শিরোনাম
◈ প্রস্তু‌তি ম‌্যা‌চে ওলিসের হ্যাটট্রিক, আয়ারল‌্যান্ড‌কে ৩-১ গো‌লে হারা‌লো ফ্রান্স ◈ শিক্ষাক্রমে বড় পরিবর্তন: বাংলা-ইতিহাসসহ কয়েকটি বিষয় বাদ, যুক্ত হচ্ছে এআই, বিদেশি ভাষা, ফ্রিল্যান্সিং ও কারিগরি শিক্ষা ◈ বিশ্বকাপে রোনালদো না মেসি, কে করবেন বেশি গোল? ভবিষ্যদ্বাণী এমবাপের ◈ ‌ফিফার ঘোষণা, বিশ্বকাপে চোটের অভিনয় করলেই শাস্তি ◈ কর্ণফুলী টানেল: দৈনিক আয় ১১ লাখ কিন্তু ব্যয় সাড়ে ৩৭ লাখ, লক্ষ্যমাত্রার চেয়ে যানবাহন চলাচল ৭ গুণ কম ◈ লেবানন ইস্যুতে নেতানিয়াহুর ওপর চরম ক্ষুব্ধ ট্রাম্প, ‘হাতাহাতি’র উপক্রম হয়েছিল বলে দাবি মার্কিন দূতের ◈ দেশের বিভিন্ন অঞ্চলে দমকা হাওয়াসহ বৃষ্টির সম্ভাবনা ◈ ঢামেক মর্গের ফ্রিজার এক সপ্তাহ ধরে অচল, ছড়াচ্ছে লাশ পচা গন্ধ ◈ বাংলাদেশিদের জন্য আবার খুলছে মরিশাসের শ্রমবাজার ◈ এনসিটি পরিচালনায় প্রস্তাব দিল দুই এমপির মালিকানাধীন প্রতিষ্ঠানের কনসোর্টিয়াম

প্রকাশিত : ০২ ফেব্রুয়ারি, ২০২৩, ০৩:৫৯ দুপুর
আপডেট : ০২ ফেব্রুয়ারি, ২০২৩, ০৬:১৫ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

মারা গেল রাসেল, চিকিৎসাধীন টুম্পা 

সিংহ রাসেলের মৃত্যু, চিকিৎসাধীন টুম্পা 

এম রায়হান চৌধুরী, চকরিয়া (গাজীপুর): বহু দিন চিকিৎসেবায় ছিল সিংহশাবক রাসেল ও টুম্পা। পাঁচ সদস্যের চিকিৎসক টিম অসুস্থ সহোদরকে চিকিৎসা করছিলেন। তবু্ও বাঁচানো গেলো না ১৬ বছর বয়সী ভাই রাসেলকে।

মঙ্গলবার (২১ জানুয়ারি) সন্ধ্যায় রাসেল মারা গেলেন।  এদিকে থানায় জিডি দায়েরের পর রাতে ময়নাতদন্ত করে পুঁতে ফেলা হয় পার্কে। ১৫ বছর বয়সী টুম্পা এখনো  অসুস্থ অবস্থায়। ফলে শোকের মাথন নেমে এসেছে চকরিয়ার বঙ্গবন্ধু শেখ মুজিব সাফারি পার্কে।

বুধবার (১ ফেব্রুয়ারি) সন্ধ্যায় এ তথ্য নিশ্চিত করেছেন সাফারি পার্কের তত্ত্বাবধায়ক মাজহারুল ইসলাম।

তিনি বলেন, খাদ্যগ্রহণে অনীহাসহ বিভিন্ন রোগে আক্রান্ত হয় সিংহ রাসেল ও টুম্পা। পাঁচ সদস্যের মেডিকেল টিম তাদের নিয়মিত চিকিৎসা চালিয়ে আসছিলেন। তবুও রাসেলকে বাঁচানো যায়নি। সর্বশেষ তথ্য মতে, টুম্পাও শঙ্কামুক্ত নয়। রাসেল মারা যাওয়ায় পাঁচটি সিংহের মধ্যে এখন আর চারটি রয়েছে।

২০০৭ সালে রাসেল ও ২০০৮ সালে টুম্পা জন্মগ্রহণ করে এই পার্কে।

প্রতিনিধি/জেএ

  • সর্বশেষ
  • জনপ্রিয়