শিরোনাম
◈ এশিয়ান গেমস ক্রিকে‌টে বাংলা‌দেশসহ ১০ দল চূড়ান্ত, অ‌ক্টোব‌রে খেলা হ‌বে জাপা‌নে  ◈ গ‌্যাংস্টার দাউদ ইব্রাহিমের হুম‌কি‌তে আ‌মি প্রস্রাব ক‌রে দেই, আইপিএলের ভয়ঙ্কর অভিজ্ঞতা শোনালেন ললিত মো‌দি ◈ আগস্টে ইউপি নির্বাচনের তফসিল, আচরণবিধিতে আসছে বড় পরিবর্তন ◈ হামে ও উপসর্গে মৃত্যু বেড়ে ৬১০, ২৪ ঘণ্টায় প্রাণ গেল আরও ৫ শিশুর ◈ পাহাড়ি অঞ্চলে সফল আর্লি ওয়ার্নিং মডেল: আগাম সতর্কবার্তায় কমছে প্রাণহানি, ভূমিধস মোকাবিলায় নতুন আশার আলো ◈ মার্কিন ভিসা আবেদনকারীদের সোশ্যাল মিডিয়া প্রোফাইল ‘পাবলিক’ রাখার নির্দেশ দিয়েছে ঢাকাস্থ মার্কিন দূতাবাস ◈ মিথ্যা কাহিনি ও জাল কাগজে অ্যাসাইলাম, হাজারো আবেদন বাতিলের হুঁশিয়ারি ◈ ট্রাম্পের অকথ্য ভাষায় গালাগাল প্রসঙ্গে নেতানিয়াহুে এবার যা বললেন ◈ মধ্যপ্রাচ্যের যে ১৪ দেশে নতুন সতর্কতা জারি করল যুক্তরাষ্ট্র ◈ বি‌শ্বের নেতৃত্ব নি‌য়ে যুক্তরাস্ট্র, রা‌শিয়া ও চী‌নের ম‌ধ্যে রশি টানাটানি

প্রকাশিত : ২৮ ফেব্রুয়ারি, ২০২৪, ০২:২৭ দুপুর
আপডেট : ২৮ ফেব্রুয়ারি, ২০২৪, ০৮:০৯ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

গজল গায়ক পঙ্কজ উদাসের অনুষ্ঠানেই প্রথম উপার্জন শাহরুখ খানের 

শাহরুখ খান ও পঙ্কজ উদাস

ইমরুল শাহেদ: [২] সোমবার প্রয়াত হয়েছেন গজল গায়ক পঙ্কজ উধাস। শাহরুখ খান অভিনীত ‘দিল আশনা হ্যায়’ সিনেমায় গান গেয়েছিলেন পঙ্কজ। কিন্তু তার অনেক আগেই পঙ্কজের সঙ্গে শাহরুখের অদৃশ্য এক যোগাযোগ তৈরি হয়ে গিয়েছিল। শাহরুখ তখন বেকার। কাজের চেষ্টা করছেন। উপার্জনের উপায় খুঁজছেন। সেই সময় দিল্লিতে পঙ্কজের একটি কনসার্ট ছিল। পঙ্কজের অনুষ্ঠানে দর্শক সামলানো ছিল সবচেয়ে কঠিনতম কাজ। আশির দশকে পঙ্কজের গানের গুণমুগ্ধ শ্রোতার সংখ্যা ছিল অগুনতি। 

[৩] অন্ধকার প্রেক্ষাগৃহে দর্শককে আলো দেখিয়ে নির্দিষ্ট আসনে বসানোর কাজের জন্য লোকজন নেওয়া হচ্ছিল। শাহরুখ সেই কাজটি করেছিলেন। অনুষ্ঠান শুরুর আগে টর্চের আলো ফেলে দর্শককে নির্দিষ্ট স্থানে বসিয়েছিলেন শাহরুখ। সেই কাজ করে পারিশ্রমিক হিসাবে ৫০ রুপির একটা চেক পান শাহরুখ। 

[৪] এক সাক্ষাৎকারে শাহরুখ এই ঘটনার কথা বলেছিলেন। তারপর সেই অর্থ নিয়ে তিনি প্রথমেই তাজমহল ঘুরে আসেন। এ প্রসঙ্গে শাহরুখ বলেছিলেন, ‘তারপর আমি বহু অর্থ উপার্জন করেছি। কিন্তু জীবনের প্রথম উপার্জন এমন এক জনের অনুষ্ঠান থেকে করেছিলাম যে, আমার নিজেকে সৌভাগ্যবান বলে মনে হয়।’ সম্পাদনা: ইকবাল খান

আইএস/এমটি

  • সর্বশেষ
  • জনপ্রিয়