শিরোনাম
◈ স্বাস্থ্য খাত ধ্বংস ও হামে শিশুমৃত্যুর জন্য ড. ইউনূসের বিচার চাইলেন শেখ হাসিনা ◈ ‌বিশ্বকা‌পে ব্রাজিল বনাম মর‌ক্কো ম্যাচের রেফা‌রি দেহব্যবসায় জড়িত মামলার আসা‌মি স্লাভকো ভিনচিচ ◈ আ‌মে‌রিকার বিরু‌দ্ধে যুদ্ধ ব‌ন্ধে ইরান এখন পর্যন্ত চুক্তির বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেয়‌নি ◈ ফুটবল বিশ্বকাপের মধ্যেই আজ থে‌কে শুরু হ‌চ্ছে আরো এক বিশ্বকাপ ◈ দিদি আমার পাশে ছিলেন, আমিও তার পাশেই থাকব, কখনোই দিদিকে ছেড়ে যাব না: মমতার পাশে শত্রুঘ্ন সিনহা ◈ আগামী বছর ৪ অ‌ক্টোবর শুরু হ‌বে ওয়ানডে বিশ্বকাপ, আ‌য়োজ‌নে দ.আ‌ফ্রিকা, জিম্বাবু‌য়ে ও না‌মি‌বিয়া ◈ সনের নেতৃত্বে চেক প্রজাতন্ত্রের বিপক্ষে মাঠে নামছে এশিয়ার দল দক্ষিণ কোরিয়া ◈ কক্সবাজার, যশোর, রাজশাহী ও সৈয়দপুর হবে নতুন আন্তর্জাতিক গেটওয়ে ◈ অর্থের উৎস নিয়ে বিতর্ক, স্থগিত ‘এশিয়ার সর্ববৃহৎ’ রামমূর্তি নির্মাণ ◈ তৃতীয় ভাষা শিখলে মিলবে ১০ লাখ টাকা পর্যন্ত শিক্ষা ঋণ

প্রকাশিত : ০৭ ডিসেম্বর, ২০২২, ০৫:৩৩ বিকাল
আপডেট : ০৭ ডিসেম্বর, ২০২২, ০৫:৫৪ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

২৪ ঘন্টায় ডেঙ্গুতে মৃত্যু ২, হাসপাতালে ভর্তি ২৫৩

ডেঙ্গু

শাহীন খন্দকার: চলতি বছর এখন পর্যন্ত ২৬০ জনের মৃত্যু হয়েছে। গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে আরও দুই জনের মৃত্যু হয়েছে। এছাড়া নতুন ২৫৩ জন রোগী দেশের বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন।

স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে পাঠানো ডেঙ্গুবিষয়ক এক প্রেস বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়। চলতি বছর নভেম্বরে সর্বোচ্চ ডেঙ্গু আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে ১১৩ জনের এবং আক্রান্ত হয়েছে ১৯ হাজার ৩৩৪ জন দেশের বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন।

এখন পর্যন্ত ২৬০ জনের মৃত্যু হয়েছে এর মধ্যে  ঢাকা মহানগরীতে সরকারী হাসপাতালে ১০৪ আর বেসরকারী হাসপাতালে ৫৬ জন মারা গেছেন। অন্যান্য বিভাগে ১০০ জন মারা গেছেন। ২০০০ সালে দেশে ডেঙ্গু আসার পর এটাই এ বছরে সর্বোচ্চ মৃত্যু।

এদিকে  মোঙ্গলবার (৬ ডিসেম্বর) সকাল ৮টা থেকে বুধবার (৭ ডিসেম্বর) সকাল ৮টা পর্যন্ত গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে সারা দেশের বিভিন্ন হাসপাতালে ভর্তি রোগীর সংখ্যা দাঁড়িয়েছে এক হাজার ১৭১ জন। রাজধানীতে ৬৮৩ জন এবং অন্যান্য বিভাগে ৪৮৮ জন। এখন পর্যন্ত সর্বমোট ৫৯ হাজার ৪৪৯ ডেঙ্গু রোগী ভর্তির মধ্যে, ৫৮ হাজার ১৮জন চিকিৎসা সেবা নিয়ে বাড়ি ফিরেছেন। এরমধ্যে রাজধানীতে ৩৬ হাজার ৮১১ জন অন্যান্য বিভাগে ২১হাজার ২০৭ জন রোগী চিবিৎসা সেবা নিয়ে বাড়ি ফিরেছেন।

এছাড়া অক্টোবরে আক্রান্ত হয়ে চিকিৎসা নিয়েছেন ২১ হাজার ৯৩২ জন এবং মারা গেছেন ৮৬ জন।  স্বাস্থ্য অধিদপ্তরের ডেঙ্গু বিষয়ক প্রতিবেদনে আরও বলা হয়েছে, ডিসেম্বর ৭ তারিখ পর্যন্ত ডেঙ্গু আক্রান্ত হয়েছেন ২ হাজার ৯১ জন আর মৃত্যু হয়েছে ৬ জনের।

এদিকে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হওয়া ২৫৩ জনের মধ্যে ঢাকার বাসিন্দা ১৩০জন এবং অন্যান্য বিভাগে ১২৩জন।

উল্লেখ্য, গত বছর জানুয়ারী থেকে ৩১ ডিসেম্বর পর্যন্ত ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি রোগীর সংখ্যা ছিলো ২৮ হাজার ৪২৯ জন। একই সময়ে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ২৮ হাজার ২৬৫ জন এবং ডেঙ্গু আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে ১০৫ জনের। 

এসকে/এএ

  • সর্বশেষ
  • জনপ্রিয়