শিরোনাম
◈ সরকারি নিয়োগে বাধ্যতামূলক ডোপ টেস্ট, পজিটিভ হলেই বাতিল ◈ ছবিসহ নামের ব্যানারে বিরক্ত নতুন স্বরাষ্ট্রমন্ত্রী, দিলেন কড়া বার্তা ◈ প্রধানমন্ত্রীর সহকারী একান্ত সচিব-২ হলেন আব্দুর রহমান সানি ◈ প্রধানমন্ত্রীর প্রেস সচিব হলেন আবু আবদুল্লাহ এম ছালেহ ◈ রমজানের ছুটির ক্ষতি পুষিয়ে নেওয়ার পরিকল্পনা আছে : শিক্ষামন্ত্রী ◈ যাত্রী ইমিগ্রেশন শেষ হতেই লাগেজ হাতে পাবেন: বিমান প্রতিমন্ত্রী ◈ কালোবাজারিদের বঙ্গোপসাগরে ছুড়ে ফেলব : ধর্মমন্ত্রী ◈ রোজায় স্কুলের ছুটি নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত ঘোষণা করল শিক্ষা মন্ত্রণালয় ◈ জনগণের নিরাপত্তা ও মনে স্বস্তি ফিরিয়ে আনা সরকারের প্রধান অগ্রাধিকার: প্রধানমন্ত্রী তারেক রহমান ◈ মজুতদার ও বাজার সিন্ডিকেটের বিরুদ্ধে প্রতিমন্ত্রী ইশরাকের যুদ্ধ ঘোষণা

প্রকাশিত : ২২ সেপ্টেম্বর, ২০২২, ০৭:১৬ বিকাল
আপডেট : ২২ সেপ্টেম্বর, ২০২২, ০৭:১৬ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

বিআরবি হাসপাতালে বিশ্ব আলঝেইমারস দিবস উৎযাপন

বিশ্ব আলঝেইমারস দিবস উৎযাপন

মনজুর এ আজিজ : রাজধানীর পান্থপথে বিআরবি হাসপাতালের আয়োজনে বিশ্ব আলঝেইমারস দিবস-২০২২ উৎযাপন করা হয়। এ উপলক্ষে বিশেষ সচেতনতামূলক কর্মসূচি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে বিআরবি গ্রুপের পরিচালক মফিজুর রহমানের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন প্রখ্যাত ক্যানসার বিশেষজ্ঞ ও বিআরবি হাসপাতালের চিফ কনসালট্যান্ট মেডিকেল অনকোলজিস্ট প্রফেসর ডা. মোফাজ্জল হোসেন। বিশেষ অতিথি ছিলেন মেডিসিন বিভাগের চিফ কনসালট্যান্ট অধ্যাপক ডা. এম এ বাশার, কিডনি রোগ বিভাগের অধ্যাপক ডা. মো. নিজামউদ্দিন চৌধুরী, কনসালট্যান্ট ডা. মোহাম্মদ আফতাব হালিম, ডা. ইমরান সরকার প্রমুখ। 

অনুষ্ঠানে ডিমেনশিয়ার করণীয় নিয়ে বিষয়ভিত্তিক আলোচনা করেন নিউরোলজি ও নিউরো ইলেকট্রো ফিজিওলজি বিশেষজ্ঞ ডা. বদরুল ইসলাম (সিনা) এবং আলঝেইমারস সোসাইটি অব বাংলাদেশের প্রতিষ্ঠাতা মো. আজিজুল হক। 

সুইডেন থেকে অনলাইনে যুক্ত ছিলেন ডা. রাইসুল ইসলাম খান ও আয়ারল্যান্ড থেকে অধ্যাপক ইরিসিমা লরি। অনুষ্ঠানে বক্তারা ডিমেনশিয়ার কারণ, প্রতিরোধ ও প্রতিকার নিয়ে আলোচনা করেন এবং জাতীয় আন্তর্জাতিক পর্যায়ে সচেতনতা বৃদ্ধির জন্য বিশেষ গুরুত্বারোপ করেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়