শিরোনাম
◈ অক্টোবর-নভেম্বরে তিন দেশ সফরের প্রস্তুতি নিচ্ছেন প্রধানমন্ত্রী ◈ লঞ্চ-জাহাজ চলা বরিশালের সেই নদীগুলো এখন পরিণত হচ্ছে মরা খালে ◈ সরবরাহ বিঘ্নিত হওয়ায় যে ক্ষতি হয়েছে, সেজন্য দুঃখিত: জ্বালানি মন্ত্রী ◈ চলতি অর্থবছরে রাজস্ব বাড়াতে এনবিআরের ‘থ্রি আর’ কৌশল ◈ তুষভান্ডারে বগি রেখে ইঞ্জিন ছুটল একা, মহাসড়কে ঘণ্টাব্যাপী যান চলাচল বন্ধ ◈ জাসদ কার্যালয় থেকে আটক ২৭৮ জনের ২৪৯ জনই মুক্ত, যাচাই চলছে ২৯ জনের ◈ আপনি যার কথা বললেন, অসংলগ্ন এবং ভারসাম্যহীন কথাবার্তা বলা সম্ভবত তাঁর অভ্যাস: নাসীরুদ্দীন পাটওয়ারী প্রসঙ্গে স্বরাষ্ট্রমন্ত্রী ◈ ময়মনসিংহে ড্রামে লাশ: আপত্তিকর ভিডিও দিয়ে ব্ল্যাকমেইল, অটোরিকশা মালিককে হত্যার অভিযোগে শামীম গ্রেপ্তার ◈ রাড্ডায় ভাঙচুরে শাহ আলী থানার ওসির দায়িত্বে অবহেলা রয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী ◈ সালমান মুক্তাদিরের স্টুডিও ভাঙচুরের ঘটনা নিয়ে যা বললেন স্বরাষ্ট্রমন্ত্রী (ভিডিও)

প্রকাশিত : ২১ নভেম্বর, ২০২৩, ০৫:০৫ বিকাল
আপডেট : ২১ নভেম্বর, ২০২৩, ০৫:০৫ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ক্ষমা করে দিয়েছি: ডিবি থেকে বের হয়ে লুবাবা

শিমুল চৌধুরী ধ্রুব: [২] আলোচিত-সমালোচিত শিশুশিল্পী সিমরিন লুবাবা আবারও মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) কার্যালয়ে গেছেন। মঙ্গলবার (২১ নভেম্বর) দুপুর পৌনে ২টার দিকে ডিবি কার্যালয়ে যান তিনি। এর আগে (সোমবার) ডিবির অতিরিক্ত কমিশনার হারুন অর রশীদ জানান, লুবাবা সাইবার বুলিং প্রসঙ্গে লিখিতভাবে অভিযোগ করেছেন। অভিযুক্তকে আটক করে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।

[৩] তবে মঙ্গলবার ডিবি কার্যালয় থেকে বেরিয়ে লুবাবা জানায়, সাইবার বুলিং করা ব্যক্তিকে ক্ষমা করে দিয়েছেন তিনি। একই সঙ্গে অভিযুক্তকে দ্রুত সময়ের মধ্যে আটকের জন্য মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশকে ধন্যবাদ জানিয়েছে এই শিশুশিল্পী।

[৪] লুবাবা বলেন, ‘আমি সাইবার বুলিংয়ের শিকার হচ্ছি, আমাকে সাইবার জগতে হয়রানি করা হচ্ছে। আমাকে নিয়ে অনেকগুলো ভিডিও করা হয়েছে। এ ভিডিওগুলোর মধ্যে একটা খুবই আপত্তিকর ছিল। সেই ভিডিওর বিষয়ে আমি আম্মু ও আব্বুকে নিয়ে হারুন আঙ্কেলের’ (ডিবি প্রধান) কাছে এসে ছিলাম।’

[৫] তিনি আরও বলেন, ‘হারুন আঙ্কেলের কাছে অভিযোগ দেওয়ার পর তিনি দুইদিনও সময় নেননি, সেই অভিযুক্তকে বের করে ফেলেছেন। এখন তিনি ডিবি কার্যালয়ে আছেন। তিনি আমার কাছে ক্ষমা চেয়েছেন। আমিও তাকে ক্ষমা করে দিয়েছি। আর যারা এমন কন্টেন্ট বানাচ্ছেন, আমাকে বুলিং ও মিম বানাচ্ছেন। আমি তাদের অনুরোধ করবো তারা যেন এ ধরনের কাজ না করেন এবং তাদের আমি ক্ষমা করে দিয়েছি। আমি ধন্যবাদ জানাই হারুন আঙ্কেলকে ও ডিবির টিমকে। তারা আমাকে অনেক সাহায্য করেছেন। তারা দ্রুত সময়ের মধ্যে অভিযুক্তকে বের করে আটক করেছেন, আমি আশাও করিনি এত দ্রুত হবে।’ সম্পাদনা: সমর চক্রবর্তী

এসসিডি/এসসি/একে

  • সর্বশেষ