শিরোনাম
◈ ষড়যন্ত্রে ক্ষমতা কুক্ষিগত করতে বিভ্রান্তি ছড়াচ্ছে বিরোধীরা: তারেক রহমান ◈ উত্থান থেকে পতন: শেখ হাসিনার দীর্ঘ রাজনৈতিক পথচলা, বিতর্ক ও অনিশ্চিত ভবিষ্যৎ ◈ যে কারণে ইরানের পতাকাবাহী কার্গো জাহাজ আটক করেছে যুক্তরাষ্ট্র, জানালেন ডোনাল্ড ট্রাম্প ◈ এনদ্রিক দাপ‌টে পিএসজির বিরু‌দ্ধে জিত‌লো অ‌লি‌ম্পিক লিওঁ  ◈ মধ্যপ্রাচ্য সংকট: যুদ্ধবিরতি ও হরমুজ নিরাপত্তায় একমত চীন ও সৌদি আরব ◈ পাচারের টাকা ফেরত এনে ফ্যামিলি-কৃষক কার্ডে বিতরণের ঘোষণা প্রধানমন্ত্রীর ◈ রেমিট্যান্সে শক্তিশালী প্রবৃদ্ধি, ১৯ দিনে ২.১২ বিলিয়ন ডলার ◈ আদালত হয়রানির জায়গা নয়, মানুষের আস্থার জায়গা: প্রধানমন্ত্রী তারেক রহমান ◈ পৌরসভা প্রতিষ্ঠার দেড়শ বছরে সিটি করপোরেশন পেল বগুড়া ◈ তৌকীর হল প্রথম ‘ভিলেন’, আমাকে অনেক কাঁদিয়েছে, এতো কান্না আমার জীবনে আমি কাঁদিনি: আবুল হায়াত (ভিডিও)

প্রকাশিত : ২২ ফেব্রুয়ারি, ২০২৪, ০৬:১৭ বিকাল
আপডেট : ২২ ফেব্রুয়ারি, ২০২৪, ০৬:১৭ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

চিত্রনায়িকা পরীমনির মাদক মামলা চলবে: হাইকোর্ট 

চিত্রনায়িকা পরীমনি

আদালত প্রতিবেদক: [২] অ্যালকোহল থেকে রেহাই পেলেও, এলএসডি ও আইস বিষয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে চিত্রনায়িকা পরীমনির বিরুদ্ধে বিচারিক আদালতে মামলা চলবে।

[৩] এই মামলার কার্যক্রম বাতিল প্রশ্নে জারি করা রুল বৃহস্পতিবার পর্যবেক্ষণসহ নিষ্পত্তির রায় দেন বিচারপতি মোস্তফা জামান ইসলাম ও বিচারপতি মো. আমিনুল ইসলামের হাইকোর্ট বেঞ্চ। আদালতে আজ পরীমণির পক্ষে শুনানি করেন সিনিয়র আইনজীবী জেড আই খান পান্না ও শাহ মনজুরুল হক।

[৪] হাইকোর্টের রায়ের পর পরীমনির আইনজীবী বলেন, ‘অ্যালকোহলে লাইসেন্স থাকায় এবং জব্দ কৃত অ্যালকোহল যথাযথ মাত্রা থাকায় অ্যালকোহলের বিষয়টিতে বিচার হবে না। তবে এলএসডি ও আইস বিষয়ে বিচার চলবে।’

[৫] ২০২১ সালের ৪ অগাস্ট রাতে ঢাকার বনানীতে পরীমনির বাসায় অভিযান চালিয়ে তাকে আটক করে র‌্যাব। পরদিন পরিমনির বিরুদ্ধে বনানী থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়। মামলার নথিতে উল্লেখ করা হয় যে, পরীমনির বাসা থেকে ক্রিস্টাল মেথ বা আইস, এলএসডি ও বিদেশি মদ জব্দ করা হয়েছে। এই মামলায় পরীমনিকে গ্রেপ্তারের পর বার বার রিমান্ডে নেয়ার বিষয়ে একপর্যায়ে রুল জারি করেন হাইকোর্ট। পরবর্তীতে বিচারিক আদালত পরীমনিকে এই মামলায় জামিন দিলে কারাগার থেকে ছাড়া পান পরীমনি। সম্পাদনা: সমর চক্রবর্তী

প্রতিনিধি/এসসি/এসবি২

  • সর্বশেষ
  • জনপ্রিয়