শিরোনাম
◈ পাহাড়ি আম-আনারসসহ কৃষিপণ্য রপ্তানিতে বড় সম্ভাবনা, চাঁদাবাজি বন্ধে গুরুত্ব সরকারের ◈ পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত ঢাকা-রিয়াদ-ঢাকা রুটের ফ্লাইট স্থগিত করল বিমান বাংলাদেশ এয়ারলাইন্স ◈ ২০২৭ সালের পবিত্র রমজান রমজান ও ঈদুল ফিতরের সম্ভাব্য তারিখ জানাল আরব আমিরাত ◈ দিল্লি পুলিশের হেফাজত থেকে মুক্ত কেজরিওয়াল-মমতা, আটককে ‘অপহরণ’ বললেন তৃণমূল নেত্রী ◈ সৌদি আরবের রিয়াদ বিমানবন্দরে ক্ষেপণাস্ত্র হামলা, আহত বহু যাত্রী; বাতিল বহু ফ্লাইট ◈ আবুধাবি টেস্ট, বাংলা‌দে‌শের বিরু‌দ্ধে লড়‌ছে আফগা‌নিস্তান, এখ‌নো ১৩৫ রানে পিছিয়ে ◈ যুক্তরাষ্ট্রে পেনসিলভানিয়ায় বন্দুকধারীর এলোপাতাড়ি গুলি, শিশুসহ নিহত ৯ ◈ ফেসবুকে পরিচয় কে এই রাজু, ১৭ দিনের সম্পর্কের পর কক্সবাজার থেকে ফেরার পথে কী ঘটেছিল স্কুলছাত্রীর সঙ্গে ◈ চট্টগ্রাম বন্দরের এনসিটি চুক্তি: বাংলাদেশের লাভ কতটা, ঝুঁকি কোথায়? ◈ কোনো দেশের মুখাপেক্ষী নয়, সমমর্যাদার অংশীদার হতে চায় বাংলাদেশ : পররাষ্ট্র প্রতিমন্ত্রী

প্রকাশিত : ২৮ মে, ২০২২, ০৬:০৯ বিকাল
আপডেট : ২৮ মে, ২০২২, ০৬:০৯ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

রাজধানীতে ১৫ ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি

ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি

শাহীন খন্দকার: গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু জ্বরে সংক্রমিত হয়ে ১৫ জন নতুন রোগী ঢাকার বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন। স্বাস্থ্য অধিদপ্তরের এমআইএস’র ইনচার্জ ডা. মুহাম্মদ জাহিদুল ইসলাম ডেঙ্গু বিষয়ক প্রতিবেদনে এতথ্য জানিয়েছেন। ঢাকার বাইরে সারাদেশে নতুন কোন ডেঙ্গু রোগী ভর্তি নেই। 

ঢাকা বিভাগ ছাড়াও অন্যান্য বিভাগে বর্তমানে ভর্তি আছে ১ জন। শনিবার ২৮ মে স্বাস্থ্য অধিদপ্তরের বিবৃতিতে আরো জানানো হয় ডেঙ্গু সংক্রমিত রোগী বর্তমানে দেশের বিভিন্ন সরকারি ও বেসরকারি হাসপাতালে ৪৩ জন ভর্তি আছে। এছাড়া ঢাকার ৪৭টি হাসপাতালে ভর্তি আছে ৪২ জন। এপর্যন্ত ডেঙ্গুতে কেউ মারা যায়নি বলেও জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর। ১জানুয়ারি-২৮মে পর্যন্ত ডেঙ্গু সংক্রমিত হয়ে হাসপাতালে ৩১০ জন ভর্তি রোগীর মধ্যে চিকিৎসা সেবা নিয়ে বাড়ি ফিরেছেন, ২৬৭ জন।

গত বছর ১ জানুয়ারি থেকে ৩১ ডিসেম্বর পর্যন্ত ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি রোগীর সংখ্যা ছিল ২৮ হাজার ৪২৯ জন। একই সময়ে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ২৮ হাজার ২৬৫ জন এবং ডেঙ্গু আক্রান্ত হয়ে মারা যান ১০৫ জন।

  • সর্বশেষ