শিরোনাম
◈ বিশ্ববাণিজ্যের কেন্দ্র হচ্ছে এশিয়া, সুযোগ কাজে লাগাতে পারছে না বাংলাদেশ ◈ নিম্নচাপে উত্তাল বঙ্গোপসাগর, সমুদ্রবন্দরে ১ নম্বর সতর্কতা সংকেত ◈ গরিবের মাছ পাঙাশ-তেলাপিয়াও এখন নাগালের বাইরে ◈ ৬০ হাজার কোটি টাকায় হচ্ছে ঢাকা-কুমিল্লা নতুন রেলপথ ◈ সুনামগঞ্জে এসিল্যান্ডের ফেসবুক পোস্ট ঘিরে চাঞ্চল্য, ইউএনওকে দায়ী করার পর ঢাকায় নেওয়া হলো তাঁকে ◈ মক্কায় দুজনের মৃত্যুদণ্ড কার্যকর বিষয়ে যে ৬ প্রশ্নের জবাব চেয়ে সৌদি আরবের কাছে চিঠি বাংলাদেশের ◈ ইউরোপের ডেনিম বাজারে বাংলাদেশের আধিপত্য, ৮ মাসে রপ্তানি কমলেও শীর্ষস্থান অটুট ◈ তত্ত্বাবধায়ক সরকারের প্রধান হবেন স্পিকার? সংবিধান সংশোধন কমিটিতে প্রস্তাব, ৭০ অনুচ্ছেদ নিয়ে যে আলোচনা হলো ◈ শাহজালাল (রহ.) মাজারের দানবাক্সে এবার ৮৮ লাখ টাকা, স্বর্ণালঙ্কার ও তারেক রহমানকে লেখা রহস্যময় চিঠিও ◈ ব্যাটিং কোচের পদ থেকে আশরাফুলকে অব‌্যাহ‌তি দি‌লো বি‌সি‌বি

প্রকাশিত : ২৫ অক্টোবর, ২০২৬, ০৭:৩৮ সকাল
আপডেট : ২৫ অক্টোবর, ২০২৬, ০৭:৩৮ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

হাড়ের ক্ষয় রোধে খাদ্যতালিকায় রাখুন এই ৩ ধরনের খাবার

হাড় মজবুত ও শক্ত করতে তিন ধরনের পুষ্টি খুব জরুরি—ক্যালসিয়াম, ভিটামিন ডি ও যথেষ্ট আমিষ। ক্যালসিয়াম ও ফসফেট হাড়ের প্রধান খনিজ উপাদান। প্রোটিন হাড়ের কোষগুলোকে ধরে রেখে মজবুত করে। আর ভিটামিন ডি ছাড়া ক্যালসিয়াম ঠিকভাবে শোষিত হয় না। 

অস্টিওপোরোসিস হলে হাড়ের ঘনত্ব ও শক্তি কমে যায়। ফলে সামান্য আঘাতে হাড় ভেঙে যাওয়ার ঝুঁকি থাকে। বয়স্ক ব্যক্তি ও মেনোপজের পর নারীদের এ রোগের ঝুঁকি বাড়ে। অস্টিওপোরোসিস ঠেকাতে খাদ্যাভ্যাসে অবশ্যই এই তিন ধরনের খাবার রাখতে হবে।

১. ক্যালসিয়াম 
হাড়ের গঠন ও শক্তি বজায় রাখতে ক্যালসিয়াম গুরুত্বপূর্ণ। দুধ, দই, কাঁটাসহ ছোট মাছ, তিল ও সবুজ শাকসবজি থেকে পর্যাপ্ত ক্যালসিয়াম পাওয়া যায়। 

২. ভিটামিন ডি 
ভিটামিন ডি শরীরে ক্যালসিয়াম শোষণে সাহায্য করে। সূর্যের আলো, তৈলাক্ত মাছ ও ডিমের কুসুম ভিটামিন ডির উৎস। ঘাটতি থাকলে চিকিৎসকের পরামর্শে সাপ্লিমেন্ট সেবন করা যায়।

৩. পর্যাপ্ত প্রোটিন
হাড় ও পেশির সুস্থতা বজায় রাখতে যথেষ্ট প্রোটিন দরকার। মাছ, ডিম, দুধ, মুরগির মাংস, ডাল ও ছোলা নিয়মিত খেতে হবে। বাদাম ও তিলে ম্যাগনেশিয়াম ও প্রোটিন আছে। 

লিনা আকতার, পুষ্টিবিদ, রাইয়ান হেলথকেয়ার হসপিটাল অ্যান্ড রিসার্চ সেন্টার, দিনাজপুর

  • সর্বশেষ