শিরোনাম
◈ শাসনের আসনে তারেক রহমান, সামনে বহুমাত্রিক চ্যালেঞ্জ ◈ বঙ্গভবনে নয়, প্রধানমন্ত্রীসহ মন্ত্রিসভার শপথ হবে সংসদ ভবনের দক্ষিণ প্লাজায়   ◈ নতুন সরকারের শপথে ভারত, চীনসহ ১৩ দেশের সরকারপ্রধানকে আমন্ত্রণ ◈ দেশত্যাগের গুঞ্জনে মুখ খুললেন ফয়েজ, বললেন ‘আনুষ্ঠানিকভাবে বিদায় নিয়েছি’ ◈ ভবিষ্যতের শিক্ষাব্যবস্থা নিয়ে নিজের পরিকল্পনা জানালেন এহছানুল হক মিলন ◈ নির্বাচনী অনিয়মে চ্যালেঞ্জের সুযোগ: ৪৫ দিন সময় পেলেন প্রার্থীরা ◈ এমপিদের বেতন কত টাকা? ◈ এনসিপির বিক্ষোভের ডাক ◈ দেশত্যাগ করেছেন প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী ফয়েজ তৈয়্যব ◈ টি-‌টো‌য়ে‌ন্টি বিশ্বকা‌পে স্কটল‌্যান্ড‌কে হারা‌লো ইংল্যান্ড

প্রকাশিত : ২০ নভেম্বর, ২০২৩, ০৮:৫১ রাত
আপডেট : ২১ নভেম্বর, ২০২৩, ১০:৪০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

জনগণের মত নিলে আমি শতভাগ আশাবাদী: মাহি

শিমুল চৌধুরী ধ্রুব: [২] এবারও আওয়ামী লীগের মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন অভিনেত্রী মাহিয়া মাহি। দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে চাঁপাইনবাবগঞ্জ-২ আসন থেকে নৌকা প্রতীকে অংশ নিতে চান তিনি। গত উপনির্বাচনেও একই আসন থেকে মনোনয়নপত্র কিনেছিলেন এ অভিনেত্রী। কিন্তু ভোটের টিকিট পাননি।

[৩] এবার নমিনেশন পাওয়ার আশা আছে কী? এমন প্রশ্নের জবাবে গণমাধ্যমে মাহি জানালেন, জনগণের মতামত নিলে তিনি শতভাগ আশাবাদী নমিনেশন পাবেন। অগ্নিখ্যাত তারকা বলেন, আমার জন্মস্থান চাঁপাইনবাবগঞ্জ, চাঁপাইয়ের মানুষ আমাকে অত্যন্ত ভালোবাসেন। এরই মধ্যে সেখানে আমার পোস্টার-ব্যানারে ছেয়ে গেছে। যারা এটা করেছেন, নিশ্চয়ই অন্তর থেকে চান আমি নমিনেশন পাই এবং তাদের সেবায় নিয়োজিত হই।

[৪] তিনি বলেন, চাঁপাইয়ের স্থানীয় জনগণের মতামত নিয়ে মনোনয়ন দেওয়া হয় তাহলে আমি শতভাগ আশাবাদী। কারণ কয়েক বছর ধরে আমি নিয়মিত এলাকার মানুষের সেবা করে আসছি, সুখে-দুঃখে তাদের পাশে থেকেছি। করোনার মধ্যেও জীবনবাজি রেখে বাড়িতে বাড়িতে গিয়েছিলাম, সাহায্য-সহযোগিতা করেছিলাম। সাধারণ মানুষ সেটা ভোলেননি। এখনো আমাকে তারা সেই দিনগুলোর কথা মনে করিয়ে দেন। সম্পাদনা: তারিক আল বান্না

এসসিডি/টিএবি/এনএইচ

  • সর্বশেষ
  • জনপ্রিয়