শিরোনাম
◈ চ‌্যা‌ম্পিয়ন্স লিগ: কুন্দের জোড়া গো‌লে  বা‌র্সেলোনার জয় ◈ দীর্ঘ সময় ধ‌রে আইপিএল দেখ‌তে একঘেয়ে লা‌গে, পাকিস্তান লিগকে ‘সেরা’ ঘোষণা ওয়া‌সিম আকরা‌মের ◈ তৃতীয়বা‌রের ম‌তো এশিয়া কাপ জেতা উ‌চিত বাংলাদেশের : কোচ নাভিদ নওয়াজ ◈ মাহফুজ আলম ও আসিফ মাহমুদের পদত্যাগ আজ—অন্তর্বর্তী সরকারে বড় পরিবর্তন! ◈ হজযাত্রীদের প্লেনের টিকিট থেকে আবগারি শুল্ক প্রত্যাহার করল এনবিআর ◈ মোহাম্মদপুরে জোড়া খুন: মা-মেয়ের সুরতহাল প্রতিবেদনে উঠে এলো লোমহর্ষক তথ্য ◈ এভারকেয়ারে নিবিড় পর্যবেক্ষণে খালেদা জিয়া, নতুন জটিলতা নেই: চিকিৎসক ◈ জাল দলিল শনাক্তের ৯ কৌশল: জমি কেনায় প্রতারণা এড়ানোর জরুরি নির্দেশনা ◈ যুব হকি বিশ্বকাপের চ্যালেঞ্জার বিভাগে চ্যাম্পিয়ন হওয়ায় বাংলাদেশ দলকে প্রধান উপদেষ্টার অভিনন্দন ◈ মানবাধিকারকে বিশ্বাসের একটি অংশ হিসেবে প্রচার করা উচিত: প্রধান উপদেষ্টা

প্রকাশিত : ২১ ফেব্রুয়ারি, ২০২৪, ০২:৩৮ দুপুর
আপডেট : ২১ ফেব্রুয়ারি, ২০২৪, ০৩:০১ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

জীবনের প্রথম সিনেমা ‘চক্কর ৩০২’, পোস্টারে কে?

শিমুল চৌধুরী ধ্রুব: [২] বিজ্ঞাপন ও নাট্য নির্মাতা হিসেবে ইতোমধ্যে সুনাম অর্জন করেছেন শরাফ আহমেদ জীবন। যার ক্যারিয়ার শুরু হয়েছিল মোস্তফা সরয়ার ফারুকীর সহকারী হিসেবে। পরে কাজল আরেফিন অমির বেশ কিছু নাটক দিয়ে অভিনেতা হিসেবেও তুমুল পরিচিতি পেয়েছেন তিনি।

[৩] এখন অভিনেতা হিসেবে তিনি কারো কাছে বোরহান ভাই, কেউবা তাকে লাবু কমিশনার বলে ডাকেন। সম্প্রতি আলোচনায় এসেছেন ক্রাইম রিপোর্টার হালিম চরিত্রে! তবে অভিনেতা পরিচয়ের বাইরে শরাফ আহমেদ জীবন মূলত মনে প্রাণে একজন নির্মাতা। শখের বশে অভিনয়ে এসে যে পরিচিত পেয়েছেন সেটিকে তিনি ‘উপরী পাওয়া’ মনে করেন। 

[৪] দেশের অসংখ্য টিভিসি ও নাটকের স্রষ্টা জীবন ক্যারিয়ার শুরু করেছিলেন সিনেমা বানানোর স্বপ্ন নিয়ে। অবশেষে সেই স্বপ্ন পূরণ হচ্ছে। তার পরিচালিত প্রথম সিনেমা ‘চক্কর ৩০২’ আসতে যাচ্ছে পেক্ষাগৃহে।

[৫] ২০২১-২২ অর্থ বছরে ৬৫ লাখ টাকা সরকারী অনুদান পাওয়া সিনেমাটির পুরো শুটিং শেষ করেছেন নির্মাতা জীবন। জানা যায়, বর্তমানে চক্কর-এর পোস্ট প্রোডাকশন চলছে। কবে মুক্তি সেই ঘোষণাও শিগগিরই দেবেন বলে জানালেন।

[৬] তার আগে মঙ্গলবার (২০ ফেব্রুয়ারি) দুপুরে জীবন তার প্রথম সিনেমা ‘চক্কর ৩০২’-এর পোস্টার প্রকাশ করেছেন। যেখানে দেখ গেছে, ব্ল্যাক শেডে উদ্বিগ্ন দৃষ্টিতে কেউ একজন পিস্তল হাতে দাঁড়িয়ে আছেন। তার চারপাশটা ঘুরছে! পোস্টারটি দেখে অনেকেই জানতে চাচ্ছেন, কে তিনি? 

[৭] এ বিষয়ে এখনই মুখ খুলতে চাইলেন না নির্মাতা জীবন। জানালেন, এ মাসের শেষে হয়তো পোস্টারের রহস্য রাখা মানুষটির নাম ও লুক উন্মোচন করবেন। তিনি জানান, এই গল্পটি যদি অনুদান না পেতো, তবে নিজেই হয়তো অন্যভাবে বানানোর চেষ্টা করতেন।

[৮] শরাফ আহমেদ জীবন বলেন, চক্কর’র গল্পটি মানবিক স্পর্শের। যেহেতু অনুদান মিলেছে এতে আরও বাজেট যুক্ত করে বড় আয়োজনে প্রোপার সিনেমা বানানোর চেষ্টা করেছি। কারণ, আমার কাছে আরও গল্প থাকলেও এই গল্পে আমার ‘একটু বেশি আগ্রহ’।

এসসিডি/এইচএ

  • সর্বশেষ
  • জনপ্রিয়