শিরোনাম
◈ শিক্ষাপ্রতিষ্ঠানে ৩ দিন অনলাইন, ৩ দিন অফলাইনে ক্লাস: শিক্ষামন্ত্রী ◈ যুদ্ধের প্রভাবে টিকে থাকার লড়াইয়ে ক্ষুদ্র উদ্যোক্তারা! ◈ আবাসন খাতে কালো টাকা বিনিয়োগের সুযোগ চায় রিহ্যাব, এনবিআরের ‘না’ ◈ চাহিদা মেটাতে ১১ কার্গো এলএনজি আমদানি করছে সরকার ◈ গত দুদিনে দুবার দাম বাড়ার পর আজ আবার কমেছে স্বর্ণের দাম! ◈ এডহক ক‌মি‌টির সদস‌্যদের ম‌ধ্যে বণ্টন হলো বিসিবির স্ট্যান্ডিং কমিটি, কে পেলেন কোন দায়িত্ব ◈ বাংলা‌দেশ-ভারত সম্প‌র্কে অস্ব‌স্তির কারণ হ‌তে পা‌রে আওয়ামী লীগ! ◈ বিদেশি তারকাদের তুলোধোনা, আই‌পিএ‌লে দায়বদ্ধতা নিয়ে প্রশ্ন তুললেন সু‌নিল গাভাস্কার ◈ গ্রিনল্যান্ড দখলের ইঙ্গিত ফের দিলেন ট্রাম্প, ন্যাটোকে হুঁশিয়ারি ◈ বিদ্যুৎ সাশ্রয়ের জন‌্য দিনের আলোয় হবে বাংলা‌দেশ-নিউজিল্যান্ড সিরিজ

প্রকাশিত : ০৫ জুন, ২০২৩, ০৪:৩৯ দুপুর
আপডেট : ০৫ জুন, ২০২৩, ০৪:৩৯ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

চলে গেলেন অভিনেত্রী সুলোচনা

শিমুল চৌধুরী ধ্রুব: ভারতের বর্ষীয়ান অভিনেত্রী সুলোচনা লাতকর মারা গেছেন। ৯৪ বছর বয়সে শেষ নিঃশ্বাস ত্যাগ করলেন এই অভিনেত্রী। তার মেয়ে কাঞ্চন ঘানেকর বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানিয়েছেন, দীর্ঘদিন ধরে বার্ধক্যজনিত নানা সমস্যায় ভুগছিলেন সুলোচনা। মুম্বাইয়ের দাদর এলাকার শুশ্রুষা হাসপাতালে ভর্তি ছিলেন। রোববার (০৪ জুন) সন্ধ্যায় সেখানেই শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। সূত্র: আনন্দবাজার

সোমবার (০৫ জুন) ভোর সাড়ে পাঁচটার দিকে শিবাজি পার্ক ক্রিমেটোরিয়ামে অভিনেত্রীর শেষকৃত্য সম্পন্ন হয়। এর আগে সুলোচনার দেহ অন্তিম দর্শনের জন্য প্রভাদেবী রেসিডেন্সে রাখা হয়। সূত্র: হিন্দুস্থান টাইমস

১৯২৮ সালে জন্মগ্রহণ করেন সুলোচনা। মাত্র ১৪ বছর বয়সেই বিয়ে হয়ে যায় তার। চল্লিশের দশকে মারাঠি সিনেমার নায়িকা হিসেবে অভিনয় শুরু করেন তিনি। তবে বলিউডের দর্শকরা তাকে চেনেন অমিতাভ বচ্চন, রাজেশ খান্না, দেব আনন্দ, দিলীপ কুমারদের মতো সুপারস্টারের অনস্ক্রিন মা হিসেবে। ক্যারিয়ারে ২৫০-এর বেশি হিন্দি সিনেমায় অভিনয় করেছেন সুলোচনা। ৫০-এর অধিক মারাঠি সিনেমাতেও দেখা গেছে তাকে। সম্পাদনা: শামসুল হক বসুনিয়া

এসসিডি/এসএইচবি/এএ

  • সর্বশেষ
  • জনপ্রিয়