শিরোনাম
◈ ঢাকাসহ আশপাশে দুপুরের মধ্যে বৃষ্টি ও দমকা হাওয়ার সম্ভাবনা: আবহাওয়া অধিদপ্তর ◈ হরমুজ প্রণালির পর ওমান উপসাগরে নিয়ন্ত্রণের দাবি ইরানের নৌবাহিনীর ◈ আরেকটি পদ্মা সেতুসহ তিন মেগা প্রকল্পে বদলাবে যোগাযোগ ব্যবস্থা ◈ ইরানি হামলার শঙ্কায় মধ্যপ্রাচ্যের মার্কিন বিশ্ববিদ্যালয়গুলোতে অনলাইনে ক্লাস শুরু ◈ সাগরপথে ইতালি প্রবেশে শীর্ষে বাংলাদেশ, বাড়ছে মৃত্যু-নিখোঁজ ◈ পাঁচ সিটিতে এনসিপির প্রার্থী হলেন যারা ◈ ইরানের হামলায় দাউ দাউ করে জ্বলছে ইসরাইলি শিল্পাঞ্চল ◈ বিসিবিতে নিয়োগপ্রাপ্ত কর্মকর্তা-কর্মচারীদের বিরুদ্ধে উত্থাপিত অনিয়মের অভিযোগ তদন্ত হ‌বে: সংস‌দে ক্রীড়া প্রতিমন্ত্রী ◈ হামে শিশুর মৃত্যুর ঘটনায় দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে দুই মন্ত্রীকে প্রধানমন্ত্রীর নির্দেশ ◈ দীর্ঘ ছু‌টি কা‌টি‌য়ে দেশে ফিরেই মিরপুরে হাজির বি‌সি‌বি সভাপ‌তি বুলবুল

প্রকাশিত : ০৫ অক্টোবর, ২০২২, ০১:২২ দুপুর
আপডেট : ০৫ অক্টোবর, ২০২২, ০৪:০৩ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

দেশে করোনায় একজনের মৃত্যু, মৃত্যুর হার ১ দশমিক ৪৫ শতাংশ

শাহীন খন্দকার : দেশে গত ২৪ ঘণ্টায় করোনা আক্রান্ত হয়ে একজন মারা গেছেন। আগের দিন এই রোগে দুইজন মারা গিয়েছিল। এখন পর্যন্ত দেশে মোট মৃতের সংখ্যা ২৯ হাজার ৩৭২ জন। মৃত্যুর হার ১ দশমিক ৪৫ শতাংশ।

গতকাল ৪ অক্টোবর ৪ হাজার ৭৬২ জনের নমুনা পরীক্ষায় নতুন করে ৬৫৭ জন করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। আগের দিন ৩ হাজার ৭২৭ জনের নমুনা পরীক্ষায় শনাক্ত হয়েছিল ৫৩৫ জন। দেশে গত ২৪ ঘন্টায় করোনা সংক্রমণ কমেছে দশমিক ৫৫ শতাংশ।

সোমবার করোনায় শনাক্তের হার ছিল ১৪ দশমিক ৩৫ শতাংশ। আজ মঙ্গলবার তা কমে দাঁড়িয়েছে ১৩দশমিক ৮০ শতাংশে। দেশে এখন পর্যন্ত ১ কোটি ৪৮ লাখ ৯৪ হাজার ৫১৯ জনের নমুনা পরীক্ষায় মোট শনাক্ত হয়েছে ২০ লাখ ২৭ হাজার ৫৬৫ জন।
এ পর্যন্ত শনাক্তের হার ১৩ দশমিক ৬১ শতাংশ। বিজ্ঞপ্তিতে জানানো হয়, দেশে করোনা আক্রান্তদের মধ্যে গত ২৪ ঘন্টায় সুস্থ হয়েছে ৪৩১ জন। এ পর্যন্ত সুস্থ হয়েছে ১৯ লাখ ৬৭ হাজার ৭৬ জন। সুস্থতার হার ৯৭ দশমিক ০২ শতাংশ। গতকাল সুস্থতার হার ছিল ৯৭ দশমিক ০৩ শতাংশ।

এদিকে, রাজধানীসহ ঢাকা জেলায় গত ২৪ ঘন্টায় ৩ হাজার ৪৭৪ জনের নমুনা পরীক্ষায় শনাক্ত হয়েছে ৪৭৪ জন। শনাক্তের হার ১৩ দশমিক ৬৪ শতাংশ। গতকাল শনাক্তের হার ছিল ১১ দশমিক ৮৬ শতাংশ।

  • সর্বশেষ
  • জনপ্রিয়