শিরোনাম
◈ ভোটগ্রহণ শেষ, এবার অপেক্ষা ফলাফলের ◈ দুপুর পর্যন্ত নির্বাচনে ৪৮৬ কেন্দ্রে বিশৃঙ্খলা, ৫৯ কেন্দ্রে জালভোট ◈ দুপুরের পর বিভিন্ন কেন্দ্রে ভোটারদের দীর্ঘ সারি, উৎসবমুখর ভোটগ্রহণ ◈ গণতান্ত্রিক অভিযাত্রার গুরুত্বপূর্ণ অধ্যায় আজকের এই নির্বাচন: তারেক রহমান ◈ সিইসির সঙ্গে বৈঠকে ১১ দলীয় জোটের প্রতিনিধি দল ◈ ভোট ডাকাতি হলে আব্বাসের রাজত্ব খানখান করে দেওয়ার হুঁশিয়ারি নাসীরুদ্দীনের ◈ পুলিশ সদর দপ্তরে কন্ট্রোল রুম থেকে ভোটের চিত্র পর্যবেক্ষণ করলেন প্রধান উপদেষ্টা ◈ দুপুর ১২টা পর্যন্ত দেশের ৩২ হাজার ৭৮৯ কেন্দ্রে ভোট পড়েছে ৩২.৮৮ শতাংশ: ইসি সচিব ◈ দুপুরে এনসিপির জরুরি সংবাদ সম্মেলন ◈ ক্ষমতায় এলে ভারতের সঙ্গে সুসম্পর্ককে ‘অগ্রাধিকার’ দেবে জামায়াত: এনডিটিভিকে শফিকুর রহমান

প্রকাশিত : ২৮ সেপ্টেম্বর, ২০২২, ০৮:৫৫ রাত
আপডেট : ২৮ সেপ্টেম্বর, ২০২২, ০৮:৫৫ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

গনবাদ-ই কাবুস পুনরুদ্ধারে ২ লাখ ডলার বরাদ্দ

রাশিদ রিয়াজ: ইউনেস্কো-নিবন্ধিত গনবাদ-ই কাবুস পুনরুদ্ধারের জন্য ৬০ বিলিয়ন রিয়াল (২ লাখ ডলার) বাজেট বরাদ্দ করা হয়েছে। ইরানের পর্যটন মন্ত্রণালয়ের একজন কর্মকর্তা এই তথ্য জানিয়েছেন।

শনিবার নাদের জেইনালিকে উদ্ধৃত করে সিএইচটিএন জানিয়েছে, পর্যটকদের ভ্রমণের সুবিধার্থে ইউনেস্কোর মনোনীত কাঠামোটি পুনরুদ্ধার এবং সংগঠিত করার জন্য এই বাজেট ব্যয় করা হবে।

ইরানের গোলেস্তান প্রদেশে অবস্থিত ইটের টাওয়ারটি প্রারম্ভিক-ইসলামী যুগের স্থাপত্যের একটি নমুনা এবং উদ্ভাবনী নকশা হিসেবে উচ্চ স্থাপত্যের গুরুত্ব বহন করে।

ইউনেস্কো মন্তব্য করেছে, এটি মধ্য এশিয়ার যাযাবর এবং ইরানের প্রাচীন সভ্যতার মধ্যে সাংস্কৃতিক বিনিময়ের সাক্ষ্য বহন করে।

ইউনেস্কো এছাড়াও গনবাদ-ই কাবুসকে ইসলামী স্থাপত্যের একটি অসামান্য এবং প্রযুক্তিগতভাবে উদ্ভাবনী উদাহরণ হিসেবে স্বীকৃতি দেয়। স্থাপনাটি ইরান, আনাতোলিয়া এবং মধ্য এশিয়ায় পবিত্র ভবনগুলির নির্মাণশৈলীকে প্রভাবিত করেছিল।

চোখ ধাঁধানো একটি শঙ্কুযুক্ত ছাদ দ্বারা আবদ্ধ দীর্ঘস্থায়ী কাঠামোটি জটিল জ্যামিতিক নীতি এবং নিদর্শনগুলিকে ফুটিয়ে তুলেছে। সূত্র: তেহরান টাইমস।

  • সর্বশেষ
  • জনপ্রিয়