শিরোনাম
◈ যুক্তরাষ্ট্র–ইরান টানাপোড়েন: সমঝোতার পথ সংকীর্ণ, বাড়ছে ‘মৃত্যু ও ধ্বংসের’ আশঙ্কা ◈ এপ্রিলে ৩ দেশ সফর করবেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান: দ্য প্রিন্টের খবর ◈ মধ্যপ্রাচ্যের মার্কিন ঘাঁটিগুলো ইরানের হামলায় ক্ষয়ক্ষতির পর কতটুকু কার্যকর? ◈ ব্যাংক ঋণে ব্যবসা করা হালাল হবে কিনা, এ নিয়ে যা বললেন শায়খ আহমাদুল্লাহ ◈ শিক্ষকদের বৈশাখী ভাতা পাওয়া নিয়ে স্বস্তির খবর, যা জানালেন মাউশি ◈ ফিফা র‍্যাঙ্কিং- আর্জেন্টিনা ও ব্রাজিলের অবনতি, বাংলা‌দেশ ১৮২ নম্ব‌রে ◈ যুক্তরাষ্ট্রের সঙ্গে চুক্তি: শর্ত নিয়ে প্রশ্ন, পর্যালোচনায় সরকার ◈ জ্বালানি তেলের অবৈধ মজুতের তথ্য দিলে মিলবে পুরস্কার, সারাদেশে সাঁড়াশি অভিযান শুরু ◈ ৭১-এর অপরাধ পাকিস্তান আজও অস্বীকার করে, বাংলাদেশের পাশে আছে ভারত: রণধীর জয়সওয়াল ◈ সৌদি আরব সত্যিই কি ইরানের বিরুদ্ধে যুদ্ধে জড়াতে পারে, যা রয়েছে গোয়েন্দা তথ্যে

প্রকাশিত : ৩০ নভেম্বর, ২০২৩, ০৭:৩৩ বিকাল
আপডেট : ৩০ নভেম্বর, ২০২৩, ০৭:৩৩ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ফিতা কাটার বিনিময়ে ভালো পারিশ্রমিক পাই: অপু বিশ্বাস

শিমুল চৌধুরী ধ্রুব: [২] প্রায় এক যুগ ধরে ঢাকার ছবিতে শীর্ষ নায়িকা হিসেবে কাজ করছেন তিনি। যদিও বর্তমানে সিনেমায় ব্যস্ততা কমেছে তার। গত এক বছর ধরে বিভিন্ন বিজ্ঞাপন, ফটোশুট আর শোরুম উদ্বোধনেই দেখা যায় তাকে। এ নিয়ে নিয়মিত সমালোচনার মুখেও পড়তে হয়। সামাজিক মাধ্যমে অনেকে তাকে ‘ফিতা কাটা’ নায়িকা বলেও কটাক্ষ করেন।

[৩] সম্প্রতি এক সাক্ষাৎকারে শোরুম উদ্বোধন নিয়ে প্রশ্নের মুখে পড়েন এই নায়িকা। যেখানে অপু বিশ্বাস বলেন, ‘আমি এই ‘ফিতা কাটা’র বিনিময়ে ভাল একটা পারিশ্রমিক পাই। এটা আমার কাজ। আর সমালোচকদের ধন্যবাদ জানাব। তারা যত সমালোচনা করবেন, ততোই আমার কাজ দর্শকের কাছে পৌঁছবে। সমালোচকরা না থাকলে আমার কাজের জায়গাটাই এত বিস্তৃত হত না।’ সূত্র: আনন্দবাজার

[৪] এক প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘আমি যখন যে কাজটা করি, মন দিয়ে করি। অন্য কাউকে আমার জায়গায় ঢুকতে দিই না। ২০০৭-এ আমি শুরু করি। ২০০৯ থেকে ২০১৫ অবধি কোনো নায়িকাকে ঢুকতে দিইনি। ১২ মাসে ২৪টা শুটিং করেছি। আমি যখন যেটা করি, সেখানে আমি অন্য কাউকে খুব বেশি কিছু করতে দিই না। এটা আমার যোগ্যতা। ওই সময়ে বাংলাদেশে আর কোনো নায়িকাকে দেখা যায়নি যে, আমার সঙ্গে পাল্লা দিয়ে কাজ করছে।’

[৫] অপু আরো বলেন, ‘যখন আমি মা হই। তখন অনেক ওজন বেড়ে যায়। গত দু’বছর ধরে ব্র্যান্ডিংয়ের কাজ, ওপেনিং, ফটোশুট নানা ধরনের কাজ করছি। সেই জায়গায় এখন আর কাউকে ঢুকতে দিচ্ছি না। অনেকে অবশ্য অসাধু উপায়ে আমার সমালোচনা করে। সেসব আমি পাত্তা দিই না।’ সম্পাদনা: সালেহ্ বিপ্লব

এসসিডি/এসবি/একে

  • সর্বশেষ
  • জনপ্রিয়