শিরোনাম
◈ সংবিধান কি মনে করিয়ে দেয় এটা একাত্তরের পরাজয়ের দলিল? প্রশ্ন পার্থের ◈ গাজী আশরাফ লিপুর আনুষ্ঠানিকভাবে দা‌য়িত্ব শেষ হলো, এবার পা‌বেন সম্মাননা ◈ সাবেক খাদ্যমন্ত্রী অ্যাডভোকেট কামরুল ইসলাম ক্যান্সার আক্রান্ত, চিকিৎসার আবেদন করেছেন তার আইনজীবী ◈ বিগত সরকারের দুর্নীতিতে স্থবির স্বাস্থ্যখাত, সেবা উন্নয়নে কাজ করছে সরকার: স্বাস্থ্যমন্ত্রী ◈ জলবায়ু ট্রাস্টের স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত করতে উদ্যোগ নেওয়া হয়েছে : পরিবেশ মন্ত্রী ◈ সেবা না পেয়ে বেশ কিছু শিশু মারা গেছে, বাংলাদেশের হাসপাতালে আইসিইউ এবং ভেন্টিলেশন সেবা কতটা আছে?  ◈ জ্বালানি তেলের দাম নিয়ে সুখবর ◈ স্কুল চলাকালীন যানজট নিরসনে বিকল্প খুঁজতে নির্দেশ প্রধানমন্ত্রীর ◈ ভারত সফরে জয়শঙ্কর-দোভালের সঙ্গে বৈঠক, জ্বালানি ও পানি ইস্যুতে গুরুত্ব ◈ ঢাকাসহ ১৪ জেলা পরিষদে প্রশাসক নিয়োগ

প্রকাশিত : ২৪ মার্চ, ২০২৩, ০৬:০২ বিকাল
আপডেট : ২৫ মার্চ, ২০২৩, ০৩:৫৫ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

জাতিসংঘে তিস্তার পানির ন্যায্য হিস্যা চাইলেন ফাতিহা আয়াত

ফাতিহা আয়াত

জেরিন আহমেদ: নিউ ইয়র্কে অনুষ্ঠিত বিশ্ব পানি সম্মেলনের প্রথম দিনের ইভেন্টে বক্তব্য রাখেন ১১ বছর বয়সী বাংলাদেশি বংশোদ্ভূত ফাতিহা আয়াত। জলবায়ু ও শিশু অধিকার কর্মী ফাতিহা তার বক্তব্য শেষ করেছেন পবিত্র কোরআনের পানি-সংক্রান্ত একটি আয়াত তেলাওয়াতের মাধ্যমে। আরটিভি

ফাতিহা তার ৫ মিনিটের বক্তব্যে ভারতের বিভিন্ন হাইড্রোপ্রজেক্টের মাধ্যমে উজানে বাঁধ দিয়ে ও আন্তঃনদী সংযোগ প্রকল্পের পরিকল্পনার কথা তুলে ধরেন। যৌথ নদীগুলো থেকে বাংলাদেশের প্রাপ্য পানির নায্য হিস্যা না দেওয়ার কথা বলেছেন। তুলে ধরেছেন ভারতের এসব কার্যক্রমের জন্য বাংলাদেশের অভ্যন্তরে বন্যা, খরা, নদী ভাঙন, জলাবদ্ধতা ও লবণাক্ততা বৃদ্ধির কথা।

ফাতিহা আয়াত বলেন, ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বাংলাদেশের স্বাধীনতার ৫০ বছর উদযাপনে মাত্র দু’বছর আগেই দেশটিতে সফর করেছেন। কিন্তু বরাবরের মতোই এই হাইপ্রোফাইল সফরটিও অভিন্ন নদীগুলোর পানি বণ্টন বিরোধের সমাধান করতে ব্যর্থ হয়েছে। যা দেশ দুটির সবচেয়ে গুরুত্বপূর্ণ দ্বিপাক্ষিক সমস্যা।

এই শিশু অধিকার কর্মী যৌথ নদী কমিশনের অকার্যকারিতা তুলে ধরে বলেন, ২০১১ সালে ভারত শুষ্ক মৌসুমে ৩৭ দশমিক ৫ শতাংশ পানি বাংলাদেশকে দিতে মৌখিকভাবে রাজি হলেও আদতে কোনো চুক্তি স্বাক্ষর হয়নি। আর তাই বাংলাদেশও পায়নি তার ন্যায্য হিস্যা।

ফাতিমার বক্তৃতার সময় জাতিসংঘের আন্ডার সেক্রেটারি জেনারেল লি জুনহা ও ভারতের পানি বিশেষজ্ঞ অজিত পাটনায়েক উপস্থিত ছিলেন। সম্পাদনা: সালেহ্ বিপ্লব

জেএ/এসবি/এনএইচ

  • সর্বশেষ
  • জনপ্রিয়