শিরোনাম
◈ মার্কিন অবরোধে উত্তপ্ত বিশ্ববাজার, তেলের দাম ৮% বেড়ে ৪ বছরের মধ্যে সর্বোচ্চ ◈ ২৪ ঘণ্টার ব্যবধানে দেশের বাজারে ফের কমল স্বর্ণের দাম ◈ দুপুরের মধ্যে যেসব অঞ্চলে বজ্রবৃষ্টির সম্ভাবনা রয়েছে ◈ মির্জা আব্বাস ধীরে ধীরে সুস্থ হয়ে স্বাভাবিক জীবনে ফিরছেন ◈ পরমাণু সমঝোতা ছাড়া হরমুজে অবরোধ তুলবে না যুক্তরাষ্ট্র, ইরানের প্রস্তাব নাকচ ট্রাম্পের ◈ ১.৯ বিলিয়ন ডলারের ঋণ অনুমোদন: বাজেট সহায়তায় জোর, বাড়ছে অনমনীয় ঋণের চাপ ◈ সমঝোতার নামে ডেকে নেয় পিচ্চি হেলাল, কিলিং মিশনে ‘কিলার বাদল’ ও ‘ডাগারি রনি’: বেরিয়ে আসছে আন্ডারওয়ার্ল্ড চক্র ◈ অনিয়ম ও নীতিমালা লঙ্ঘনে অভিযুক্ত ২৩১১ সার ডিলার: কৃষিমন্ত্রী ◈ বর্তমান সংসদ অতীতের ১২টি সংসদের তুলনায় বেশি বৈচিত্র্যময়: তথ্য ও সম্প্রচার মন্ত্রী ◈ বজ্রপাতে মৃত্যু থামছেই না, আবারও ১৩ প্রাণহানি

প্রকাশিত : ২৫ নভেম্বর, ২০২২, ০৫:১২ বিকাল
আপডেট : ২৫ নভেম্বর, ২০২২, ০৫:১২ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে মৃত্যু ১, হাসপাতালে ২২১

ডেঙ্গুরোগী

শাহীন খন্দকার: গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে একজনের মৃত্যু, আর ২২১ জন নতুন রোগী দেশের বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন। শুক্রবার (২৪ নভেম্বর) স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে পাঠানো ডেঙ্গুবিষয়ক এক প্রেস বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।

চলতি বছর এখন পর্যন্ত ২৪২ জনের মৃত্যু হলো। এরমধ্যে ১৪৭ জন ঢাকা মহানগরীতে এবং ঢাকার বাইরে ৯৫ জন মারা গেছেন। আর চলতি মাসের ২৫ দিনে মারা গেছেন ১০১ জন। ২০০০ সালে দেশে ডেঙ্গু আসার পর এটাই এক বছরে সর্বোচ্চ মৃত্যু।

শনাক্ত কমে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত ২২১ রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। এ নিয়ে সারা দেশের বিভিন্ন হাসপাতালে ভর্তি রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ১ হাজার ৯৬৯ জনে। রাজধানীতে ১হাজার ১৩৫ জন এবং অন্যান্য বিভাগে ৮৩৪ জন। 

চলতি বছর সারাদেশে ৫৫ হাজার ১৪৫ ডেঙ্গু রোগী ভর্তির মধ্যে ৫২ হাজার ৯৩৪ জন চিকিৎসা  সেবা নিয়ে বাড়ি ফিরেছেন। এরমধ্যে রাজধানীতে ৩৪ হাজার ৫ জন ঢাকার বাইরে ১৮ হাজার ৯২৯ জন রোগী চিবিৎসা সেবা নিয়েছেন।

এছাড়া অক্টোবরে আক্রান্ত হয়ে চিকিৎসা নিয়েছেন ২১ হাজার ৯৩২ জন এবং মারা গেছেন ৮৬ জন। গত ২৪ ঘণ্টায় সারা দেশের পরিস্থিতি নিয়ে স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুমের নিয়মিত ডেঙ্গু বিষয়ক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

প্রতিবেদনে বলা হয়েছে, গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হওয়া ২২১ জনের মধ্যে ঢাকার বাসিন্দা ১৪১ জন এবং অন্যান্য বিভাগে ৮০ জন।

চলতি বছর এখন পর্যন্ত ডেঙ্গুতে ২৪২ জনের মৃত্যু হয়েছে। এরমধ্যে চলতি মাসে মারা গেছেন ১০১ জন। এটাই সর্বোচ্চ মৃত্যু। চলতি মাসে  ২৪ দিনে শনাক্ত রোগীর সংখ্যা ১৭ হাজার ১২১ জন।

এসকে/এনএইচ

  • সর্বশেষ
  • জনপ্রিয়