শিরোনাম
◈ শিক্ষাপ্রতিষ্ঠানে ৩ দিন অনলাইন, ৩ দিন অফলাইনে ক্লাস: শিক্ষামন্ত্রী ◈ যুদ্ধের প্রভাবে টিকে থাকার লড়াইয়ে ক্ষুদ্র উদ্যোক্তারা! ◈ আবাসন খাতে কালো টাকা বিনিয়োগের সুযোগ চায় রিহ্যাব, এনবিআরের ‘না’ ◈ চাহিদা মেটাতে ১১ কার্গো এলএনজি আমদানি করছে সরকার ◈ গত দুদিনে দুবার দাম বাড়ার পর আজ আবার কমেছে স্বর্ণের দাম! ◈ এডহক ক‌মি‌টির সদস‌্যদের ম‌ধ্যে বণ্টন হলো বিসিবির স্ট্যান্ডিং কমিটি, কে পেলেন কোন দায়িত্ব ◈ বাংলা‌দেশ-ভারত সম্প‌র্কে অস্ব‌স্তির কারণ হ‌তে পা‌রে আওয়ামী লীগ! ◈ বিদেশি তারকাদের তুলোধোনা, আই‌পিএ‌লে দায়বদ্ধতা নিয়ে প্রশ্ন তুললেন সু‌নিল গাভাস্কার ◈ গ্রিনল্যান্ড দখলের ইঙ্গিত ফের দিলেন ট্রাম্প, ন্যাটোকে হুঁশিয়ারি ◈ বিদ্যুৎ সাশ্রয়ের জন‌্য দিনের আলোয় হবে বাংলা‌দেশ-নিউজিল্যান্ড সিরিজ

প্রকাশিত : ২১ নভেম্বর, ২০২৩, ০৬:০৯ বিকাল
আপডেট : ২১ নভেম্বর, ২০২৩, ০৬:০৯ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

এবার নারীকেন্দ্রিক সিনেমায় বাঁধন

শিমুল চৌধুরী ধ্রুব: [২] ‘রেহানা মরিয়ম নূর’র সাফল্যের পর বলিউডের বিশাল ভরদ্বাজের সিনেমা ‘খুফিয়া’তে অভিনয় করেও বেশ প্রশংসা কুড়িয়েছেন আজমেরী হক বাঁধন। সেই প্রশংসার রেশ থাকতে থাকতেই নারীকেন্দ্রিক সিনেমায় চুক্তিবদ্ধ হলেন এই অভিনেত্রী। যেখানে মুখ্য চরিত্রে অভিনয় করবেন তিনি।

[৩] সিনেমাটি প্রযোজনা করবে পুলিশি অ্যাকশন থ্রিলার সিনেমা ‘মিশন এক্সট্রিম’ দিয়ে আত্মপ্রকাশ করা প্রতিষ্ঠান ক্রপ ক্রিয়েশনস। সিনেমাটি নির্মাণ করবেন সানী সানোয়ার। যিনি এর আগে ‘মিশন এক্সটিম’ ও ‘ব্ল্যাক ওয়ার’ নির্মাণ করেন।

[৪] প্রযোজনা সংস্থা থেকে জানানো হয়েছে, ‘গল্পটি হত্যা রহস্য ঘরানার। যাতে মুখ্য চরিত্রে থাকছেন বাঁধন। এতে আরও অভিনয় করবেন মিশা সওদাগর, শতাব্দী ওয়াদুদ, সুমিত সেনগুপ্তসহ একঝাঁক তারকা। তবে আপাতত সিনেমাটির নাম প্রকাশ করেনি প্রযোজনা প্রতিষ্ঠানটি। সংবাদ সম্মেলনের মাধ্যমে সিনেমাটির নাম, আনুষ্ঠানিক ঘোষণাও শিল্পীদের সঙ্গে পরিচয় করিয়ে দেওয়া হবে বলে জানিয়েছে তারা।

[৫] জানা গেছে, সিনেমাটি নিয়ে বাঁধনের সঙ্গে কয়েক দফা আলোচনা হয়। অভিনেত্রী বলেন, ‘সিনেমাটি নিয়ে এখনই আমার তেমন কিছু বলার অনুমতি নেই। সবই সংবাদ সম্মেলন করে প্রযোজনা সংস্থা থেকে জানানো হবে। শুধু বলব, গল্পটি নারীশক্তির কথা বলবে। রয়েছে থ্রিলারের জমজমাট আয়োজন। আশা করি দর্শকরা হতাশ হবেন না।’ সম্পাদনা: তারিক আল বান্না

এসসিডি/টিএবি/একে

  • সর্বশেষ
  • জনপ্রিয়