শিরোনাম
◈ ফের রণক্ষেত্র শাহবাগ, পুলিশের লাঠিচার্জে ছত্রভঙ্গ আন্দোলনকারীরা ◈ মালয়েশিয়া ছাড়ছে অবৈধ অভিবাসীরা, শীর্ষে বাংলাদেশিরা ◈ বাংলা‌দেশবী‌হিন বিশ্বকাপের পর্দা উঠ‌ছে শ‌নিবার, জমকা‌লো উদ্বোধনী অনুষ্ঠানে যা থাকছে ◈ কর্মস্থলে ডে-কেয়ার ও ব্রেস্ট ফিডিং কর্নার স্থাপনের প্রতিশ্রুতি বিএনপির ◈ যমুনার সামনে সংঘর্ষের সময় ‘গুলি ছোড়া হয়নি’, দাবি প্রধান উপদেষ্টার দপ্তরের ◈ উন্নত দেশের সঙ্গে প্রথম পূর্ণাঙ্গ অর্থনৈতিক চুক্তিতে বাংলাদেশ ◈ জুলাই সনদ জাতির জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ: তারেক রহমান ◈ ‘উই হ্যাভ আ প্ল্যান’ যে কারণে বলেছিলেন তারেক রহমান ◈ ত্রয়োদশ নির্বাচনে বিএনপির ইশতেহার ঘোষণা: নয় দফা প্রতিশ্রুতি, পাঁচ ভাগে পরিকল্পনা ◈ ইনকিলাব মঞ্চের সঙ্গে পুলিশের সংঘর্ষ, জাবের-জুমা-আম্মারসহ আহত অনেকে

প্রকাশিত : ০৪ জুলাই, ২০২২, ০৯:০৪ রাত
আপডেট : ০৪ জুলাই, ২০২২, ০৯:০৪ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

কলেরার ভ্যাকসিন পেলেন ২৩ লাখ ৬৫ হাজার জন

কলেরা

শাহীন খন্দকার: রাজধানী পাঁচটি এলাকায় প্রথম ডোজ ২৩ লাখ ৬৫ হাজার ৫৮৫ জনকে কলেরার মুখে খাওয়ার ভ্যাকসিন দেওয়া হয়েছে। ২৬ জুন থেকে ২ জুলাই পর্যন্ত রাজধানীর দক্ষিণখান, মিরপুর, মোহাম্মদপুর, সবুজবাগ ও যাত্রাবাড়ী এলাকায় এসব ভ্যাকসিন খাওয়ানো হয়েছে।

আজ সোমবার (৪ এপ্রিল) আন্তর্জাতিক উদরাময় গবেষণা কেন্দ্র, বাংলাদেশ (আইসিডিডিআর,বি) এ তথ্য জানিয়েছে। আইসিডিডিআর, বি জানিয়েছে, রাজধানীতে এখন পর্যন্ত সবচেয়ে বেশি ভ্যাকসিন দেওয়া হয়েছে মিরপুর এলাকায়। ওই এলকায় ৬ লাখ ৪০ হাজার ৩২ জনকে কলেরা ভ্যাকসিনের প্রথম ডোজ খাওয়ানো হয়েছে।

আইসিডিডিআর.বি আরো জানিয়েছে, আগামী ১৪ দিন পর কলেরার ভ্যাকসিনের দ্বিতীয় ডোজ খাওয়ানোর কথা রয়েছে। এ বছর রাজধানী ও আশপাশের এলাকায় অন্যান্য বছরের তুলনায় ডায়রিয়া ও কলেরার প্রকোপ বেশি দেখা দেয়।

আইসিডিডিআর.বি হাসপাতালে আসা রোগীদের ৫০ শতাংশ এসেছিল এই পাঁচ এলাকা থেকে। এই এলাকাগুলোকে ৭ দিনে ৩০ লাখ মানুষকে ভ্যাকসিন দেওয়ার লক্ষ্য মাত্রা ঠিক করা হয়েছিল। এই বিশেষ টিকাদান কর্মসূচি মূলত সরকারের রোগ নিয়ন্ত্রণ শাখার (সিডিসি)। কর্মসূচিটি বাস্তবায়ন করেছে আইসিডিডিআর.বি। কর্মসূচিতে সহায়তা করেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা।

  • সর্বশেষ
  • জনপ্রিয়