শিরোনাম
◈ ফের রণক্ষেত্র শাহবাগ, পুলিশের লাঠিচার্জে ছত্রভঙ্গ আন্দোলনকারীরা ◈ মালয়েশিয়া ছাড়ছে অবৈধ অভিবাসীরা, শীর্ষে বাংলাদেশিরা ◈ বাংলা‌দেশবী‌হিন বিশ্বকাপের পর্দা উঠ‌ছে শ‌নিবার, জমকা‌লো উদ্বোধনী অনুষ্ঠানে যা থাকছে ◈ কর্মস্থলে ডে-কেয়ার ও ব্রেস্ট ফিডিং কর্নার স্থাপনের প্রতিশ্রুতি বিএনপির ◈ যমুনার সামনে সংঘর্ষের সময় ‘গুলি ছোড়া হয়নি’, দাবি প্রধান উপদেষ্টার দপ্তরের ◈ উন্নত দেশের সঙ্গে প্রথম পূর্ণাঙ্গ অর্থনৈতিক চুক্তিতে বাংলাদেশ ◈ জুলাই সনদ জাতির জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ: তারেক রহমান ◈ ‘উই হ্যাভ আ প্ল্যান’ যে কারণে বলেছিলেন তারেক রহমান ◈ ত্রয়োদশ নির্বাচনে বিএনপির ইশতেহার ঘোষণা: নয় দফা প্রতিশ্রুতি, পাঁচ ভাগে পরিকল্পনা ◈ ইনকিলাব মঞ্চের সঙ্গে পুলিশের সংঘর্ষ, জাবের-জুমা-আম্মারসহ আহত অনেকে

প্রকাশিত : ১৮ ফেব্রুয়ারি, ২০২৪, ০৮:১৬ রাত
আপডেট : ১৮ ফেব্রুয়ারি, ২০২৪, ০৮:১৬ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

একদিনে সারাদেশে ডেঙ্গু আক্রান্ত আরো ৭ জন

রিয়াদ হাসান: [২] রোববার সকাল ৮টা পর্যন্ত গত ২৪ ঘণ্টায় ঢাকাতে তিন জন এবং ঢাকার বাইরে বিভিন্ন জেলায় চার জন ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন। এ সময়ে ডেঙ্গু আক্রান্ত হয়ে কারো মৃত্যুর তথ্য পাওয়া যায়নি।

[৩] শুক্রবার (০৯ ফেব্রুয়ারি) স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোলরুম থেকে পাঠানো ডেঙ্গু বিষয়ক এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি জানানো হয়।

[৪] এতে বলা হয়, চলতি বছরের ১৮ ফেব্রুয়ারি পর্যন্ত মোট ডেঙ্গু আক্রান্ত হয়েছেন এক হাজার এক হাজার ২৭৮ জন। এরমধ্যে ঢাকাতে ৪২৭ জন ও ঢাকার বাইরে বিভিন্ন জেলায় ৮৫১ জন। চলতি বছরে এ পর্যন্ত মোট ১৬ জন ডেঙ্গু আক্রান্ত হয়ে মারা গেছেন।

[৫] বিজ্ঞপ্তিতে আরো জানানো হয়, গত ২৪ ঘণ্টায় দেশের বিভিন্ন হাসপাতালে ভর্তি আছেন ৬০ জন, তাদের মধ্যে ঢাকায় ভর্তি ৩৩ জন এবং ঢাকার বাইরে ২৭ জন।

[৬] চলতি বছরে এ পর্যন্ত এক হাজার ২০২ জন ডেঙ্গুরোগী হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন। এরমধ্যে ঢাকার বিভিন্ন হাসপাতাল থেকে ৩৯৮ জন এবং ঢাকার বাইরের বিভিন্ন হাসপাতাল থেকে ৮০৪ জন ছাড়পত্র পেয়েছেন। সম্পাদনা : কামরুজ্জামান

আরএইচ/কে/একে

  • সর্বশেষ
  • জনপ্রিয়