শিরোনাম
◈ যুদ্ধবিরতি চলাকালীন সময়ে হরমুজ প্রণালি ‘সম্পূর্ণ উন্মুক্ত’: ইরানের পররাষ্ট্রমন্ত্রী ◈ ইতিহাসের সর্বোচ্চ জ্বালানি মজুত, সংকটের শঙ্কা নেই: প্রতিমন্ত্রী ◈ সংসদের শব্দযন্ত্র স্থাপনে অনিয়ম, যা বললেন ঠিকাদার জাহিদুর ◈ বঙ্গোপসাগরে যে কারণে অলস পড়ে আছে ৮,২২২ কোটি টাকার তেল জেটি! ◈ দেশের আর্থিক সম্পদ রক্ষায় জনগণকে গর্জে ওঠার আহ্বান জানিয়েছেন জামায়াত আমির ◈ বাংলাদেশে জ্বালানি সরবরাহ চাপে সাময়িক স্বস্তি: রাশিয়া থেকে আমদানিতে ৬০ দিনের ছাড় দিল যুক্তরাষ্ট্র ◈ রাজস্ব ও ব্যাংকিং সংস্কারে ব্যর্থতার কারণ দেখিয়ে বাংলাদেশকে জুনে কিস্তি দেবে না আইএমএফ, নতুন চুক্তির প্রস্তাব ◈ সংরক্ষিত নারী আসন: ত্যাগীরা অগ্রাধিকার পাবেন, শরিক দল থেকে বিএনপি মনোনয়ন পেতে আলোচনায় যারা ◈ এবার নতুন একটি যে উপজেলা পেতে যাচ্ছে বাংলাদেশ! ◈ শুধু ইরান নয়, আরও বহু দিকে হারছেন ট্রাম্প: চাপে মার্কিন নেতৃত্ব

প্রকাশিত : ০৮ জুন, ২০২৩, ০৫:২৫ বিকাল
আপডেট : ০৮ জুন, ২০২৩, ০৫:২৫ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

পরীমণিকে সাপোর্ট করি: অপু বিশ্বাস

শিমুল চৌধুরী ধ্রুব: আলোচিত-সমালোচিত তারকা দম্পতি পরীমণি-রাজ প্রসঙ্গে অভিনেত্রী অপু বিশ্বাস বলেছেন, ‘পরীকে আমরা সাপোর্ট করি। আমরা যেন তাকে ভুল না বুঝি। প্রতিটি ভুলের পেছনে দুজনেরই দোষ থাকে। কিন্তু বেলা শেষে মেয়েদেরই দায়ী করা হয়। প্রতিটি মেয়েকে তার নিজের জায়গা নিজেকেই তৈরি করে নিতে হয়। মেয়েদের ক্ষেত্রে যেটি হয়, আমি মেয়ে আমি কিছু বলতে পারব না, চুপ করে থাকব। সেখান থেকে বের হয়ে আসতে হবে।’ সূত্র: সময় টিভি

সম্প্রতি গণমাধ্যমে দেয়া এ সাক্ষাৎকারে এসব কথা বলেন অপু বিশ্বাস। পরীমণিকে উদ্দেশ্য করে তিনি বলেন, ‘পরীমণি তুমি অনেক স্ট্রং। তুমি আরও ভালো কিছু কর, যেন তোমাকে দেখে আরও ১০ জন শিখতে পারে।’

প্রসঙ্গত, ২৯ মে রাতে শরীফুল রাজের ফেসবুক আইডি থেকে তিন অভিনেত্রী ও তার ছবি-ভিডিও ফাঁসের ঘটনায় ভাঙনের পথে পরীমণির সংসার। সম্প্রতি লাইভে এসে রাজের কাছে ডিভোর্স চেয়েছেন তিনি। সম্পাদনা: শামসুল হক বসুনিয়া

এসসিডি/এসএইচবি/এএ

  • সর্বশেষ
  • জনপ্রিয়