শিরোনাম
◈ ইসরায়েলকে ‘শয়তান’ বলায় পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রীকে নেতানিয়াহুর নিন্দা ◈ একাত্তরে পাকিস্তানি বাহিনীর সহযোগী হিসেবে জামায়াতের নাম বহাল: জামুকা সংশোধন বিল পাস ◈ পুলিশে জেলাভিত্তিক বড় নিয়োগ, কোন জেলায় পদসংখ্যা কত দেখুন তালিকা ◈ দীর্ঘদিন ধরে চলমান অর্থায়নবিহীন ‘জম্বি প্রকল্প’ চিহ্নিত করে সেগুলো বাতিলের উদ্যোগ গ্রহণ করা হয়েছে: সংসদে অর্থমন্ত্রী ◈ জ্বালানি খাতে বর্ধিত ব্যয় মেটাতে বাংলাদেশ ১০০ কো‌টি ডলার চাইবে আইএমএফের কাছে  ◈ বাংলাদেশ-ভারত সম্পর্কে নতুন মোড়, বরফ কি গলবে? ◈ শেরপুরে জামায়াত নেতার মৃত্যু নিয়ে গুঞ্জন, যা জানালেন আমির ◈ ইংল‌্যান্ড বিশ্বকাপের প্রস্তুতি পর্বে শেষ দুই ম‌্যাচ খেল‌বে নিউ জিল্যান্ড ও কোস্টা রিকার বিরু‌দ্ধে ◈ ফুটবল লি‌গে আজ আবাহনী-মোহামেডান মু‌খোমু‌খি ◈ ভারতের মাটির নিচে ৫০০ মিলিয়ন টন ‘স্বর্ণের পাহাড়’, তবু খনন হচ্ছে না কেন?

প্রকাশিত : ০৯ এপ্রিল, ২০২৬, ০৮:৫৯ রাত
আপডেট : ১০ এপ্রিল, ২০২৬, ১২:০০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

লেফটেন্যান্ট জেনারেল মিনহাজুল জাতিসংঘ মিশনের নতুন ফোর্স কমান্ডার

সাইপ্রাসে জাতিসংঘ শান্তিরক্ষা মিশনের (ইউএনএফআইসিওয়াইপি) নতুন ফোর্স কমান্ডার হিসেবে নিয়োগ পেয়েছেন বাংলাদেশ সেনাবাহিনীর লেফটেন্যান্ট জেনারেল মোহাম্মদ আসাদুল্লাহ মিনহাজুল আলম।

বুধবার (৮ এপ্রিল) জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেস এক ঘোষণায় জানান, বাংলাদেশের লেফটেন্যান্ট জেনারেল মোহাম্মদ আসাদুল্লাহ মিনহাজুল আলমকে সাইপ্রাসে জাতিসংঘ শান্তিরক্ষা মিশন ইউএনএফআইসিওয়াইপি-এর ফোর্স কমান্ডার হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে।

মোহাম্মদ আসাদুল্লাহ মিনহাজুল আলম মেজর জেনারেল এরদেনেবাত বাতসুরির স্থলাভিষিক্ত হচ্ছেন। গুতেরেস তার নেতৃত্বে মিশনের নিষ্ঠা ও প্রভাবের প্রশংসা করেছেন। 

বিবৃতিতে বলা হয়েছে, মিনহাজুল আলম বাংলাদেশ সেনাবাহিনীতে ৩০ বছরের বেশি নেতৃত্ব ও কমান্ডের অভিজ্ঞতা নিয়ে এই পদে আসছেন।
 
সবশেষে তিনি আর্মি ট্রেনিং অ্যান্ড ডকট্রিন কমান্ডে দায়িত্ব পালন করেছেন। এর আগে তিনি ১০ম পদাতিক ডিভিশনের নেতৃত্ব দিয়েছেন এবং কক্সবাজারে বিভিন্ন অপারেশন তদারকি করেছেন।
 
কর্মজীবনে তিনি পদাতিক ইউনিটে বিভিন্ন কমান্ড ও স্টাফ পদে দায়িত্ব পালন করেছেন। এসব দায়িত্বের মধ্যে ছিল সন্ত্রাসবিরোধী অভিযান, অভ্যন্তরীণ নিরাপত্তা, দুর্যোগ মোকাবিলা এবং গোয়েন্দাভিত্তিক অপারেশন।

সূত্র: ইত্তেফাক

  • সর্বশেষ
  • জনপ্রিয়