শিরোনাম
◈ বাংলাদেশ ব্যাংক-এর নতুন নির্দেশ: খেলাপি ঋণ ও ঝুঁকি শনাক্তে তদারকি জোরদার ◈ দুই যুদ্ধ এক সুতোয়: ইউক্রেন-ইরান সংঘাতে বাড়ছে বৈশ্বিক ঝুঁকি—গার্ডিয়ান ◈ চাই‌নিজ তাই‌পে‌কে হা‌রি‌য়ে এশিয়ান গেমস হকির বাছাইপর্ব শুরু কর‌লো বাংলাদেশ ◈ সরকারি-বেসরকারি অফিস চলবে অফিস ৯টা–৪টা, সন্ধ্যা ৬টার মধ্যে বন্ধ দোকানপাট- শপিংমল: মন্ত্রিসভার সিদ্ধান্ত ◈ মার্চ মাসে রপ্তানি ঘাটতি ২০ শতাংশ ◈ ফুটপাত হকারমুক্ত করতে ঢাকায় ৮ নৈশ মার্কেট চালুর পরিকল্পনা ডিএসসিসির ◈ বিসিবি থে‌কে আরও এক পরিচালক পদত্যাগ করলেন ◈ হরমুজ সংকটে তেল-গ্যাস বাজার অস্থির, বিশ্ব অর্থনীতিতে চাপ বাড়ছে: জাতিসংঘ ◈ মূল্যস্ফীতির চাপ, বিনিয়োগে স্থবিরতা—কঠিন বাস্তবতায় আসছে নতুন বাজেট ◈ বিকল্প রুটে জ্বালানি আমদানি, সৌদি আরব থেকে আসছে ১ লাখ টন তেল

প্রকাশিত : ০২ সেপ্টেম্বর, ২০২৪, ০৪:২৩ দুপুর
আপডেট : ১৯ এপ্রিল, ২০২৫, ০৬:০০ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বহির্বিভাগ সেবা এখনো বন্ধ

চিকিৎসকদের নিরাপত্তাসহ তিন দফা দাবিতে ডাকা কর্মবিরতিতে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বহির্বিভাগের সেবা বন্ধ আছে। সকাল থেকে বহির্বিভাগের সামনে ভিড় দেখা যায় রোগীদের। এতে করে বিপাকে পড়েছেন সেবা নিতে আসা সাধারণ মানুষ। 

তবে হাসপাতালের জরুরি বিভাগ খোলা রেখেছেন চিকিৎসকরা। সেখানে আসা রোগীদের দেখে প্রয়োজনীয় চিকিৎসা দিচ্ছেন চিকিৎসকরা।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বহির্বিভাগে প্রতিদিন ৫ থেকে ৭ হাজার রোগী চিকিৎসা সেবা দেওয়া হয়। বিভিন্ন বিভাগের অন্তত ৭০ জন চিকিৎসক রোগী দেখেন এখানে।

এদিকে চলমান কর্মসূচি নিয়ে হাসপাতালে বৈঠকে বসেছেন আন্দোলনকারী চিকিৎসকরা।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে শনিবার রাতে তিন দফায় চিকিৎসকদের ওপর হামলা ও মারধরের প্রতিবাদে রাতেই কাজ বন্ধ করে দেন ইন্টার্ন চিকিৎসকরা। তখন থেকেই সেখানে চিকিৎসা সেবার অচলাবস্থা শুরু।

এরপর রোববার ঢাকা মেডিক্যালের অন্য চিকিৎসকরাও ইন্টার্ন চিকিৎসকদের এই কর্মবিরতিতে সংহতি জানান। এ অবস্থায় ঢাকা মেডিক্যালের চিকিৎসার সব বিভাগে সেবা বন্ধ হয়ে যায়। তৈরি হয় চরম চিকিৎসা সংকট।

চিকিৎসকদের স্পষ্ট দাবি হল হামলাকারীদের আটক ও শাস্তির ব্যবস্থা করা এবং সারাদেশে চিকিৎসক ও রোগীদের নিরাপত্তা নিশ্চিত করা। দাবি নিয়ে চিকিৎসকরা সরব হলেও সেসব মেনে নেওয়ার আশ্বাস না মেলায় দুপুরে সারা দেশে সব চিকিৎসাকেন্দ্রে ‘কমপ্লিট শাটডাউন’ ঘোষণা করেন চিকিৎসকরা। সঙ্গে ছয় দফা দাবি তুলে ধরেন আন্দোলনকারী চিকিৎসকরা।

উপদেষ্টার সঙ্গে বৈঠকে কিছু শর্ত জুড়ে দিয়ে কর্মবিরতি স্থগিতের ঘোষণা দেন চিকিৎসকরা। এসব শর্ত না মানা হলে সোমবার সন্ধ্যা থেকে শাটডাউন কর্মসূচিতে ফিরবেন বলে হুঁশিয়ারি দিয়ে রেখেছেন চিকিৎসকরা। পরে রাত পৌনে ৮টার দিকে বিজিবির সদস্যদের উপস্থিতিতে ঢাকা মেডিক্যালের জরুরি বিভাগের সেবা শুরু হয়। 

  • সর্বশেষ
  • জনপ্রিয়