শিরোনাম
◈ আয়ারল‌্যা‌ন্ডের কা‌ছে ভার‌তের সিরিজ হারে সমালোচনায় বিদ্ধ ‌কোচ গৌতম গম্ভীর, সোশ্যাল মিডিয়ায় কটাক্ষ আইসল্যান্ড ক্রিকেটেরও ◈ ঘুরে দাঁড়াচ্ছে বাইসাইকেল রপ্তানি, বাড়ছে নতুন বিনিয়োগ ◈ সীমান্তের ১০৫ পয়েন্ট দিয়ে ঢুকছে মাদক, সবচেয়ে বড় বাজার ঢাকা ◈ একীভূত ৫ ব্যাংকের আমানতকারীদের জন্য সুখবর, গ্রাহকদের টাকা ফেরত নিয়ে বড় ঘোষণা ◈ যোগ করা সময়ে মার্তিনেল্লির গোলে নাটকীয় জয় ব্রাজিলের ◈ যুক্তরাষ্ট্র-ইরান উত্তেজনায় ফের বাড়ল তেলের দাম ◈ 'ভবিষ্যৎ তোমাদের'—শিক্ষার্থীদের উদ্দেশে প্রধানমন্ত্রীর নতুন শিক্ষা পরিকল্পনা ◈ হারা‌রে টে‌স্টে জিম্বাবুয়ের রান পাহাড়ে চাপা বাংলাদেশ ◈ চার বছর পর আবার ৩৭ বিলিয়ন ডলার ছাড়ালো বাংলাদেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ ◈ করমুক্ত আয় বাড়ানো, কালো টাকা সাদা করার বিধান বাতিল ও স্টার্টআপে ৫০০ কোটি টাকা: বাজেটে প্রধানমন্ত্রীর একগুচ্ছ জনবান্ধব প্রস্তা

প্রকাশিত : ১৯ মার্চ, ২০২৩, ১২:৪৫ দুপুর
আপডেট : ১৯ মার্চ, ২০২৩, ০৪:২১ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ঢাকাসহ সব বিভাগেই বজ্রসহ বৃষ্টিপাত

সঞ্চয় বিশ্বাস: রাজধানীসহ দেশের সব বিভাগের বিভিন্ন স্থানে কম-বেশি বজ্রসহ বৃষ্টিপাত হয়েছে। রোববার (১৯ মার্চ) আবহাওয়া অফিস জানায়, সন্ধ্যা পর্যন্ত কোনো কোনো এলাকায় অস্থায়ীভাবে সর্বোচ্চ ৮০ কিলোমিটার বেগে ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে। বাংলানিউজ, ঢাকাপোস্ট

এদিকে ঢাকা শহরে আজ বেলা ১১টার আগে ছিটেফোঁটা বৃষ্টির খবর পাওয়া গেলেও ১১টার পর বাড্ডা-নতুন বাজার, উত্তরা এলাকাসহ বেশ কয়েক জায়গায় খানিকটা বৃষ্টি হয়ে গেছে। এতে রাস্তায় বের হওয়ার মানুষদের ভোগান্তিতেও পড়তে হয়। কেউ কেউ আবার বসন্তের এ বৃষ্টিতে আলাদা আমেজও পাচ্ছেন।  
 
সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টার আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে- রংপুর, রাজশাহী, ঢাকা, ময়মনসিংহ, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অনেক জায়গায় অস্থায়ীভাবে দমকা বা ঝোড়ো হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সাথে দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে ভারী বর্ষণ হতে পারে। সারা দেশে দিনের তাপমাত্রা ২-৪ ডিগ্রি সেলসিয়াস হ্রাস পেতে পারে এবং রাতের তাপমাত্রা সামান্য হ্রাস পেতে পারে। 

আবহাওয়াস সিনপটিক অবস্থায় বলা হয়েছে, পশ্চিমা লঘুচাপের বর্ধিতাংশ পশ্চিমবঙ্গ ও তৎসংলগ্ন এলাকায় অবস্থান করছে। মৌসুমের স্বাভাবিক লঘুচাপ দক্ষিণ বঙ্গোপসাগরে অবস্থান করছে।    

গতকাল দেশের সর্বোচ্চ তাপমাত্রা ছিল কক্সবাজারে ৩৩ ডিগ্রি সেলসিয়াস। আর আজকের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে তেঁতুলিয়াতে ১৭.২ ডিগ্রি সেলসিয়াস। সকাল ৬টায় ঢাকায় বাতাসের আপেক্ষিক আর্দ্রতা ছিল ৮০%। ঢাকায় সূর্যাস্ত সন্ধ্যা ৬টা ৯ মিনিটে, আর আগামীকাল ঢাকায় সূর্যোদয় ভোর ৬টা ৩ মিনিটে। 

এসবি২

  • সর্বশেষ
  • জনপ্রিয়