শিরোনাম
◈ উন্নয়ন প্রকল্পে মেয়াদ ও ব্যয় বৃদ্ধি ঠেকাতে কঠোর সরকার, সমস্যা নিরসনে ১৩ দফা পদক্ষেপ: সংসদে প্রধানমন্ত্রী ◈ ২০৩০ সালের মধ্যে নবায়নযোগ্য জ্বালানি থেকে আসবে ২০% বিদ্যুৎ : প্রধানমন্ত্রী ◈ বিগত সরকারের প্রকল্পে দুর্নীতি, তদন্ত শেষে ব্যবস্থা: প্রধানমন্ত্রী ◈ তিন দেশ থেকে এক লাখ ১০ হাজার টন সার আমদানি করছে সরকার ◈ হংকংয়ের সঙ্গে বিনিয়োগ সুরক্ষা চুক্তি, খুলবে সম্ভাবনার নতুন দ্বার ◈ ইন্দোনেশিয়ায় পণ্য রপ্তানির মধ্য দিয়ে চালু হলো বেপজা অর্থনৈতিক অঞ্চল-২ ◈ বিবাহ-তালাক নিবন্ধনের ডিজিটাইজেশন হচ্ছে, কমবে বাল্যবিয়ে ও বহুবিবাহ: আইনমন্ত্রী ◈ টিকাদানে ঘাটতিতে বাংলাদেশে ভয়াবহ হাম প্রাদুর্ভাব: রয়টার্সের প্রতিবেদন ◈ পোশাক রপ্তানিতে আশার আলো, যুক্তরাষ্ট্রে বড় প্রবৃদ্ধি ◈ প্রাথমিকের কারিকুলামে যুক্ত হচ্ছে লিসেনিং-স্পিকিং

প্রকাশিত : ৩০ নভেম্বর, ২০২৪, ০৪:১৭ দুপুর
আপডেট : ২৩ এপ্রিল, ২০২৫, ০২:০০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ভোলায় গণঅভ্যুত্থানে ৪৬ শহীদ ও আহত ২০ পরিবারের অনুদান প্রদান

ফরহাদ হোসেন, ভোলা প্রতিনিধি:  জুলাই-আগস্টে ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে ভোলার শহীদ ৪৬ এবং আহত ২০ পরিবারের  উপস্থিতিতে স্মরণ সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার সকালে জেলা শিল্পকলা একাডেমীতে জেলা প্রশাসন স্মরণ সভার আয়োজন করে।  জেলা প্রশাসক আজাদ জাহান এর সভাপতিত্বে অনুষ্ঠিত স্মরণ সভা শেষে শহীদ ৪৬ পরিবার এবং আহত ২০ পরিবারকে ১০ হাজার করে মোট ৬ লাখ ৬০ হাজার টাকার অনুদান তুল দেওয়া হয়।

এ সময় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় সহ সমন্বয়ক মো. রাসেল মাহমুদ, পুলিশ সুপার মোঃ শরীফুল হক, স্থানীয় সরকার শাখার উপ-পরিচালক মিজানুর রহমান, অতিরিক্ত জেলা প্রশাসন মনজুর হোসাইন, সিভিল সার্জন ডা. মনিরুল ইসলাম, জেলা বিএনপির আহ্বায়ক গোলাম নবী আলমগীর, জামায়াতের আমির জাকির হোসেন, সেক্রেটারি হারুন অর রশিদ, বিজিবি সভাপতি আমিনুল ইসলাম রতনসহ স্থানীয় রাজনৈতিক ব্যক্তিবর্গ ও প্রশাসনের কর্মকর্তারা উপস্থিত ছিলেন। এছাড়াও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়কারী, শহীদ ও আহত পরিবারের সদস্যরা উপস্থিত ছিলেন। এর আগে নিহতের স্মরণে দোয়া-মোনাজাত করা হয়।  

  • সর্বশেষ