শিরোনাম
◈ সৌদি আরবের সংকটে শাহজালালে সরাসরি ও ট্রানজিটের ৮২ ফ্লাইটযাত্রায় বিঘ্ন, ভোগান্তিতে ১৩ হাজারের বেশি যাত্রী ◈ ২ দিন বন্ধের ঘোষণায় সংকট, বেশি দামেও মিলছে না এলপিজি সিলিন্ডার ◈ ৩৫ বছরের পর আইনজীবী হওয়ার সুযোগ থাকছে না, জানালেন আইনমন্ত্রী ◈ ডিসি-এসপির সহায়তায় ৩০ ঘণ্টা পর মুক্ত হলেন চুয়েট উপাচার্য, ‘ভুয়া ভুয়া’ স্লোগান (ভিডিও) ◈ দুর্দান্ত লড়াই করে বাংলা‌দে‌শের বিরু‌দ্ধে ম্যাচ ড্র করলো আফগানিস্তান ◈ ফ্লাইট অ্যাটেনডেন্টকে কামড়, বিমানবন্দর থেকে গ্রেপ্তার হলিউড অভিনেত্রী ◈ বাংলাদেশে নতুন জঙ্গি সংগঠন ‘ইতেহাদুলউম্মাহ’, বিদেশি যোগসূত্র খতিয়ে দেখছেন গোয়েন্দারা (ভিডিও) ◈ নিউইয়র্কে অপ্রীতিকর ঘটনার পর এখন কেমন আছেন ড. মুহাম্মদ ইউনূস, যা জানালেন লামিয়া মোর্শেদ ◈ সরকারি মাধ্যমিক বিদ্যালয়ে ভর্তি নীতিমালা প্রকাশ: প্রথম শ্রেণিতে লটারি, দ্বিতীয়-নবম শ্রেণিতে লিখিত পরীক্ষা ◈ সংবিধান সংশোধনে বিরোধী দলকে আবারও আলোচনায় আসার আহ্বান স্বরাষ্ট্রমন্ত্রীর

প্রকাশিত : ২৩ ফেব্রুয়ারি, ২০২৪, ১১:০৬ রাত
আপডেট : ২৩ ফেব্রুয়ারি, ২০২৪, ১১:০৬ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ফয়সাল খানের বাগদত্তা অধরা খান

মনিরুল ইসলাম: [২] নির্দিষ্ট কোনো পাত্রের সঙ্গে বিবাহের প্রতিশ্রুতি দেওয়া হয়েছে এমনকে বাগদত্তা বলা হয়৷ নায়িকা অধরা খান এখন বাগদত্তা। পারিবারিকভাবে ফয়সাল খানের বাগদত্তা অধরা খান। তার বাগদত্ত ফয়সাল খানের আজ ২৩ ফেব্রুয়ারি শুত্রুবার জন্মদিন। তাই আজ প্রকাশ করলেন এ খবর। দুজনের চুম্বনরত অন্তরঙ্গ যুগল ছবি আজ (২৩ ফেব্রুয়ারি) সামনে আনলেন অধরা তার ভেরিফাইড পেজে।

[৩] অধরা জানালেন তার বাগদত্ত ফয়সাল খানের আজ (২৩ ফেব্রুয়ারি) জন্মদিন। প্রেমের কথা সরাসরি স্বীকার না করতে চাইলেও আজ জন্মদিনে ফয়সাল খানকে সবার সামনে আনলেন। অধরা আরও জানান, তাদের সম্পর্ক পারিবারিকভাবে স্বীকৃত, বেশ আগেই বিয়ের জন্যে তাদের আংটি বদল হয়ে গেছে। তাদের দুই পরিবারের সম্মতিতেই বিয়েটা অনেক আগে থেকে ঠিক হয়ে আছে। ২০১৩ সালে হয়েছে তাদের বাগদান।

[৪] তিনি বলেন, ফয়সাল খানের সঙ্গে পারিবারিকভাবেই আমাদের পরিচয়। এভাবেই সম্পর্ক। এখন সে কানাডাতে থাকে। পেশায় নেটওয়ার্ক ইঞ্জিনিয়ার। এছাড়া নেটওয়ার্কিংয়ের ওপর তার বই আছে।

[৫] প্রসঙ্গত, গ্ল্যামারাস চিত্রনায়িকা অধরা খান নিজের প্রেমের কথা সরাসরি স্বীকার না করলেও বিভিন্ন সময় সোশ্যাল মিডিয়ায় বিশেষ একজন পুরুষ মানুষের ছবি শেয়ার করেছেন। দেশ-বিদেশে ওই পুরুষের সঙ্গে ভ্রমনের ছবি অনেকবারই তিনি সোশ্যাল হ্যান্ডেলে পোস্ট করেছেন। পরিচিতজনরা বুঝতে পারতেন তাদের মধ্যে প্রেম আছে। নিজের সুদর্শন প্রেমিক ফয়সাল খানকে কখনোই সরাসরি সামনে আনেননি অধরা খান। পারিবারিকভাবে ফয়সাল খানের বাগদত্তা হলেও সেটা এই নায়িকা ফলাও করে প্রচার করেননি। তবে দুজনের চুম্বনরত অন্তরঙ্গ যুগল ছবি আজ প্রকাশ করলেন অধরা।

এমআই/এনএইচ

  • সর্বশেষ