শিরোনাম
◈ জামায়াতের ৪১ দফা নির্বাচনি ইশতেহার ঘোষণা ◈ হাসিনাপুত্র জয়ের ভার্চুয়াল বক্তব্যে কলকাতার রাজনীতিতে উত্তেজনা ◈ ফরিদপুরকে বিভাগ করার দাবি পূরণ করা হবে: তারেক রহমান (ভিডিও) ◈ কানাডায় এমপি মনোনয়ন পেলেন বাংলাদেশি বংশোদ্ভূত ডলি ◈ ভবিষ্যৎ ক্রিকেট কাঠামো তৈ‌রি‌তে বড় উদ্যোগ নিলো বিসিবি ◈ বঙ্গভবন ও ইন্ডিয়ার সঙ্গে প্যাকেজ প্ল্যানে বিএনপি সাইবার অ্যাটাক করছে: গোলাম পরওয়ার ◈ নির্বাচ‌নের আ‌গে বিদেশিদের সঙ্গে বড় বড় চুক্তি, সরকারের তড়িঘড়ি সিদ্ধান্ত নিয়ে প্রশ্ন ◈ নির্বাচনের নিরাপত্তা ব্যবস্থা সম্পর্কে জানলেন মার্কিন রাষ্ট্রদূত ◈ ভোটার পছন্দে পরিবর্তন: আওয়ামী সমর্থকদের বড় অংশ বিএনপির দিকে, নতুন ভোটারদের মধ্যে জামায়াতের উত্থান ◈ সিঙ্গাপুর এয়ারশোতে চমক কম্যাক: বোয়িং–এয়ারবাসের নতুন বৈশ্বিক প্রতিদ্বন্দ্বী হতে চাইছে চীন

প্রকাশিত : ০৪ জুলাই, ২০২২, ০৪:৪২ দুপুর
আপডেট : ০৪ জুলাই, ২০২২, ০৮:১৪ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

থ্রোট ডিপথেরিয়া বাংলাদেশের জন্য আতঙ্কজনক নয়: ডা. লেলিন চৌধুরী

ডা. লেলিন চৌধুরী

ভূঁইয়া আশিক রহমান: থ্রোট ডিপথেরিয়া ব্যাকটেরিয়াজনিত ইনফেকশন। গলা ও টনসিলে মারাত্মকভাবে ক্ষত তৈরি করে। ডিপথেরিয়ায় আক্রান্তদের গলায় রাতারাতি একটি ধূসর-সাদা পাতলা আস্তরণ তৈরি হয়ে যায়। যা কোনো খাদ্যবস্তু চিবিয়ে ও গিলে খেতে সমস্যা তৈরি করে। নিঃশ্বাস নিতেও সমস্যা হয় আক্রান্তের। খুব সম্প্রতি অস্ট্রেলিয়ায় দুই শিশুর শরীরে এই রোগ শনাক্ত হয়েছে। এই শতাব্দীতে  এ রোগে আক্রান্ত হওয়ার প্রথম ঘটনা এটি। এ নিয়ে বিশ্বজুড়ে আতঙ্ক বিরাজ করছে। 

থ্রোট ডিপথেরিয়া ইনফেকশন বা রোগ কি আমলেই মারাত্মক কোনো রোগ?  জানতে চাইলে জনস্বাস্থ্য বিশেষজ্ঞ ডা. লেলিন চৌধুরী বলেন, থ্রোট ডিপথেরিয়ায় আক্রান্ত হলে শিশুদের গলায় ইনফেকশন হয়। যা বড়দেরও হতে পারে। কাশিও হয়। ঠিকমতো চিকিৎসা না হলে মারাও যেতে পারেন রোগী। 

তিনি বলেন, ডিপথেরিয়া মারাত্মক সংক্রামক রোগ। কিন্তু আমাদের দেশে যে ছয়টি টিকা দেওয়া হয় বাচ্চাদের, এর মধ্যে ডিপথেরিয়ার টিকাটাও থাকে। যে কারণে আমাদের শিশুদের মধ্যে এই রোগ কম দেখা যায়। ডিপথেরিয়া বাতাসের মাধ্যমে সংক্রমণ ছড়ায়। এটা বায়ুবাহিত রোগ। এই রোগ হলে গলায় মারাত্মক ক্ষত সৃষ্টি করে। 

থ্রোট ডিপথেরিয়া বাংলাদেশের জন্য আতঙ্কজনক নয়, সতর্ক থাকার পরামর্শ দিয়ে তিনি বলেন, ডিপথেরিয়া আমাদের জন্য বড় কোনো থ্রেট নয়। তবে সবসময় সচেতন থাকতে হবে। সতর্ক থাকতে হবে অবশ্যই। তাহলে ঝুঁকির মাত্রা কমে আসবে।  

  • সর্বশেষ
  • জনপ্রিয়