউন টাউনশিপ ঘাঁটিটির পতন হওয়াকে আরাকান আর্মির (এএ) বড় ধরনের বিজয় বলে উল্লেখ করেছেন ভাইস কমান্ডার-ইন-চিফ ড. নাইয়ো তোয়ান অং। এটির পতন হয়েছে সোমবার। সূত্র: নারিনজারা

[৩] তিনি সামাজিক যোগাযোগ মাধ্যমে লিখেছেন, ‘পোন্নাঘাউন টাউনশিপের পতনকে জন্মদিনের বড় বিজয় হিসেবে উপহার দেওয়ায় সকল কমান্ডারদের আমার আন্তরিক ধন্যবাদ।’ 

[৪] পোন্নাঘাউন শহরটি রাজধানী সিত্তওয়ে থেকে ২১ মাইল দূরে। 

[৬] ২২ ফেব্রুয়ারি আরাকান আর্মি পোন্নাঘাউনের মাইয়োমা পুলিশ স্টেশন দখল করার পর লড়াই অব্যাহত রেখেছে। ৩ মার্চ আরাকান আর্মি এক বিবৃতিতে আগাম জানান দিয়েছিল যে তারা হামলা জোরদার করছে। তখন থেকেই মিয়ানমারের জান্তা বাহিনী জল-স্থল-আকাশ পথে আরাকান আর্মির উপর হামলা চালাতে শুরু করে। 

[৭] রাখাইন রাজ্যে আরাকান আর্মির হাতে আটক হওয়া জান্তা সেনারা নিজেদের অপরাধমূলক কাজের স্বীকারোক্তিও দিতে শুরু করেছেন। মিনবিয়া টাউনশিপে সর্বশেষ ৩৩ বছরের একজন নারীকে হত্যা করা হয়েছে বলে জানিয়েছে একজন জান্তা সেনা। আরাকান আর্মি এসব স্বীকারোক্তির ভিডিও ধারণ করা হচ্ছে। 

[৮] কো কো অং নামের একজন জান্তা বলেছে, তারা উল্লিখিত নারীর পিতা-মাতাকে হত্যা করার পর তাকে দলবদ্ধ ধর্ষণ করেছে। ধর্ষণের আগে উক্ত নারীর মায়ের মাথা লক্ষ্য করে দুই বার গুলি চালানো হয়েছে। 

[৯] আরাকান আর্মি জান্তা সেনার স্বীকারোক্তির এই ভিডিওটি রোববার সামাজিক যোগাযোগ মাধ্যমে রিলিজ করেছে। সম্পাদনা: ইকবাল খান 

আইএস/এমটি

  • সর্বশেষ